Skip to main content
NTV Online

ভ্রমণ

ভ্রমণ
  • অ ফ A
  • ট্রাভেলগ
  • কোথায়, কীভাবে
  • দর্শনীয় স্থান
  • টিপস
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ভ্রমণ
  • অন্যান্য
এম. মুনীর চৌধুরী, নড়াইল
১৪:৪৫, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫২, ০৮ নভেম্বর ২০২৬
এম. মুনীর চৌধুরী, নড়াইল
১৪:৪৫, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫২, ০৮ নভেম্বর ২০২৬
আরও খবর
ডিসেম্বরে টানা চার দিন ছুটির সুযোগ, ঘুরতে পারেন যেসব জায়গায়
মাটির নিচে আড়াই হাজার বছরের ইতিহাস, ওয়ারী-বটেশ্বরে হচ্ছে জাদুঘর
প্লেনে ৩৫ হাজার ফুট ওপরে গরম খাবার আসে কোথা থেকে?
থাইল্যান্ড ভ্রমণে ১০ নিয়মের বেড়াজাল, হতে পারে জেল-জরিমানাও
মেঘ সরতেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

ঐতিহ্যের আফরা নদী জুড়ে নারীদের নৌকা বাইচ উৎসব

এম. মুনীর চৌধুরী, নড়াইল
১৪:৪৫, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫২, ০৮ নভেম্বর ২০২৬
এম. মুনীর চৌধুরী, নড়াইল
১৪:৪৫, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫২, ০৮ নভেম্বর ২০২৬

নদী ও পানির দেশ বাংলাদেশ। নদীকে কেন্দ্র করে হাজার বছর ধরে গড়ে উঠেছে এ দেশের জীবনযাত্রা, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য। রূপসী বাংলার সেই আবহমান রূপ আর গ্রামীণ মেজাজকে নতুন করে জাগ্রত করতে নড়াইলের শান্ত আফরা নদী মেতে উঠেছিল এক অন্যরকম উৎসবে।

পুরুষের পাশাপাশি আজ যে বাংলার নারীরাও সব বাধা পেরিয়ে ঐতিহ্যের কাণ্ডারী হতে পারেন, নদীবক্ষে বৈঠার সশব্দ প্রহার আর ঢেউয়ের গর্জন তারই জানান দিল।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আফরা নদীর বুকে আয়োজিত ‘জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা’ কেবল একটি ক্রীড়া অনুষ্ঠান ছিল না, বরং তা হয়ে উঠেছিল গ্রামীণ আনন্দ-উৎসব ও নারীর অগ্রযাত্রার এক অপূর্ব মিলনমেলা।

নদীমাতৃক বাংলাদেশের অপার সৌন্দর্য ও লোকজ ঐতিহ্যকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে এবং গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা নদীতে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা’। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এগারোখান এলাকার গুয়াখোলা-মান্দিয়ায় এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গতকাল শনিবার বিকেলে নদীপাড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে যেন জনসমুদ্রের জোয়ার নামে। গ্রাম বাংলার চিরচেনা ও আকর্ষণীয় এই নৌকা বাইচ দেখতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা হাজার হাজার নারী-পুরুষ নদী তীরে ভিড় জমান। দর্শকদের উল্লাস আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো আফরা তীরের পরিবেশ।

বিকেল চারটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্য বিষয়ক) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এ আয়োজনে মোট ১৬টি নৌকার নারী মাঝি-মাল্লারা নিজেদের সুগঠিত দল ও দুর্দান্ত কৌশলে প্রতিযোগিতায় অংশ নেন। বৈঠার তালে তালে জলতরঙ্গ কেটে দ্রুতবেগে এগিয়ে চলা নৌকাগুলোর লড়াই দর্শক হৃদয় জয় করে নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি এবং সংসদ সদস্য মাহমুদা হাবিবা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ সামীমুজ্জামান, পরিচালক মোঃ গনী উল আজম, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাস এবং অলোকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস।

প্রতিযোগিতায় অসাধারণ গতি ও দক্ষতার স্বাক্ষর রেখে সদর উপজেলার গুয়াখোলা গ্রামের মুক্তা অধিকারীর নৌকা প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করে। এছাড়া হাটিয়ারার ববিতা সরকারের নৌকা দ্বিতীয়, রীনা বিশ্বাসের নৌকা তৃতীয় এবং মালিয়াটের চম্পা গোস্বামীর নৌকা চতুর্থ স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী নারী মাঝি ও তাদের দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ভ্রমণ

সংশ্লিষ্ট সংবাদ: ভ্রমণ

০৬ নভেম্বর ২০২৬
মাটির নিচে আড়াই হাজার বছরের ইতিহাস, ওয়ারী-বটেশ্বরে হচ্ছে জাদুঘর
২৯ অক্টোবর ২০২৬
মেঘ সরতেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
২৭ অক্টোবর ২০২৬
মেঘের আড়াল ভেঙে হাসল কাঞ্চনজঙ্ঘা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ডিসেম্বরে টানা চার দিন ছুটির সুযোগ, ঘুরতে পারেন যেসব জায়গায়
  2. ঐতিহ্যের আফরা নদী জুড়ে নারীদের নৌকা বাইচ উৎসব
  3. যেন কল্পনার জগৎ, পৃথিবীর বুকে অদ্ভুত ১০ দ্বীপ
  4. মাটির নিচে আড়াই হাজার বছরের ইতিহাস, ওয়ারী-বটেশ্বরে হচ্ছে জাদুঘর
  5. প্লেনে ৩৫ হাজার ফুট ওপরে গরম খাবার আসে কোথা থেকে?
  6. থাইল্যান্ড ভ্রমণে ১০ নিয়মের বেড়াজাল, হতে পারে জেল-জরিমানাও

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x