লভ্যাংশ দেবে না লোকসানি তাল্লু স্পিনিং
তাল্লু স্পিনিং মিলসের লোগো
লোকসানে থাকায় পুঁজিবাজারে তালিকাভুক্ত তাল্লু স্পিনিং মিলস সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
জানা যায়, তাল্লু স্পিনিং মিলস ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে দুই টাকা ৮৪ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে দশমিক শূন্য শূন্য সাত পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০ দশমিক ৫১ টাকা। ঘোষিত নো লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১২ নভেম্বর বেলা ১২টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ অক্টোবর।

নিজস্ব প্রতিবেদক