রাফিনহার চোট ঘিরে ব্রাজিলকে বিশেষ অনুরোধ বার্সেলোনার

বারবার চোটে পড়ার কারণে রাফিনহাকে নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। ব্রাজিলের হয়ে আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোতে এই ফরোয়ার্ডের খেলার সময় সীমিত রাখার অনুরোধ জানিয়েছে কাতালান ক্লাবটি। এ বিষয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে আলোচনাও করেছে তারা।আগামী ১৪ নভেম্বর (শনিবার) জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ১৭ নভেম্বর এশিয়ার আরেকটি দলের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা...