Skip to main content
NTV Online

ভ্রমণ

ভ্রমণ
  • অ ফ A
  • ট্রাভেলগ
  • কোথায়, কীভাবে
  • দর্শনীয় স্থান
  • টিপস
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ভ্রমণ
  • দর্শনীয় স্থান
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৫০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৫৮, ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৫০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৫৮, ১৭ নভেম্বর ২০২৬
আরও খবর
ভ্রমণের পরিকল্পনা থেকে নিরাপত্তা, পর্যটকদের নতুন ভরসা এআই
পর্যটনের নতুন ঠিকানা হতে পারে বিরামপুরের শ্রীপুর 
সুন্দরবনে কাঠের ট্রলারে তিন দিনের ভ্রমণ বন্ধ
সাঙ্গু নদীর তীরে প্রকৃতির অপার বিস্ময় রিজুক জলপ্রপাত
ডিসেম্বরে টানা চার দিন ছুটির সুযোগ, ঘুরতে পারেন যেসব জায়গায়

মুঘল আমলের স্থাপত্য দেখতে ঘুরে আসুন পারুলিয়ার প্রাচীন মসজিদে

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৫০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৫৮, ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৫০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৫৮, ১৭ নভেম্বর ২০২৬

গ্রামের শান্ত পরিবেশ। চারপাশে সবুজের সমারোহ। এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মুঘল আমলের স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন প্রায় সাড়ে ৩শ বছরের পুরোনো তিন গম্বুজ মসজিদ। তিনটি দৃষ্টিনন্দন গম্বুজ, পুরু দেয়াল আর প্রাচীন স্থাপত্যশৈলীতে গড়া এই মসজিদ। সময়ের পালাবদলে চারপাশের অনেক কিছু বদলে গেলেও নিজের ঐতিহ্য নিয়ে আজও স্বমহিমায় টিকে আছে স্থাপনাটি।

এই মসজিদটি নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে অবস্থিত। মুঘল আমলের স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদটি শুধু মুসল্লিদের ইবাদতের স্থান নয়, ইতিহাস ও ঐতিহ্যপ্রেমীদের কাছেও এক আকর্ষণীয় নিদর্শন। এর প্রতিটি দেয়াল, গম্বুজ, শিলালিপি ও আশপাশের স্থাপনা যেন ধারণ করে আছে অতীত দিনের স্মৃতি।

ইতিহাসের পাতায় মসজিদের জন্মকথা

ঐতিহাসিক তথ্যানুযায়ী, ১১২৮ হিজরি মোতাবেক ১৭১৬-১৭১৭ খ্রিস্টাব্দে নাসিরের কন্যা এবং দেওয়ান শরীফ খানের স্ত্রী জয়নব বিবি মসজিদটি নির্মাণ করেন। ওই সময় বর্তমান নরসিংদী অঞ্চল ১৫৮০ থেকে ১৭২২ সাল পর্যন্ত মহেশ্বরদী নামে পরিচিত ছিল।

স্থানীয় ইতিহাস ও জনশ্রুতি অনুযায়ী, একসময় ব্রহ্মপুত্র নদের তীর ছিল বেশ কর্মচঞ্চল। নদী দিয়ে চলাচল করত বড় বড় পালতোলা নৌযান।  এসব নৌযান দেখতে নদীর পাড়ে মানুষের ভিড় জমত। ধারণা করা হয়, নৌযান দেখার জন্য মানুষের এমন সমাগম থেকেই এলাকার নাম পারুলিয়া হয়েছে।

প্রায় ১২ বিঘা জমির ওপর বিস্তৃত মসজিদ প্রাঙ্গণ। স্থাপত্যশৈলীর দিক থেকেও এটি বেশ আকর্ষণীয়। মসজিদের দেয়াল প্রায় পাঁচ ফুট পুরু। রয়েছে মজবুত পাথরের স্তম্ভ এবং প্রায় ৬০ ফুট দীর্ঘ মূল নামাজের কক্ষ। এর ছাদে রয়েছে তিনটি দৃষ্টিনন্দন গম্বুজ।

মসজিদে রয়েছে একটি প্রশস্ত কেন্দ্রীয় প্রবেশপথ। পূর্ব দিকে তিনটি দরজা ছাড়াও উত্তর ও দক্ষিণ পাশে প্রবেশের ব্যবস্থা রয়েছে। পুরো মসজিদ প্রাঙ্গণ ঘিরে আছে সুরক্ষিত সীমানাপ্রাচীর। ভেতরে রয়েছে প্রশস্ত উঠান। উত্তর-পূর্ব কোণে রয়েছে দুটি উঁচু মিনার।

মসজিদের সামনের দেয়ালে খোদাই করা শিলালিপি এর ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। ফারসি ও বাংলা ভাষায় উৎকীর্ণ ওই শিলালিপিতে উল্লেখ রয়েছে, ‘দেওয়ান শরীফের সওয়াবের উদ্দেশে জয়নব বিনতে নাসির’ মসজিদটি নির্মাণ করেন। বারান্দার প্রবেশপথের ওপর থাকা শিলালিপিতেও নির্মাণের সময়কাল ও এর পেছনে থাকা ধর্মীয় অনুরাগের পরিচয় পাওয়া যায়।

পুকুরপাড়ে পাশাপাশি শায়িত দেওয়ান শরীফ ও জয়নব বিবি

মসজিদের পূর্ব পাশে একটি পুকুরের তীরে রয়েছে গম্বুজবিশিষ্ট সমাধিসৌধ। সেখানে শায়িত আছেন দেওয়ান শরীফ খান ও তার স্ত্রী জয়নব বিবি। 

ঐতিহাসিক তথ্যানুযায়ী, ১১২৮ হিজরিতে দেওয়ান শরীফ খান মারা যান। পরের বছর মারা যান জয়নব বিবি। স্বামীর পাশে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তার শেষ ইচ্ছা অনুযায়ী একই সমাধিসৌধে দুজনকে সমাহিত করা হয়।

মসজিদ প্রাঙ্গণে সিঁড়িসহ পাথরে নির্মিত চারটি পুকুর রয়েছে। বর্তমানে এসব পুকুর থেকে পাওয়া আয় মসজিদের রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করা হয়।

ভূমিকম্পেও টিকে আছে ঐতিহাসিক স্থাপনা

দীর্ঘ পথচলায় প্রাকৃতিক দুর্যোগের ধাক্কাও সামলাতে হয়েছে স্থাপনাটিকে। ১৯০৪ সালের ভূমিকম্পে মসজিদের ছাদে ফাটল দেখা দেয়। একই ভূমিকম্পে দেওয়ান শরীফ খানের প্রশাসনিক আবাসভবনও ধসে পড়ে। এরপরও মসজিদটি এর মূল স্থাপত্যশৈলীর বড় একটি অংশ ধরে রাখতে সক্ষম হয়েছে। মসজিদ প্রাঙ্গণের পূর্ব পাশে এখনও কয়েকটি প্রাচীন কবরের ধ্বংসাবশেষ দেখা যায়।

ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণে বিভিন্ন সময়ে স্থানীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৮৯ সালে মসজিদের কাঠামোগত ফাটল মেরামতে সংস্কারকাজ করা হয়। পরে ২০১২ সালে এর ঐতিহাসিক বৈশিষ্ট্য ও স্থাপত্যের স্বকীয়তা রক্ষায় আরেক দফা সংস্কার উদ্যোগ নেওয়া হয়।

এখনো নিয়মিত আসেন মুসল্লি ও দর্শনার্থীরা

শতাব্দী পেরিয়ে গেলেও মসজিদটি আজও নিয়মিত ইবাদতের স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি ইতিহাস ও স্থাপত্য দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরাও আসেন এখানে।

এ বিষয়ে মসজিদের বর্তমান ইমাম হাফেজ মো. ওয়ালিউল্লাহ বাসসকে বলেন, মসজিদটিতে নিয়মিত অনেক মুসল্লি ও দর্শনার্থী আসেন। তাদের অনেকের বিশ্বাস, এখানে নামাজ আদায় ও দোয়া করলে বিশেষ আধ্যাত্মিক বরকত পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা সোহেল রানা (৩২) জানান, প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ মুসল্লি মসজিদটিতে নামাজ আদায় করতে আসেন।

আরেক বাসিন্দা আসাদুল হক মনা (৫৬) বলেন, মসজিদটি আমাদের ঐতিহ্য। আমি প্রতি শুক্রবার এখানে নামাজ আদায়ের চেষ্টা করি। তিনি বলেন, মসজিদের পবিত্রতা ও ঐতিহ্য রক্ষায় প্রতি শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা ও মাহফিলের আয়োজন করা হয়। তবে মসজিদের মূল স্থাপনা ছাড়া বাইরের মাজারগুলো সংস্কার করা প্রয়োজন।

সংরক্ষণে রয়েছে প্রশাসনের পরিকল্পনা

পারুলিয়ার এই ঐতিহাসিক স্থাপনার গুরুত্ব তুলে ধরে পলাশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশতিয়াক আহমদ বাসসকে বলেন, মসজিদটি শুধু পলাশ উপজেলার নয়, বরং সমগ্র বাংলাদেশের ঐতিহ্যের অংশ। মসজিদটির নিরাপত্তা জোরদার এবং মাজারগুলোর উন্নয়নে আমাদের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে শিগগিরই স্থানীয়দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চার শতাব্দীর ইতিহাস ধারণ করে পারুলিয়ার তিন গম্বুজ মসজিদ আজও দাঁড়িয়ে আছে স্বমহিমায়। ধর্মীয় উপাসনালয়ের পাশাপাশি এটি মুঘল আমলের স্থাপত্যকুশলতা, শিল্পবোধ ও এ অঞ্চলের মুসলিম ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মারক। 

ইতিহাস ও স্থাপত্যপ্রেমীদের কাছে মসজিদটি তাই শুধু একটি পুরোনো স্থাপনা নয়, অতীতের সঙ্গে বর্তমানের সংযোগ ঘটানো এক অনন্য নিদর্শন।

ভ্রমণ পারুলিয়ার প্রাচীন মসজিদ মুঘল আমলের স্থাপত্য

সংশ্লিষ্ট সংবাদ: ভ্রমণ

২ ঘন্টা আগে
ভ্রমণের পরিকল্পনা থেকে নিরাপত্তা, পর্যটকদের নতুন ভরসা এআই
১৬ নভেম্বর ২০২৬
পর্যটনের নতুন ঠিকানা হতে পারে বিরামপুরের শ্রীপুর 
১১ নভেম্বর ২০২৬
সাঙ্গু নদীর তীরে প্রকৃতির অপার বিস্ময় রিজুক জলপ্রপাত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কাঞ্চনজঙ্ঘা দেখতে যাচ্ছেন? পর্যটকদের নতুন ঠিকানা ‘হোমস্টে’
  2. হিমালয়ের লবুচে ইস্ট জয় করলেন তিন পর্বতারোহী
  3. পর্যটনের নতুন ঠিকানা হতে পারে বিরামপুরের শ্রীপুর 
  4. সাঙ্গু নদীর তীরে প্রকৃতির অপার বিস্ময় রিজুক জলপ্রপাত
  5. ডিসেম্বরে টানা চার দিন ছুটির সুযোগ, ঘুরতে পারেন যেসব জায়গায়
  6. ঐতিহ্যের আফরা নদী জুড়ে নারীদের নৌকা বাইচ উৎসব

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x