৩০ শতাংশ লভ্যাংশ দেবে এপেক্স ফুটওয়্যার
এপেক্স ফুটওয়্যারের লোগো
পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
জানা যায়, এপেক্স ফুটওয়্যারের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে সাত টাকা ৯১ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ৯৬ টাকা ৯৭ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ছয় দশমিক ৯০ টাকা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৯ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর।

নিজস্ব প্রতিবেদক