সিলেট টেস্ট
হৃদয় ও মুশফিকের বিদায়ে ড্র এর দিকে এগোচ্ছে ম্যাচ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে বড় লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের পর এবার সাজঘরে ফিরেছেন মুশফিকুর রহিমও। দুজনই বোল্ড হয়ে ফিরেছেন, তবে বোলার ছিলেন ভিন্ন। হৃদয়কে ফিরিয়েছেন জোমেল ওয়ারিক্যান, আর মুশফিককে বোল্ড করেছেন শামার জোসেফ।
সোমবার (৯ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩০ রানের লিড থাকায় জয়ের জন্য টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৮৩ । লিটন ও মিরাজ দুইজনই নতুন ।
এর আগে আরেকটি তিন অঙ্কের ইনিংস খেলার সুযোগ থাকলেও ৮২ রানেই থেমেছে তাওহীদ হৃদয়ের ইনিংস। ওভার দ্য উইকেট থেকে লেগ স্টাম্পের বেশ বাইরে ফুল লেংথের বল করেন ওয়ারিক্যান। সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করেন হৃদয়। বল সরাসরি আঘাত হানে স্টাম্পে।
তবে শুরুতে আউট হওয়ার বিষয়টি বিশ্বাস করতে পারেননি হৃদয়। কী হয়েছে, তা জানতে চান আম্পায়ারের কাছে। আম্পায়ারও নিশ্চিত হতে সিদ্ধান্ত পাঠান তৃতীয় আম্পায়ারের কাছে। রিপ্লেতে দেখা যায়, বলটি স্পষ্টভাবেই স্টাম্পে আঘাত করে বেল ফেলে দিয়েছে।
হৃদয়ের বিদায়ের পরপরই একই পরিণতি হয় মুশফিকের। শামার জোসেফের গতির কাছে পরাস্ত হয়ে বোল্ড হন অভিজ্ঞ এই ব্যাটার। ফলে বাংলাদেশের চাপে আরও বাড়ে।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি করেন হৃদয়। তার অপরাজিত ২৪২ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ৩৮৬ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামে ৩৫৬ রানে।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করায় বাংলাদেশের সামনে ৩৬৯ রানের কঠিন লক্ষ্য দাঁড়ায়। সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে হলে এই টেস্টে হার এড়ানো জরুরি টাইগারদের জন্য।
শেষ দিনে একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে এখন কঠিন পরীক্ষার মুখে বাংলাদেশ। ম্যাচ বাঁচাতে হলে বাকি ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ের বিকল্প নেই।ৎ
বাংলাদেশের ভরসার নায়ক তাওহিদ হৃদয়
এর আগে বাংলাদেশ প্রথম সেশনে দুই ওপেনারকে হারায়। ম্যাচ বাঁচাতে আর দেড় সেশনের মতো বাকি। আর ২-০ ব্যবধানে সিরিজ জয় থেকে ওয়েস্ট ইন্ডিজ আট উইকেট দূরে। বাংলাদেশের দুই ওপেনারকেই আউট করে জোমেল ওয়ারিকান ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা জাগান। তাতে বাধা দিচ্ছেন হৃদয় ও মুশফিক।
তিন পেসারকে ভালোভাবে সামাল দিলেও ক্যারিবিয়ান স্পিনে ভুগেছে বাংলাদেশ। অষ্টম ওভারে ওয়ারিকান বল হাতে নিতেই ভেঙে যায় উদ্বোধনী জুটি। তানজিদ হাসান তার বলে জোশুয়া ডা সিলভার ক্যাচ হন। ৩৩ রানের ওপেনিং জুটিাতে তার ছিল ২১ রান। ৩২ বলের ইনিংসে চারটি চার মারেন তিনি।
ও্যারিক্যান ফেরান আরেক ওপেনার শান্তকে। ২৭ বলে ১৪ রানে এলবিডব্লিউ হন অধিনায়ক। আম্পায়ার আউট দেননি প্রথমে। রিভিউ নিয়ে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের দেখা পায় সফরকারীরা। ১৪ ওভারে ২ উইকেটে ৪৯ রানে প্রথম সেশন শেষ করেছে স্বাগতিকরা। তাওহীদ হৃদয় ৮ ও মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত। এখনও ৩২০ রানে পিছিয়ে বাংলাদেশ।
এর আগে সিলেট টেস্টের শেষ দিনে প্রায় এক ঘণ্টা ব্যাট করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। এদিন আরও তিন উইকেট হারিয়েছে তারা। ৬ উইকেটে ৩৯৮ রান করার পর তারা বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। জেতার জন্য ৩৬৯ রানের লক্ষ্য স্বাগতিকদের, খেলতে হবে ৭৮ ওভার।
সিলেট টেস্টের শেষ দিনের শুরুটা বাংলাদেশের জন্য ভালো হয়েছিল। ২২ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিয়েছে তারা। ১৪০ রানে কাভেম হজ ও আমির জাঙ্গু ২০ রানে দিন শুরু করেন। মাত্র ৫ বল খেলে হজ বিদায় নেন, যোগ হয় দুটি রান। ১৯৪ বলে ১৭ চার ও ১ ছয়ে ১৪২ রানে তিনি নাঈম হাসানের শিকার হন। পুল করতে গিয়ে ফাইন লেগে হাসান মাহমুদের সহজ কাচ হন হজ।
এরপর টানা দুই ওভারে দুটো উইকেট তুলে নেয় বাংলাদেশ। জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফ ১ রানে নাঈমের বলে তানজিদ হাসানের ক্যাচ হন।
এদিন দলীয় ৩৫০ রানে চতুর্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তারপর ৩৭২ রানে পড়ে তাদের ষষ্ঠ উইকেট। এরপর জোশুয়া বিশপ দুটি ছক্কা ও চার মেরে রানের গতি বাড়ান। ১১ বল খেলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। তাতে চারশ করেই ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ঘোষণা করবে বলে মনে হচ্ছিল। কিন্তু ৩৯৮ রানে তারা থেমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিশপের সঙ্গে জাঙ্গু ৩৯ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে তাইজুল, মিরাজ ও নাঈম দুটি করে উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান করেছিল। জবাবে তাওহীদ হৃদয়ের ২৪২ রানে চড়ে বাংলাদেশ ৩৮৬ রান করে।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ২য় ইনিংস: ১৮৪/৪ । হৃদয় ৮২ , মুশফিক ৪৯
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮৬। (তাওহিদ হৃদয় ২৪৩*)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ৩৫৬। (আমির জাঙ্গ ১৩৩, উইকহ্যাম ৬১, হাসান ২৪-৯০-৬, তাসকিন ২১-৯০-২)

স্পোর্টস ডেস্ক