Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৬:১০, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৫৫, ০৯ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:১০, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৫৫, ০৯ নভেম্বর ২০২৬
আরও খবর
সেঞ্চুরিয়নে চমক দেখাবে বাংলাদেশ?
দ্বিতীয় টেস্টের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা
জরিমানা গুনতে হচ্ছে তাওহিদ হৃদয়কে
দক্ষিণ আফ্রিকা সিরিজে কি ফিরছেন নাহিদ রানা?

সিলেট টেস্ট

ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৬:১০, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৫৫, ০৯ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:১০, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৫৫, ০৯ নভেম্বর ২০২৬

সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। সেজন্য অবশ্য রেকর্ড গড়তে হতো টাইগারদের। সে পথে হাঁটেনি বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়েছে ড্রয়ের জন্যই খেলছে স্বাগতিকরা। মিডল অর্ডারের দুই ব্যাটার তাওহিদ হৃদয় আর মুশফিকুর রহিমের ব্যাটে সে পথেই হাঁটছিল বাংলাদেশ। মাঝে কিছুটা ছন্দপতন হলেও বিপদ হয়নি। শেষ বেলায় আলোকস্বল্পতার কারণে দিনের খেলা কিছুটা বাকি থাকতেই ড্র মেনে নেন দুই অধিনায়ক।

আজ সোমবার (৯ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৬৯ রান। আড়াই সেশনে ৫৯ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলেছে বাংলাদেশ।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৫৬ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরে নিজেদের প্রথম ইনিংসে তাওহিদ হৃদয়ের বীরত্বে ৩৮৬ রান করে বাংলাদেশ। ২৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ৩৯৮ রান করে রান ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়ানরা।

এই ম্যাচ ড্রয়ের ফলে সিরিজ খোয়াল স্বাগতিক বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে ৪ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে মেস ম্যাচ ড্র হওয়ায় ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিল সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করে বাংলাদেশকে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এই লক্ষ্য তাড়া করতে হলে রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। কারণ এর আগে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২০০ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল বাংলাদেশের। তবে বাংলাদেশ কোনো ঝুঁকি নেয়নি। হৃদয়-মুশফিকের ব্যাটে ড্রয়ের পথেই হেঁটেছে।

শুরুতে অবশ্য কিছুটা চাপ তৈরি করেছিল টাইগাররা। ইনিংসের অষ্টম ওভারেই বিদায় নেন ওপেনার তানজিদ হাসান তামিম। ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। জোমেল ওয়ারিকানের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ধরা পড়েন জসুয়া ডি সিলভার হাতে।

৪ ওভার পরই বিদায় নেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তও। সাদমান ইসলাম চোটের কারণে খেলতে না পারায় ওপেনিংয়ে নেমেছিলেন অধিনায়ক। ২৭ বল খেলে ১৪ রান করতে পারেন তিনি। এরপর তিনিও শিকার হয়েছেন ওয়ারিকানের। এলবিডব্লিউয়ের হয়ে ফেরেন শান্ত। অবশ্য দুজনের আউট নিয়েই প্রশ্ন তোলার সুযোগ আছে।

তবে সেই চাপ বড় হতে দেননি হৃদয় আর মুশফিক। তৃতীয় উইকেটে ২৩৯ বল খেলে ১৩৫ রানের জুটি গড়েন এই দুজন। শেষ দিনের প্রথম সেশন কাটিয়ে দ্বিতীয় সেশনও নির্বিঘ্নে পার করে দেন তারা। এতেই ড্রয়ের দিকে এগিয়ে যায় বাংলাদেশ।

যদিও তৃতীয় সেশনে এসে দ্রুতই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। পাঁচ ওভারের মধ্যেই ফিরে যান হৃদয় আর মুশফিক। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির পথেই হাঁটছিলেন হৃদয়। তবে এবার আর তাকে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে দেননি ওয়ারিকান। ওভার দ্য উইকেট থেকে লেগ স্টাম্পের বেশ বাইরে ফুল লেংথের বল করেন ওয়ারিকান। সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করেন হৃদয়। বল সরাসরি আঘাত হানে স্টাম্পে।

তবে শুরুতে আউট হওয়ার বিষয়টি বিশ্বাস করতে পারেননি হৃদয়। কী হয়েছে, তা জানতে চান আম্পায়ারের কাছে। আম্পায়ারও নিশ্চিত হতে সিদ্ধান্ত পাঠান তৃতীয় আম্পায়ারের কাছে। রিপ্লেতে দেখা যায়, বলটি স্পষ্টভাবেই স্টাম্পে আঘাত করে বেল ফেলে দিয়েছে। ১৪০ বলে ৮২ রান করে পিরে যান হৃদয়।

হৃদয়ের বিদায়ের পরপরই একই পরিণতি হয় মুশফিকের। শামার জোসেফের গতির কাছে পরাস্ত হয়ে বোল্ড হন অভিজ্ঞ এই ব্যাটার। ইনিংসের ৫৭তম ওভারে বোল্ড হওয়ার আগে ১২৩ বলে ৪৯ রান করেন মুশফিক।

এরপর উইকেটে এসে ধীর গতিতে ব্যাটিং করে বাংলাদেশকে ড্রয়ের এগিয়ে যাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ আর লিটন দাস। তবে বেশি সময় তাদের কষ্ট করতে হয়নি। দিনের খেলা প্রায় ১৯ ওভার বাকি থাকতেই বেলা ৩টা ৫৫ মিনিটের দিকে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ করেন আম্পায়ার। এরপর দুই অধিনায়ক ড্র মেনে নেওয়ায় আর মাঠে নামতে হয়নি।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে গতকাল দারুণ ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ জেতায় এ ম্যাচে কোনো ঝুঁকি নিতে চায়নি তারা। ফলে আজ শেষদিনের প্রথম সেশনে আরও কিছুক্ষণ ব্যাটিং করে ৬ উইকেটে ৩৯৮ রান করে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়ানরা। এতে বাংলাদেশের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ১০৬.৪ ওভারে ৩৫৬/১০

বাংলাদেশ প্রথম ইনিংস : ১১১.৫ ওভারে ৩৮৬/১০

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস : ৯৩ ওভারে ৩৯৮/৬ (ইনিংস ঘোষণা

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৫৯ ওভারে ১৮৪/৪ (তামিম ২১, শান্ত ১৪, হৃদয় ৮২, মুশফিক ৪৯, লিটন ৭*, মিরাজ ১*; সিলস ৩-০-১১-০, জোসেফ ১০-৩-৩১-১, রোস্টন ১৬-৩-৪৭-০, ওয়ারিকান ১৮-৪-৪৪-৩, বিশপ ৯-০-৩৫-০, গ্রেভস ৩-১-৬-০)

ফলাফল : ড্র

সিরিজ : ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে জয়ী

ম্যাচ সেরা : তাওহিদ হৃদয়

সিরিজ সেরা : জোমেল ওয়ারিকান

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

০৯ নভেম্বর ২০২৬
হৃদয় ও মুশফিকের বিদায়ে ড্র এর দিকে এগোচ্ছে ম্যাচ 
০৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশের ভরসার নায়ক তাওহিদ হৃদয়
০৯ নভেম্বর ২০২৬
জয়ের জন্য রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সেঞ্চুরিয়নে চমক দেখাবে বাংলাদেশ?
  2. বিদায়ের শঙ্কায় মেসিদের ইন্টার মায়ামি
  3. শেষ মুহূর্তে এস্পির জাদুতে রিয়ালের রোমাঞ্চকর জয়
  4. টিভি ও অনলাইনে আজকের যত খেলা
  5. রোমাঞ্চকর জয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
  6. আবারও হোঁচট খেল ম্যানসিটি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x