সাঙ্গু নদীর তীরে প্রকৃতির অপার বিস্ময় রিজুক জলপ্রপাত

পাহাড়ের গায়ে সবুজের সমারোহ। তার বুক চিরে প্রায় ৩০০ ফুট ওপর থেকে নিচে নেমে আসছে স্বচ্ছ জলধারা। কখনো মৃদু কলতান, কখনো প্রবল বেগে আছড়ে পড়া পানির শব্দে মুখর চারপাশ। পাহাড়ের নীরবতা ভেঙে তৈরি হয়েছে প্রকৃতির এক অপূর্ব সুর। সঙ্গে রয়েছে সাঙ্গু নদীর মনোরম জলরাশি। এমন দৃশ্য চোখের সামনে ধরা দিলে মুগ্ধ না হয়ে উপায় কী! বলছি বান্দরবানের রুমা উপজেলার রিজুক ঝর্ণার কথা।প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এই জলপ্রপাতের...