Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৯:০০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:০৩, ১১ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৯:০০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:০৩, ১১ নভেম্বর ২০২৬
আরও খবর
সবাইকে পেছনে ফেলে ইউরোপসেরা ইয়ামাল
অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সেলোনার
ব্যালন ডি’অর ২০২৬: কার অবস্থান কত নম্বরে?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার উঠল ইয়ামালের হাতে

ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
০৯:০০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:০৩, ১১ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৯:০০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:০৩, ১১ নভেম্বর ২০২৬

বড় ম্যাচের আগে দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে দুশ্চিন্তায় ছিল স্পেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের আগে সেই উদ্বেগ কাটিয়ে আশার আলো দেখালেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

আগামী রোববার (১৫ নভেম্বর)  উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। হাঁটুর অস্বস্তির কারণে বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে থাকছেন না লামিনে ইয়ামাল। তবে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে তার কোনো বাধা দেখছেন না স্পেন কোচ।

ইয়ামালকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে স্প্যানিশ কোচিং স্টাফ। শারীরিক অস্বস্তি পুরোপুরি কাটিয়ে উঠতে তাকে বিশ্রাম ও পুনর্বাসনের সুযোগ দেওয়া হয়েছে। দে লা ফুয়েন্তের মতে, বৃহস্পতিবারের ম্যাচে তাকে খেলানোর চেয়ে পরবর্তী গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য প্রস্তুত রাখাই ছিল বেশি প্রয়োজনীয়।

স্প্যানিশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কোচ জানান, ইয়ামালকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি তারা। বিশেষ পরিস্থিতিতে তাকে খেলানোর সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তার সুস্থতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে।

দে লা ফুয়েন্তে বলেন, ‘এই সিদ্ধান্তটি নেওয়া জরুরি ছিল, যাতে সে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকে। কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে আমরা তাকে মাঠে নামানোর কথা ভাবতাম। কিন্তু ঝুঁকি নেওয়ার প্রয়োজন ছিল না। আমরা প্রথমে তার স্বাস্থ্যের কথা ভেবেছি। এরপর চেয়েছি, রোববারের ম্যাচে সে যেন সেরা অবস্থায় থাকে।’

গত ৩ নভেম্বর ক্যাম্প ন্যুতে অ্যাস্টন ভিলার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অস্বস্তি অনুভব করেন ইয়ামাল। এরপর তার শারীরিক অবস্থা বিবেচনায় বার্সেলোনাতেই তাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে মাদ্রিদের লাস রোহাসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার সময়ও পিছিয়ে যায় তার।

এ প্রসঙ্গে স্পেন কোচ বলেন, ‘সাধারণত কোনো সমস্যা না থাকলে সে নির্ধারিত সময়েই দলের সঙ্গে যোগ দিত।’

দে লা ফুয়েন্তে আরও জানিয়েছেন, শুধু ইয়ামাল নয়, দলের প্রতিটি খেলোয়াড়ের ক্ষেত্রেই একই নীতি অনুসরণ করা হয়। ম্যাচের গুরুত্ব বিবেচনা করে কারও শারীরিক সুস্থতাকে ঝুঁকির মুখে ফেলতে চান না তারা।

স্পেন কোচের ভাষায়, ‘ফাইনাল ম্যাচ হলে হয়তো পরিস্থিতি অন্য রকম হতে পারত। খেলোয়াড় নিজেও তখন মাঠে নামার অনুরোধ করতে পারত। কিন্তু এখন সবচেয়ে ভালো সিদ্ধান্ত হলো, পরবর্তী ম্যাচের আগে সবাইকে পুরোপুরি ফিট রাখা। লামিনে বৃহস্পতিবার খেলতে পারত। তবে সেই ম্যাচে খেললে রোববারের লড়াইয়ের আগে তার শারীরিক অবস্থা সেরা পর্যায়ে নাও থাকতে পারত।’

স্পেন ফুটবল দল লামিনে ইয়ামাল উয়েফা নেশন্স লিগ

সংশ্লিষ্ট সংবাদ: স্পেন ফুটবল দল

১৭ অক্টোবর ২০২৬
গ্যালারিতে মুসলিমবিদ্বেষী স্লোগান, শাস্তি পেল স্প্যানিশ ফুটবল ফেডারেশন
২৭ সেপ্টেম্বর ২০২৬
স্পেনের সাফল্যের রহস্য ফাঁস করলেন কোচ
১৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বকাপ জয়ের পর চমক দিয়ে স্পেনের প্রথম স্কোয়াড ঘোষণা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, অধিনায়ক হামজা
  2. অধিনায়ক হিসেবে লাল-সবুজের জার্সিতে হামজার অভিষেক!
  3. মালদ্বীপকে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে ভারত
  4. ডাবল সেঞ্চুরি করে বড় সুখবর পেলেন হৃদয়
  5. শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে তিন পরিবর্তন আনছে বাংলাদেশ
  6. রাফিনহার চোট ঘিরে ব্রাজিলকে বিশেষ অনুরোধ বার্সেলোনার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x