প্লেনে ৩৫ হাজার ফুট ওপরে গরম খাবার আসে কোথা থেকে?

উড়োজাহাজে দীর্ঘ যাত্রায় জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে একসময় হয়তো আপনার সামনে এসে দাঁড়ায় খাবারের ট্রলি। কেবিন ক্রু জানতে চান, চিকেন নাকি ফিশ- কোনটি খাবেন? কিছুক্ষণের মধ্যেই খাবারের ট্রে চলে আসে আপনার সামনে। তাতে থাকে ভাত, মাংস, সবজি, সালাদ, রুটি কিংবা ডেজার্ট।কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, আকাশে উড়তে থাকা একটি উড়োজাহাজে এই খাবার কীভাবে তৈরি হয়? উড়োজাহাজের ভেতরেই কি রান্না করা হয়, নাকি মাটি...