২০ মিনিটে লেনদেন ৬০ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)। লেনদেন শুরুর প্রথম ২০ মিনিট বা সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইতে ৬০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া ৭৬ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর সবকটি সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ২০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৪ দশমিক ৮৬ পয়েন্ট। এ সময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৫৫০ দশমিক ৬১ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ছয় দশমিক শূন্য চার পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১০৩ দশমিক ৯৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ছয় দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৬ দশমিক ৯৬ পয়েন্টে।
এসময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭৩টির এবং কমেছে ৩৬টি কোম্পানির শেয়ার দর। অপরিবতিত শেয়ার দর ৬০টির। লেনদেন শীর্ষে উঠে আসা এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ডের চার কোটি ৭১ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের তিন কোটি ১০ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ২ কোটি ৬১ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের দুই কোটি ৩৮ লাখ টাকা এবং সেনা ইন্স্যুরেন্সের দুই কোটি ২৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক