রাকসুর মহিলা বিষয়ক বিভাগের ১১ মাসে ১৬ কার্যক্রম বাস্তবায়ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পর ১১ মাসে নারী শিক্ষার্থীদের জন্য ১৬টি কার্যক্রম বাস্তবায়ন করেছে রাকসুর মহিলা বিষয়ক বিভাগ। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাতটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন, মাতৃত্বকালীন সময়ে উপস্থিতির বাধ্যবাধকতা শিথিল, কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য অযুখানা ও ওয়াশরুম নির্মাণ এবং ছাত্রী হলগুলোতে স্বাস্থ্যসামগ্রী...