Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫০, ১০ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:৫৬, ১০ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫০, ১০ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:৫৬, ১০ এপ্রিল ২০২৬
আরও খবর
মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ কী?
যুক্তরাষ্ট্র ও ইরান কি কোনো মধ্যপন্থা খুঁজে পাবে?
ইরানি প্রতিনিধিদলের ‘সফরসঙ্গী’ মিনাবের স্কুলের ১৬৮ শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রের প্রতি ‘গভীর অবিশ্বাস’ নিয়ে আলোচনায় বসছে ইরান
ইসরায়েলি সেনাদের ওপর ব্যাপক হামলার দাবি হিজবুল্লাহর

হরমুজ প্রণালিতে দিনে নির্দিষ্ট সংখ্যক জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫০, ১০ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:৫৬, ১০ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫০, ১০ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:৫৬, ১০ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির ফাইল ছবি

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরান। রুশ সংবাদসংস্থা ‘তাসকে’ দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় দিনে ১৫টির বেশি জাহাজ এই প্রণালি দিয়ে পার হতে দেওয়া হবে না।

ইরানি সূত্রটি জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যেকোনো জাহাজ চলাচল এখন থেকে সম্পূর্ণভাবে ইরানের অনুমতির ওপর নির্ভরশীল। এটি ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) সরাসরি তত্ত্বাবধানে বিশেষ প্রটোকলের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। ওই কর্মকর্তা সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

তেহরানের প্রধান দাবি ও শর্ত-

আটকে পড়া অর্থ অবমুক্ত করা : দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি চলাকালীনই বিদেশের বিভিন্ন ব্যাংকে ইরানের আটকে পড়া সব সম্পদ অবমুক্ত করার দাবি জানিয়েছে তেহরান। তারা একে আলোচনার ‘নির্বাহী নিশ্চয়তা’ হিসেবে দেখছে।

আরও পড়ুন : ট্রাম্প আশ্বস্ত করলেও হরমুজ পাড়ি দিতে নারাজ চার শতাধিক জাহাজ

আরও পড়ুন : অনিশ্চিত যুদ্ধবিরতি : ফের লাফিয়ে বাড়ছে তেলের দাম

আরও পড়ুন : ইরান খুব নিম্নমানের কাজ করছে, অসম্মানজনকও বলতে পারেন : ট্রাম্প

জাতিসংঘের রেজোলিউশন : যুদ্ধের অবসানকে অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশনের মাধ্যমে আনুষ্ঠানিক রূপ দিতে হবে। অন্যথায় ইরান পুনরায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও তীব্র গতিতে যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছে।

সেনা মোতায়েন ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ : এই দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সৈন্য সংখ্যা বাড়াতে পারবে না বলে শর্ত দিয়েছে ইরান। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে ইরান চুক্তির শর্ত মেনে চলছে বলে দাবি করেন ওই কর্মকর্তা।

গত ৭ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের এই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যস্থতায় আজ শুক্রবার (১০ এপ্রিল) ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা রয়েছে।

ইরান-ইসরায়েল যুদ্ধ জাহাজ হরমুজ প্রণালি

সংশ্লিষ্ট সংবাদ: ইরান-ইসরায়েল যুদ্ধ

৫ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ কী?
২ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান কি কোনো মধ্যপন্থা খুঁজে পাবে?
৩ ঘন্টা আগে
ইরানি প্রতিনিধিদলের ‘সফরসঙ্গী’ মিনাবের স্কুলের ১৬৮ শিক্ষার্থী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী
  2. দুই শর্ত পূরণের আগে আলোচনায় বসতে চায় না ইরান
  3. বিশ্ববাসীর চোখ ইসলামাবাদে, যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনায় যা থাকছে
  4. একেঅন্যকে দোষারোপে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার শুরু নিয়ে অনিশ্চয়তা
  5. ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ
  6. শনিবার থেকে ইরানে সব ব্যাংক পুরোদমে চালুর ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x