সিলেট টেস্ট
বাংলাদেশের ভরসার নায়ক তাওহিদ হৃদয়
সিলেট টেস্ট নিজের মতো করে রাঙালেন তাওহীদ হৃদয়। দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রান করে। দ্বিতীয় ইনিংসেও পেয়ে গেলেন ফিফটি। ৩৬৯ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের এই ব্যাটার ৮১ বলে হাফ সেঞ্চুরি করেছেন। এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে।
এছাড়াও আরো একটি মাইলফলক করলেন এই ব্যাটার। টেস্টে একমাত্র বাংলাদেশি হিসেবে এক ম্যাচে ৩০০ রান করলেন তিনি।
আজ সোমবার (৯ নভেম্বর) দ্বিতীয় ও শেষ টেস্টের শেষ দিনের খেলা চলছে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩০ রানের লিড থাকায় জয়ের জন্য ৩৬৯ রানের লক্ষ্য পায় টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৫৩রান।
এর আগে বাংলাদেশ প্রথম সেশনে দুই ওপেনারকে হারায়। ম্যাচ বাঁচাতে আর দেড় সেশনের মতো বাকি। আর ২-০ ব্যবধানে সিরিজ জয় থেকে ওয়েস্ট ইন্ডিজ আট উইকেট দূরে। বাংলাদেশের দুই ওপেনারকেই আউট করে জোমেল ওয়ারিকান ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা জাগান। তাতে বাধা দিচ্ছেন হৃদয় ও মুশফিক।
তিন পেসারকে ভালোভাবে সামাল দিলেও ক্যারিবিয়ান স্পিনে ভুগেছে বাংলাদেশ। অষ্টম ওভারে ওয়ারিকান বল হাতে নিতেই ভেঙে যায় উদ্বোধনী জুটি। তানজিদ হাসান তার বলে জোশুয়া ডা সিলভার ক্যাচ হন। ৩৩ রানের ওপেনিং জুটিাতে তার ছিল ২১ রান। ৩২ বলের ইনিংসে চারটি চার মারেন তিনি।
ও্যারিক্যান ফেরান আরেক ওপেনার শান্তকে। ২৭ বলে ১৪ রানে এলবিডব্লিউ হন অধিনায়ক। আম্পায়ার আউট দেননি প্রথমে। রিভিউ নিয়ে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের দেখা পায় সফরকারীরা। ১৪ ওভারে ২ উইকেটে ৪৯ রানে প্রথম সেশন শেষ করেছে স্বাগতিকরা। তাওহীদ হৃদয় ৮ ও মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত। এখনও ৩২০ রানে পিছিয়ে বাংলাদেশ।
এর আগে সিলেট টেস্টের শেষ দিনে প্রায় এক ঘণ্টা ব্যাট করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। এদিন আরও তিন উইকেট হারিয়েছে তারা। ৬ উইকেটে ৩৯৮ রান করার পর তারা বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। জেতার জন্য ৩৬৯ রানের লক্ষ্য স্বাগতিকদের, খেলতে হবে ৭৮ ওভার।
সিলেট টেস্টের শেষ দিনের শুরুটা বাংলাদেশের জন্য ভালো হয়েছিল। ২২ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিয়েছে তারা। ১৪০ রানে কাভেম হজ ও আমির জাঙ্গু ২০ রানে দিন শুরু করেন। মাত্র ৫ বল খেলে হজ বিদায় নেন, যোগ হয় দুটি রান। ১৯৪ বলে ১৭ চার ও ১ ছয়ে ১৪২ রানে তিনি নাঈম হাসানের শিকার হন। পুল করতে গিয়ে ফাইন লেগে হাসান মাহমুদের সহজ কাচ হন হজ।
এরপর টানা দুই ওভারে দুটো উইকেট তুলে নেয় বাংলাদেশ। জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফ ১ রানে নাঈমের বলে তানজিদ হাসানের ক্যাচ হন।
এদিন দলীয় ৩৫০ রানে চতুর্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তারপর ৩৭২ রানে পড়ে তাদের ষষ্ঠ উইকেট। এরপর জোশুয়া বিশপ দুটি ছক্কা ও চার মেরে রানের গতি বাড়ান। ১১ বল খেলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। তাতে চারশ করেই ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ঘোষণা করবে বলে মনে হচ্ছিল। কিন্তু ৩৯৮ রানে তারা থেমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিশপের সঙ্গে জাঙ্গু ৩৯ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে তাইজুল, মিরাজ ও নাঈম দুটি করে উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান করেছিল। জবাবে তাওহীদ হৃদয়ের ২৪২ রানে চড়ে বাংলাদেশ ৩৮৬ রান করে।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ২য় ইনিংস: ১৫৩/২। হৃদয় ৭৯* মুশফিক ৩৪*
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮৬। (তাওহিদ হৃদয় ২৪৩*)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ৩৫৬। (আমির জাঙ্গ ১৩৩, উইকহ্যাম ৬১, হাসান ২৪-৯০-৬, তাসকিন ২১-৯০-২)

স্পোর্টস ডেস্ক