ছুটির আগেই বান্দরবানের হোটেল-রিসোর্টে বুকিংয়ের হিড়িক

পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথ, মেঘের লুকোচুরি আর ঝরনার কলতান—প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য পার্বত্য জেলা বান্দরবান। এবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও প্রবারণা উৎসব উপলক্ষে টানা ছুটি ঘিরে এবারও পর্যটকদের আগমনে মুখর হয়ে উঠতে যাচ্ছে পাহাড়ি এই জনপদ। এরই মধ্যে জেলার হোটেল-মোটেল ও রিসোর্টের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ কক্ষ আগাম...