Skip to main content
NTV Online

ভ্রমণ

ভ্রমণ
  • অ ফ A
  • ট্রাভেলগ
  • কোথায়, কীভাবে
  • দর্শনীয় স্থান
  • টিপস
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ভ্রমণ
  • দর্শনীয় স্থান
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:২০, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৩৬, ১৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:২০, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৩৬, ১৬ নভেম্বর ২০২৬
আরও খবর
ভ্রমণের পরিকল্পনা থেকে নিরাপত্তা, পর্যটকদের নতুন ভরসা এআই
মুঘল আমলের স্থাপত্য দেখতে ঘুরে আসুন পারুলিয়ার প্রাচীন মসজিদে
সুন্দরবনে কাঠের ট্রলারে তিন দিনের ভ্রমণ বন্ধ
সাঙ্গু নদীর তীরে প্রকৃতির অপার বিস্ময় রিজুক জলপ্রপাত
ডিসেম্বরে টানা চার দিন ছুটির সুযোগ, ঘুরতে পারেন যেসব জায়গায়

পর্যটনের নতুন ঠিকানা হতে পারে বিরামপুরের শ্রীপুর 

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:২০, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৩৬, ১৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:২০, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৩৬, ১৬ নভেম্বর ২০২৬

স্বচ্ছ পানির বয়ে চলা ধারা, নদীর বুকে ছড়িয়ে থাকা পাথর, দুই তীরে সবুজের সমারোহ আর মাথার ওপর নীল আকাশ—প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য যেন চোখ জুড়িয়ে দেয়। শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলি পরিবেশে এমন দৃশ্য উপভোগ করতে চাইলে ঘুরে আসতে পারেন দিনাজপুরের বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামে। ছোট যমুনা নদীর তীরঘেঁষা এই স্থানটি ইতিমধ্যে পরিচিতি পেয়েছে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে।

প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা শ্রীপুরের এই স্থানটি এখন ভ্রমণপিপাসুদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওর কল্যাণে জায়গাটির পরিচিতি ছড়িয়ে পড়েছে দূর-দূরান্তে। প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা। পরিবার-পরিজন কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে অনেকেই ছুটে আসছেন এখানে।

দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদী। নদীর স্বচ্ছ পানিতে সূর্যের আলোর ঝিলিক, তলদেশে ছড়িয়ে থাকা পাথর ও মোটা বালু আর দুই পাশের সবুজ প্রকৃতি মিলিয়ে তৈরি হয়েছে মনোমুগ্ধকর এক দৃশ্যপট। বিশেষ করে দুপুরের কোমল রোদে নদীর পানিতে আলোর প্রতিফলন স্থানটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। প্রকৃতির এমন শান্ত, স্নিগ্ধ পরিবেশে কিছুটা সময় কাটাতে কার না ভালো লাগে!

সরেজমিনে জেলার বিরামপুর উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীতে গিয়ে বিপুলসংখ্যক পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা যায়। নদীতে প্রবাহিত হচ্ছে স্বচ্ছ পানি। দুই তীরে সবুজের সমারোহ। ওপরে নীল আকাশ। 

পলিপ্রায়াগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাসসকে বলেন , মো. রহমত আলী বলেন, ‘ছোট যমুনা নদীর উপর শ্রীপুর ঘাটে সম্প্রতি একটি নতুন ব্রিজ নির্মিত হয়েছে। নীচে স্বচ্ছ পানির প্রবাহ, দুই পাশে সবুজ প্রকৃতি আর ওপরে নীল আকাশ। মোটা বালু, পাথুরে নদীর তলদেশ, চারপাশে সবুজের সমারোহে এক নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ। জায়গাটিকে প্রকৃতির হাতে আঁকা এক অপরূপ ছবি মনে হয়।’ 

ইউনিয়ন পরিষদের মেম্বার মো. রাশেদুল ইসলাম বাসসকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই জায়গাটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এরপর স্থানীয়দের পাশাপাশি  জেলার বিভিন্ন উপজেলা এবং দূর-দূরান্ত থেকে প্রকৃতি প্রেমী মানুষ পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে এখানে আসতে শুরু করেছে। 

তিনি বলেন, প্রতিদিন শত শত দর্শনার্থীর উপস্থিতি দেখা যাচ্ছে। উৎসব মুখর হয়ে উঠেছে এলাকাটি। কেউ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। কেউ পানিতে নেমে সময় কাটাচ্ছেন, আবার অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

স্থানীয়দের মতে, বিরামপুরের এই প্রাকৃতিক স্থানটি সঠিকভাবে পরিচর্যা ও পরিকল্পিতভাবে সংরক্ষণ করা হলে এটি দিনাজপুর জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্য, ক্ষুদ্র উদ্যোক্তা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

জেলার পার্বতীপুর উপজেলার হাবড়া গ্রামের নুরুজ্জামান মিয়া (৩৫) বলেন, আমার স্ত্রী সুফিয়া বেগম ও শিশু পুত্র নাইমুজ্জামানকে নিয়ে মোটরসাইকেলে করে  ফেসবুকে ভাইরাল ‘মিনি সুইজারল্যান্ড’ দেখতে এসেছি। বর্তমানে স্থানটি অপরূপ সৌন্দর্য ধারণ করেছে। এই অপরূপ সৌন্দর্য দেখে তৃপ্ত হয়েছি।  

দর্শনার্থীর সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ায় কিছু উদ্বেগও দেখা দিয়েছে। অতিরিক্ত ভিড়, অসতর্কভাবে পানিতে নামা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে প্রাকৃতিক পরিবেশ দূষণ ও দর্শনার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শিশু ও সাঁতার না জানা ব্যক্তিদের পানিতে নামার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।

স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক সাইন বোর্ড, নিরাপদ চলাচলের ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং পর্যাপ্ত নজরদারি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এই স্থানটি শুধু বিনোদনের কেন্দ্র নয়। নতুন পর্যটন সম্ভাবনারও একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠতে পারে। প্রয়োজনীয় পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে দিনাজপুরের এই ‘মিনি সুইজারল্যান্ড’ একদিন দেশজুড়েই পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।

বিরামপুর থানার ওসি পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক বাসসকে বলেন, ‘মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত ছোট যমুনা নদীর শ্রীপুর ঘাটে স্বচ্ছ পানি প্রবাহিত হওয়ায় প্রকৃতিপ্রেমী লোকজনের আগমন ঘটেছে। এ ধরনের তথ্য আমি জেনেছি। বিষয়টি দিনাজপুর জেলা পুলিশ সুপার মহোদয়কে অবহিত করা হয়েছে। এখন থেকে প্রায়াগপুরের পর্যটন এলাকায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন বলেন, আমি কয়েকদিন আগে এলাকাটি পরিদর্শন করেছি। এলাকাটি আমার কাছেও ভালো লেগেছে। এলাকাটির সৌন্দর্যের জন্যই উৎসুক জনগণ এবং ভ্রমণপিপাসুদের ভিড় বাড়ছে। স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সব মিলিয়ে ছোট যমুনা নদীর তীরঘেঁষা শ্রীপুর এখন শুধু স্থানীয় মানুষের বিনোদনের জায়গা নয়, হয়ে উঠছে নতুন পর্যটন সম্ভাবনার নাম। তবে এই সৌন্দর্য ধরে রাখতে প্রয়োজন পরিকল্পিত ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ। প্রকৃতিকে অক্ষত রেখে পর্যটনসুবিধা গড়ে তোলা গেলে বিরামপুরের এই ‘মিনি সুইজারল্যান্ড’ একদিন দেশের অন্যতম আকর্ষণীয় ভ্রমণগন্তব্য হয়ে উঠতে পারে।

ভ্রমণ দর্শনীয় স্থান

সংশ্লিষ্ট সংবাদ: ভ্রমণ

১৭ নভেম্বর ২০২৬
ভ্রমণের পরিকল্পনা থেকে নিরাপত্তা, পর্যটকদের নতুন ভরসা এআই
১৭ নভেম্বর ২০২৬
মুঘল আমলের স্থাপত্য দেখতে ঘুরে আসুন পারুলিয়ার প্রাচীন মসজিদে
১১ নভেম্বর ২০২৬
সাঙ্গু নদীর তীরে প্রকৃতির অপার বিস্ময় রিজুক জলপ্রপাত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভ্রমণের পরিকল্পনা থেকে নিরাপত্তা, পর্যটকদের নতুন ভরসা এআই
  2. মুঘল আমলের স্থাপত্য দেখতে ঘুরে আসুন পারুলিয়ার প্রাচীন মসজিদে
  3. কাঞ্চনজঙ্ঘা দেখতে যাচ্ছেন? পর্যটকদের নতুন ঠিকানা ‘হোমস্টে’
  4. হিমালয়ের লবুচে ইস্ট জয় করলেন তিন পর্বতারোহী
  5. পর্যটনের নতুন ঠিকানা হতে পারে বিরামপুরের শ্রীপুর 
  6. সাঙ্গু নদীর তীরে প্রকৃতির অপার বিস্ময় রিজুক জলপ্রপাত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x