Skip to main content
NTV Online

ভ্রমণ

ভ্রমণ
  • অ ফ A
  • ট্রাভেলগ
  • কোথায়, কীভাবে
  • দর্শনীয় স্থান
  • টিপস
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ভ্রমণ
  • কোথায়, কীভাবে
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৪:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৪:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
দেড়শো বছরের নস্টালজিয়ায় মোড়া লালকুঠির অন্দরমহলে
কাল থেকে ঢাকায় বসছে ‘এশিয়ান পর্যটন মেলা’
কাশবনে হারিয়ে যেতে চাইলে ঘুরে আসুন গোমতীর চরে
শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা
কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

বিশ্ব পর্যটন দিবস

তেঁতুলিয়ার জাদুকরী রূপ ও ইলিশের মনকাড়া স্বাদ

এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৪:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৪:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬

যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটিয়ে যারা একটু স্বস্তির নিশ্বাস ফেলতে চান, তাদের জন্য প্রকৃতি তার অপার সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে নদীমাতৃক বাংলাদেশ। কোলাহলমুক্ত পরিবেশে নদীর ঢেউয়ের মিতালি আর টাটকা সুস্বাদু খাবারের টানে ভ্রমণপিপাসুদের নতুন গন্তব্য হয়ে উঠেছে তেঁতুলিয়া নদী।

প্রকৃতির বিশাল ক্যানভাসে গড়া এই নদী শুধু ভ্রমণপ্রেমীদের মনই জয় করছে না, বরং স্থানীয় অর্থনীতিতেও আনছে এক নতুন গতি। তেঁতুলিয়া নদীর মোহনীয় রূপ ও এর সুস্বাদু ইলিশের আদ্যোপপ্রান্ত নিয়ে সাজানো হয়েছে এই বিশেষ প্রতিবেদন।

তেঁতুলিয়ার জাদুকরী সৌন্দর্য

ভোরের আলোয় তেঁতুলিয়া নদীর পাড়ে দাঁড়ালে দেখা মিলবে এক জাদুকরী দৃশ্যের। শীতের কুয়াশা কিংবা বর্ষার প্রমত্তা রূপ-প্রতিটি ঋতুতেই তেঁতুলিয়া ধারণ করে ভিন্ন ভিন্ন অবয়ব। নদীর বুকে সারি সারি জেলে নৌকা আর জাল ফেলার দৃশ্য যেকোনো পর্যটকের মন কেড়ে নেয়। গোধূলির আলোয় আকাশ যখন লালচে হয়ে ওঠে, তখন নদীর শান্ত বাতাস মন সতেজ করে দেয়। আর রাতের তেঁতুলিয়ায় চাঁদের আলো ও তারার ঝলকানি এক নৈসর্গিক আবহ তৈরি করে, যা পর্যটকদের হৃদয়ে স্থায়ী দাগ কাটে।

গ্রামীণ জীবনবৈচিত্র্য ও চরের অপরূপ ক্যানভাস

তেঁতুলিয়া নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের মেঠোপথ, ছোট-বড় অসংখ্য চর এবং শীতের সময়ে অতিথি পাখির মেলা এই অঞ্চলের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া নদীর পাড়ে নৌকায় বসবাস করা মান্তা সম্প্রদায়ের অনন্য জীবনচক্র এবং বেলা শেষে নদীর বুক চিরে মহিষের পাল নিয়ে রাখালের নীড়ে ফেরার দৃশ্য ভ্রমণপিপাসুদের এক অন্যরকম গ্রামীণ সংস্কৃতির সাথে পরিচয় করায়।

স্বাদে ও গন্ধে অতুলনীয় তেঁতুলিয়ার ইলিশ

দেশের অন্যতম প্রধান ইলিশ অভয়াশ্রম এই তেঁতুলিয়া নদী। সমুদ্রের কাছাকাছি অবস্থান এবং নদীর পানির বিশেষ বৈশিষ্ট্যের কারণে এখানকার ইলিশের স্বাদ ও সুগন্ধ অন্য যেকোনো অঞ্চলের চেয়ে আলাদা। ঘাটগুলোতে টাটকা রূপালি ইলিশের ঝিলিক দেখতে পাওয়া এক অপূর্ব দৃশ্য। নদীর পাড়ের হোটেল বা স্থানীয় রান্নায় সরষে ইলিশ, ইলিশ ভাজা কিংবা হালকা মসলার পাতলা ঝোল-গরম ভাতের সাথে এই ইলিশের স্বাদ মুখে লেগে থাকার মতো। কেবল এই ইলিশের টানেই দূর-দূরান্ত থেকে বহু পর্যটক ছুটে আসেন এখানে।

অর্থনীতি ও পর্যটনের নতুন সম্ভাবনা

যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতির ফলে সাম্প্রতিক বছরগুলোতে তেঁতুলিয়া নদীকেন্দ্রিক পর্যটনশিল্প বেশ জমে উঠেছে। ছুটির দিনগুলোতে নদী তীরবর্তী ঘাটগুলোতে ভ্রমণপিপাসুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পর্যটকদের এই নিয়মিত আনাগোনায় স্থানীয় জেলে ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মুখেও হাসি ফুটেছে। ইলিশের মৌসুমে প্রতিদিন এখানে লাখ লাখ টাকার ইলিশ কেনাবেচা হয়, যা স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করছে।

যাতায়াত ও আবাসন ব্যবস্থা

ঢাকা বা দেশের যেকোনো প্রান্ত থেকে সড়ক ও নৌপথে খুব সহজেই তেঁতুলিয়া নদীর বিভিন্ন ঘাটে পৌঁছানো সম্ভব। ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন সন্ধ্যায় দক্ষিণাঞ্চলগামী বিলাসবহুল লঞ্চগুলো ছেড়ে যায়, যা দিয়ে ভোলা কিংবা পটুয়াখালীর বাউফলের কালাইয়া-ধুলিয়া হয়ে সরাসরি তেঁতুলিয়া নদীর এলাকায় পৌঁছানো যায়। এছাড়া পদ্মা সেতু পার হয়ে সড়কপথেও সহজে যাতায়াত করা যায়। নদীর সৌন্দর্য উপভোগ করতে রয়েছে ট্রলার বা নৌকা ভাড়ার সুব্যবস্থা।

থাকার জন্য তেঁতুলিয়া নদীসংলগ্ন বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ‘নুরজাহান গার্ডেন ও রিসোর্ট’। সাশ্রয়ী খরচে রাত্রিযাপনের জন্য এটি একটি আদর্শ জায়গা। আর খাবারের জন্য তো টাটকা ইলিশ ভাজা সহ নদীর সুস্বাদু মাছের পসরা নিয়ে স্থানীয় হোটেল ও রিসোর্টগুলো প্রস্তুত থাকেই।

তেঁতুলিয়া ভ্রমণ
সর্বাধিক পঠিত
  1. বিশ্ব পর্যটন দিবস: তেঁতুলিয়ার জাদুকরী রূপ ও ইলিশের মনকাড়া স্বাদ
  2. পদ্মার জলের ঘ্রাণ আর তাজা ইলিশের গন্ধে চাঁদপুর ঘুরে আসুন
  3. দেড়শো বছরের নস্টালজিয়ায় মোড়া লালকুঠির অন্দরমহলে
  4. কাশবনে হারিয়ে যেতে চাইলে ঘুরে আসুন গোমতীর চরে
  5. শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা
  6. চট্টগ্রামে ঘুরতে গেলে দেখে আসুন ‘কঙ্কালের জাদুঘর’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x