৩২ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দেবে এনভয় টেক্সটাইলস
এনভয় টেক্সটাইলসের লোগো
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলসের সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৩২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
জানা যায়, এনভয় টেক্সটাইলস ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে আট টাকা ২৪ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৪ টাকা ৮৮ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬০ দশমিক ৩৩ টাকা। ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৫ ডিসেম্বর বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএম হাইব্রিড পদ্ধতিতে গুলশান শুটিং ক্লাবে অনুাষ্ঠত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ অক্টোবর।

নিজস্ব প্রতিবেদক