আল-আরাফাহ ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ৫০০ কোটি টাকার ‘এআইবিএলপিএলসি ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যুর অনুমোদন পেয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ অনুমোদন দেয়। বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৭ বছর মেয়াদি এই বন্ডের মেয়াদ শেষে তা সম্পূর্ণভাবে অবসায়িত হবে...