মেঘনা পেট্রোলিয়ামের ৪৭তম এজিএম সম্পন্ন
মেঘনা পেট্রোলিয়ামের ৪৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার (২৪ জানুয়ারি)। এই প্ল্যাটফর্মে উপস্থিত কোম্পানির শেয়ারহোল্ডাররা পূর্ব ঘোষিত ২০০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছেন। একইদিন কোম্পানিটির ১০তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে।
ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা দুটির সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ফারজানা মমতাজ। এজিএমে শেয়ারহোল্ডাররা ভার্চুয়ালি অংশগ্রহণ করে কোম্পানির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন তারা। কোম্পানি ২০২৪-২৫ হিসাব অর্থবছরে ৬৬৪ কোটি ৩২ লাখ টাকা কর উত্তর মুনাফা অর্জন করায় এবং শেয়ার প্রতি আয় ৬১ টাকা ৩৯ পয়সা হওয়ায় কোম্পানির পরিচালনা পর্ষদ ও সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদেরকে ধন্যবাদ দেন।
সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন উপস্থিত ছিলেন কোম্পানির স্বাধীন পরিচালক উম্মুল হাছনা ও মো. আবদুল্লাহ আল মামুন, পরিচালক মো. জিয়াউল হক, রওনক জাহান, নাজনীন পারভীন, ড. মো. আলী আহম্মদ শওকত চৌধুরী, শেয়ারহোল্ডার পরিচালক জেয়াদ রহমান, ব্যবস্থাপনা পরিচালক (চ. দা.) মো. শাহীরুল হাসান, কোম্পানি সচিব ফারহানা আক্তারসহ শেয়ারহোল্ডাররা।

নিজস্ব প্রতিবেদক