মুঘল আমলের স্থাপত্য দেখতে ঘুরে আসুন পারুলিয়ার প্রাচীন মসজিদে

গ্রামের শান্ত পরিবেশ। চারপাশে সবুজের সমারোহ। এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মুঘল আমলের স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন প্রায় সাড়ে ৩শ বছরের পুরোনো তিন গম্বুজ মসজিদ। তিনটি দৃষ্টিনন্দন গম্বুজ, পুরু দেয়াল আর প্রাচীন স্থাপত্যশৈলীতে গড়া এই মসজিদ। সময়ের পালাবদলে চারপাশের অনেক কিছু বদলে গেলেও নিজের ঐতিহ্য নিয়ে আজও স্বমহিমায় টিকে আছে স্থাপনাটি।এই মসজিদটি নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে অবস্থিত।...