এশিয়া কাপ আর্চারিতে আরেকটি স্বর্ণজয় বাংলাদেশের

এশিয়ান আর্চারিতে গতকালও একটি স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। আজ এলো দ্বিতীয় স্বর্ণপদক। রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টে শক্তিশালী কাজাখস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রোমাঞ্চকর ফাইনালে ৬–২ সেট পয়েন্টের দারুণ জয় এনে দিয়েছেন বাংলাদেশের তিন আর্চার আব্দুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম ও আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি।ফাইনালে শুরুটা অবশ্য খুব একটা সুবিধার ছিল না...