Skip to main content
NTV Online

ভ্রমণ

ভ্রমণ
  • অ ফ A
  • ট্রাভেলগ
  • কোথায়, কীভাবে
  • দর্শনীয় স্থান
  • টিপস
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ভ্রমণ
  • দর্শনীয় স্থান
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৩৯, ১১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৩৯, ১১ নভেম্বর ২০২৬
আরও খবর
সুন্দরবনে কাঠের ট্রলারে তিন দিনের ভ্রমণ বন্ধ
ডিসেম্বরে টানা চার দিন ছুটির সুযোগ, ঘুরতে পারেন যেসব জায়গায়
ঐতিহ্যের আফরা নদী জুড়ে নারীদের নৌকা বাইচ উৎসব
মাটির নিচে আড়াই হাজার বছরের ইতিহাস, ওয়ারী-বটেশ্বরে হচ্ছে জাদুঘর
প্লেনে ৩৫ হাজার ফুট ওপরে গরম খাবার আসে কোথা থেকে?

সাঙ্গু নদীর তীরে প্রকৃতির অপার বিস্ময় রিজুক জলপ্রপাত

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৩৯, ১১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৩৯, ১১ নভেম্বর ২০২৬

পাহাড়ের গায়ে সবুজের সমারোহ। তার বুক চিরে প্রায় ৩০০ ফুট ওপর থেকে নিচে নেমে আসছে স্বচ্ছ জলধারা। কখনো মৃদু কলতান, কখনো প্রবল বেগে আছড়ে পড়া পানির শব্দে মুখর চারপাশ। পাহাড়ের নীরবতা ভেঙে তৈরি হয়েছে প্রকৃতির এক অপূর্ব সুর। সঙ্গে রয়েছে সাঙ্গু নদীর মনোরম জলরাশি। এমন দৃশ্য চোখের সামনে ধরা দিলে মুগ্ধ না হয়ে উপায় কী! বলছি বান্দরবানের রুমা উপজেলার রিজুক ঝর্ণার কথা।

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এই জলপ্রপাতের অবস্থান রুমা উপজেলায় চিম্বুক পাহাড়ের কোল ঘেঁষে সাঙ্গু নদীর তীরে। বান্দরবান জেলা সদর থেকে প্রায় ৬৬ কিলোমিটার এবং রুমা বাজার থেকে মাত্র ৫ কিলোমিটার পথ পেরোলেই দেখা মিলবে ঝর্ণাটির। নদপথে রুমা বাজার থেকে থানচি যাওয়ার পথে সহজেই চোখে পড়ে পাহাড়ের বুক থেকে নেমে আসা রিজুক জলধারা।  মারমা ভাষায় ঝর্ণাটির নাম ‘রী স্বং স্বং’।

স্থানীয়রা জানান, বর্ষা কিংবা শীত—যে কোনো ঋতুতেই থেমে থাকে না এর জলপ্রবাহ। তবে বর্ষায় ঝর্ণার রূপ হয়ে ওঠে আরও বেশি রোমাঞ্চকর। পাহাড়ি ঢলে পানির স্রোত বেড়ে গেলে জলপ্রপাতের কাছাকাছি পৌঁছানোও কঠিন হয়ে পড়ে। প্রবল স্রোতের কারণে বড় ইঞ্জিনচালিত নৌকা নিয়েও ঝর্ণার কাছে যেতে মাঝিদের বেশ বেগ পেতে হয়।

বর্ষায় পাহাড়ি ঢলের পানিতে ঝর্ণার জলধারা আরও শক্তিশালী হয়ে ওঠে। অন্যদিকে শুষ্ক মৌসুমে স্বচ্ছ জলধারা আর সবুজ পাহাড়ের মিতালি তৈরি করে শান্ত, স্নিগ্ধ এক পরিবেশ। পাহাড়ের ওপর থেকে আছড়ে পড়া পানির শব্দে মুখরিত হয় চারপাশ।

প্রকৃতির এমন অনন্য সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছরই ছুটে আসেন দেশ-বিদেশের পর্যটকরা। নদীপথে নৌভ্রমণের পাশাপাশি পাহাড়ের বুক থেকে নেমে আসা জলপ্রপাতের অপরূপ দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে।

১০ বছর ধরে নৌকা চালানোর পেশায় নিয়োজিত চ থোয়াই মার্মা। তিনি রিজুক ঝর্ণায় পর্যটক এবং যাত্রী বহন করে নিয়ে যান।

তিনি বাসসকে বলেন, বর্ষকালে নদে স্রোত থাকে বেশি। ঝর্ণায় প্রচুর পানি পড়ে। দেখতে অনেক সুন্দর। প্রচুর পর্যটকরা এ সময় ঝর্ণা দেখতে আসেন। তখন আমরা ভালো আয় করতে পারি। এখন পর্যটন মৌসুম। এখনও প্রতিদিন প্রচুর পর্যটক আসে। সেখানে ঘুড়তে যাই।

প্রকৃতির অপার সৌন্দর্য আর পাহাড়ি জীবনের বৈচিত্র্যে ভরপুর বান্দরবানের অন্যতম আকর্ষণ রিঝুক ঝর্ণা। সারা বছর বয়ে চলা এর জলধারা যেন পাহাড়ের প্রাণস্পন্দন। প্রকৃতির এ চিরতরুণ সৃষ্টি মনে করিয়ে দেয়—পাহাড়ের এ সৌন্দর্য শুধু দেখার বিষয় নয়, অনুভব করারও।

এ ঝর্ণা দেখার জন্য সুদূর রাজধানী ঢাকা থেকে বন্ধুদের সাথে এসেছেন সাইফুল আলম সিদ্দিকী। তিনি বাসসকে বলেন, এখানে এসে স্বচ্ছ জলধারায় গোসল করলাম। টাঙ্গাইল থেকে আসা আরেক পর্যটক তাসনুভা বলেন, পাহাড় থেকে বয়ে পড়ছে স্বচ্ছ জলরাশি। অসাধারণ সৌন্দর্য। দেখার মতো। না দেখলেই বোঝা যেতো না।

রিজুক পাড়ার স্থানীয় বাসিন্দা চিসিঅং। পেশায় জুমচাষী। তিনি জানান, বর্ষকালে নদে প্রচুর পানি থাকে । তখন নৌকায় একমাত্র ভরসা। তবে এসময়ে নদে তেমন পানি নেই। পর্যটকরা ইচ্ছে করলে আধ ঘণ্টায় নৌকা করে রিজুক ঝর্ণায় আসতে পারেন। আবার পানি কম থাকায় ১ ঘণ্টায় হেঁটে রিজুকে আসা যায়।

তিনি বলেন, রিজুক ঝর্ণা থেকে ৫ মিনিট হাঁটলে রিঝুক পাড়া। এখাতে ৩৬ মারমা পরিবার বসবাস করে। তবে পর্যটকদের জন্য এখানে হোটেল মোটেল নেই । 

এদিকে প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বন্ধ থাকা এসব পর্যটন স্পট খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তখন রুমা উপজেলার কেওক্রাডং চূড়া হতে সুংসুংপাড়া পর্যন্ত যাতায়াত উন্মুক্ত করা হয়েছে। উন্মুক্ত করা হয় রিজুক ঝর্ণাও। এরপর থেকে নদীপথে রিজুক ঝর্ণা যেতে আর কোনও বাধা নেই।

এর আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা চিন্তা করে রিজুক ঝর্ণাসহ বেশ কয়েকটি পর্যটন স্পট সাময়িক বন্ধ রাখে প্রশাসন।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী বাসসকে বলেন, এখন অন্যান্য পর্যটক কেন্দ্রগুলোর মতো আইন-শৃঙ্খলা বাহিনী রুমা বাজারেও মোতায়েন রয়েছে। এখানে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। 

ভ্রমণ দর্শনীয় স্থান

সংশ্লিষ্ট সংবাদ: ভ্রমণ

০৮ নভেম্বর ২০২৬
ঐতিহ্যের আফরা নদী জুড়ে নারীদের নৌকা বাইচ উৎসব
০৬ নভেম্বর ২০২৬
মাটির নিচে আড়াই হাজার বছরের ইতিহাস, ওয়ারী-বটেশ্বরে হচ্ছে জাদুঘর
২৯ অক্টোবর ২০২৬
মেঘ সরতেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাঙ্গু নদীর তীরে প্রকৃতির অপার বিস্ময় রিজুক জলপ্রপাত
  2. ডিসেম্বরে টানা চার দিন ছুটির সুযোগ, ঘুরতে পারেন যেসব জায়গায়
  3. ঐতিহ্যের আফরা নদী জুড়ে নারীদের নৌকা বাইচ উৎসব
  4. যেন কল্পনার জগৎ, পৃথিবীর বুকে অদ্ভুত ১০ দ্বীপ
  5. মাটির নিচে আড়াই হাজার বছরের ইতিহাস, ওয়ারী-বটেশ্বরে হচ্ছে জাদুঘর
  6. প্লেনে ৩৫ হাজার ফুট ওপরে গরম খাবার আসে কোথা থেকে?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x