Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৫৫, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৫৭, ০২ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৫৫, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৫৭, ০২ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে রাখার প্রস্তাব ট্রাম্পের
জন্মসূত্রে নাগরিকত্ব নয়, ট্রাম্পের এই আদেশ মার্কিন আদালতে স্থগিত
ইরানে বিয়েবাড়িতে হামলা : বেসামরিক প্রাণহানিতে জাতিসংঘের উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান নতুন সংঘাত নিয়ে উদ্বেগ পাকিস্তানের
যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষে ফের বাড়ল তেলের দাম

মার্কিন যুদ্ধজাহাজে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে রাশিয়ার সহায়তা : রিপোর্ট

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৫৫, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৫৭, ০২ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৫৫, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৫৭, ০২ সেপ্টেম্বর ২০২৬
কিরগিজস্তানের বিশকেকে এসসিও শীর্ষ সম্মেলনের সাইডলাইনে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৈঠক করেন। ছবি : এএফপি

রাশিয়া গোপনে ইরানকে নতুন প্রজন্মের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করে আসছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজে আঘাত হানতে সক্ষম। সংবাদমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সি৪৩০এল সাংকেতিক নামের এই গোপন কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয় ২০২৩ সালে। এ কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন প্রযুক্তি, যা ইরানের ক্ষেপণাস্ত্রকে শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি বেগে ছুটতে সক্ষম করে। খবর এনডিটিভির।

র‍্যামজেট প্রোপালশন সিস্টেম এমন একটি প্রযুক্তি, যা বছরের পর বছর ধরে তৈরির চেষ্টা করছে ইরান। এ ধরনের একটি ব্যবস্থা তেহরানকে আরও দ্রুতগামী এবং সহজে প্রতিহত করা যায় না এমন ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে। এতে পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো হামলা শনাক্ত এবং এর জবাব দেওয়ার জন্য অনেক কম সময় পাবে।

এ নিয়ে চুক্তির জন্য উচ্চ-পর্যায়ের অনুমোদন প্রয়োজন

প্রযুক্তি হস্তান্তরের ব্যাপকতা থেকে বোঝা যায়, এই কর্মসূচির জন্য রুশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদনের প্রয়োজন হয়েছে।

যুক্তরাজ্য-ভিত্তিক অস্ত্র-শনাক্তকরণ সংস্থা কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চের সিনিয়র বিশ্লেষক এবং ইরানি ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ফ্যাবিয়ান হিনজ দ্য ফিনান্সিয়াল টাইমসকে বলেন, এটি রাশিয়া থেকে একটি অত্যন্ত কৌশলগতভাবে সংবেদনশীল সামরিক প্রযুক্তির হস্তান্তর, যা ইরানিরা কয়েক দশক ধরে অর্জন করতে চেয়েছিল। এই ধরনের একটি কর্মসূচির জন্য রাশিয়ার সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক অনুমোদন প্রয়োজন।

এই পদক্ষেপ মস্কো ও তেহরানের মধ্যে একটি বৃহত্তর সামরিক অংশীদারত্বের অংশ বলে মনে করা হচ্ছে। ইরান রাশিয়ার ড্রোন কর্মসূচিতে সাহায্য করেছে, অন্যদিকে রাশিয়া ইরানের ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করেছে।

দ্য ফিনান্সিয়াল টাইমস পর্যালোচিত ফাঁস হওয়া নথি থেকে জানা যায়, ২০২৩ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার আগেই সি৪৩০এল চুক্তির প্রস্তুতি চলছিল।

ইরান বহু বছর ধরে র‍্যামজেট প্রযুক্তি চেয়ে আসছে

মস্কোর সঙ্গে অংশীদারত্ব তৈরির অনেক আগে থেকেই ইরান র‍্যামজেট প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অর্জনের চেষ্টা করছিল। ২০১৯ সালে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশের সামরিক উন্নয়ন কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত স্থানগুলো পরিদর্শন করতে দেখা গিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পরবর্তীতে ২০২৩ সালের আগস্টে র‍্যামজেট প্রোটোটাইপ পরীক্ষা চালানোর খবর দেয়।

সিআইএ-এর সাবেক ইরান-বিষয়ক সামরিক বিশ্লেষক জিম ল্যামসন গণমাধ্যমকে বলেন, ইরানিদের জন্য এটি হবে গুণগতভাবে একটি নতুন কৌশলগত অস্ত্র ব্যবস্থা, যা মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

এই ক্ষেপণাস্ত্র শুধু গতিতেই সীমাবদ্ধ থাকবে না। পানির কাছাকাছি থেকে অত্যন্ত উচ্চ গতিতে ছুটে যাওয়া এ ক্ষেপণাস্ত্রকে শনাক্ত, অনুসরণ ও প্রতিহত করতে শত্রু দেশের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক কম সুযোগ পাবে।

রাশিয়া ও চীন কীভাবে ইরানকে সাহায্য করছে

এই ক্ষেপণাস্ত্র তৈরিতে সহযোগিতার খবরটি এমন এক সময়ে এসেছে, যখন ইউক্রেন এবং পশ্চিমা কর্মকর্তারা ব্যাপকভাবে অভিযোগ করছেন, রাশিয়া ইরানকে যুদ্ধক্ষেত্রে সহায়তা প্রদান করছে, যার মধ্যে রয়েছে স্যাটেলাইট চিত্র, ড্রোন সহায়তা এবং অস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ।

মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলাপাকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির প্রতি রাশিয়ার অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

পুতিন বিস্তারিত কিছু উল্লেখ না করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের এই কঠিন সময়ে মস্কো আপনাদের প্রয়োজনীয় সহায়তা ও পণ্য সরবরাহ করছে।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস গোপনে একটি উচ্চ-রেজুলোশনের চীনা স্যাটেলাইট সংগ্রহ করেছে, যা মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক অবস্থানগুলো পর্যবেক্ষণে ব্যবহৃত করা হয়।

চলতি বছর ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় স্যাটেলাইটটি ব্যবহার করেছে। এরপর যুক্তরাষ্ট্র চীনা সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আর্থ আই’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তাদের বিরুদ্ধে অভিযোগ, যুদ্ধ চলাকালে প্রতিষ্ঠানটি ইরানকে স্যাটেলাইট চিত্র সরবরাহ করেছে এবং এই গোয়েন্দা তথ্যই মার্কিন বাহিনীর ওপর ইরানকে হামলা চালাতে সক্ষম করে।

ইরান-ইসরায়েল যুদ্ধ যুক্তরাষ্ট্র রাশিয়া

সংশ্লিষ্ট সংবাদ: ইরান-ইসরায়েল যুদ্ধ

০১ সেপ্টেম্বর ২০২৬
লারাক দ্বীপে মার্কিন বাহিনীর হামলা : জাতিসংঘে বিচার চাইল ইরান
২৩ আগস্ট ২০২৬
মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে পাল্টা আঘাতের হুমকি ইরানের
২২ আগস্ট ২০২৬
মার্কিন নিষেধাজ্ঞাকে অন্য দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলছে ইরান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মার্কিন যুদ্ধজাহাজে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে রাশিয়ার সহায়তা : রিপোর্ট
  2. বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ পথচলায় মুগ্ধ মালয়েশিয়ানরা
  3. প্রাণঘাতী বন্যার পর নেপালে চলছে ডিএনএ পরীক্ষা ও প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া
  4. কমার পর স্বর্ণের দামে বড় লাফ
  5. মিসরে মরুভূমির মহাসড়কে বাস উল্টে নিহত ২২
  6. স্বর্ণের দামে বড় পতন, তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x