Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১১:৫৫, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৫৯, ১১ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১১:৫৫, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৫৯, ১১ নভেম্বর ২০২৬
আরও খবর
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়
ডাবল সেঞ্চুরি করে বড় সুখবর পেলেন হৃদয়
সিলেট টেস্ট: ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ
সিলেট টেস্ট: হৃদয় ও মুশফিকের বিদায়ে ড্র এর দিকে এগোচ্ছে ম্যাচ 
সিলেট টেস্ট: বাংলাদেশের ভরসার নায়ক তাওহিদ হৃদয়

‘নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, বাকিটা ছিল রিজিকে’

স্পোর্টস ডেস্ক
১১:৫৫, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৫৯, ১১ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১১:৫৫, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৫৯, ১১ নভেম্বর ২০২৬
তাওহিদ হৃদয়। ছবি : এএফপি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। দলের বিপর্যস্ত পরিস্থিতিতে ২৪২ রানের অনবদ্য ইনিংস খেলে নতুন ইতিহাস গড়েন এই ডানহাতি ব্যাটার। তার ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত হার এড়িয়ে ম্যাচ ড্র করতে সক্ষম হয় বাংলাদেশ। যদিও জয় নিয়ে মাঠ ছাড়তে না পারার আক্ষেপটা রয়েই গেছে তার মনে।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত একটি ভিডিও বার্তায় নিজের অনুভূতি জানাতে গিয়ে হৃদয় বলেন, দলের কঠিন সময়ে অবদান রাখতে পেরে তিনি সন্তুষ্ট। তবে জয় পেলে এই অর্জনের আনন্দ আরও বেড়ে যেত। তার ভাষায়, ‘আলহামদুলিল্লাহ, যেহেতু দলের জন্য অবদান রাখতে পেরেছি, একইসঙ্গে দলের একটা সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে পেরে খুব ভালো লাগছে। তবে দিনশেষে ম্যাচটা জিততে পারলে আরও বেশি ভালো লাগত।’

এত বড় ইনিংস খেলবেন, এমনটা আগে থেকে কল্পনাও করেননি হৃদয়। ব্যক্তিগত সামর্থ্যের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা থেকেই এসেছে এই সাফল্য। নিজের ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘অনেকেরই ইচ্ছে থাকে, আসলে প্রত্যেক খেলোয়াড়ই সব সময় নিজের সেরাটা দিতে চায়। আমি যেটা করেছি, সেটা নিজেও আগে জানতাম না যে করতে পারব। এটা আমার রিজিকে ছিল। নিজের সামর্থ্যের মধ্যে যেটুকু ছিল, সেটাই চেষ্টা করেছি। তবে যেটা বললাম, ম্যাচটা জিততে পারলে সবচেয়ে বেশি ভালো লাগত।’

ব্যক্তিগত রেকর্ড কিংবা আড়াইশ রানের মাইলফলক ছুঁতে না পারা নিয়ে কোনো হতাশা পুষে রাখতে চান না এই ক্রিকেটার। বরং যা অর্জন করেছেন, সেটাকেই সৃষ্টিকর্তার উপহার হিসেবে দেখছেন তিনি। হৃদয়ের মতে, মাইলফলক নিয়ে অতিরিক্ত ভাবনা খেলোয়াড়ের মধ্যে অপ্রয়োজনীয় হতাশা তৈরি করতে পারে। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘আল্লাহ আমাকে যা দিয়েছেন, সেটার জন্য শুকরিয়া। সত্যি কথা বলতে আড়াইশ হয়নি বা একশ হয়নি, এ ধরনের চিন্তা না করাই ভালো। এসব চিন্তা করলে নিজের ওপর বেশি হতাশা আসে। সব মিলিয়ে যা হয়েছে, যতটুকু হয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ। তবে চেষ্টা থাকবে পরবর্তীতে আরও ভালো কিছু করার, ইনশাআল্লাহ।’

এদিকে মাঠে উপস্থিত দর্শকদের ভালোবাসা ও সমর্থনও খেলোয়াড়দের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলে বলে মনে করেন হৃদয়। বিশেষ করে পাঁচ দিনের টেস্ট ম্যাচে দর্শকদের নিয়মিত উপস্থিতি পুরো দলকে বাড়তি অনুপ্রেরণা জোগায়। দেশের হয়ে খেলার দায়িত্ব ও সমর্থকদের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ‘যখন একটা দেশের প্রতিনিধিত্ব করবেন, দেশের হয়ে খেলবেন, তখন দেশের মানুষের অনেক আশা থাকাটাই স্বাভাবিক। সবাই অনেক কষ্ট করে খেলা দেখতে আসেন। টেস্ট খেলা পাঁচ দিনের খেলা। এতদিন ধরে দর্শকেরা মাঠে এসে দলকে সমর্থন করছেন। পাঁচ দিনের একটা টেস্টে দর্শকরা এসে দলকে সমর্থন করলে সেটা শুধু আমাকে নয়, পুরো দলকেই আরও উজ্জীবিত করে।’

বাংলাদেশ ক্রিকেট দল তাওহিদ হৃদয়

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ক্রিকেট দল

০৭ নভেম্বর ২০২৬
দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে গেলেন সাদমান, ডাক পাচ্ছে নতুন মুখ
০১ নভেম্বর ২০২৬
যে সমীকরণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে বাংলাদেশ
২৬ অক্টোবর ২০২৬
লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সেরাটা দিতে চায় বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আবারও ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  2. সাফ সেমিফাইনাল: অনলাইনে ছাড়ার কয়েক ঘণ্টাতেই বিক্রি ১১ হাজার টিকিট
  3. ক্রিকেট ছাড়ছেন না অ্যান্ডারসন, নতুন ঠিকানা সারে
  4. অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়
  5. ইংল্যান্ডের তারকা ফুটবলারদের প্রশংসায় ভাসছেন হামজা
  6. সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x