কঙ্গোতে ইবোলা মহামারি জ্যামিতিক হারে বাড়ছে : জাতিসংঘ

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) প্রাদুর্ভাব ঘটা ইবোলা মহামারি ‘জ্যামিতিক হারে’ বাড়ছে। এ পর্যন্ত আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে, যার মধ্যে অর্ধেক মৃত্যুই ঘটেছে শেষ ২০ দিনে। জাতিসংঘের শীর্ষ ইবোলা সমন্বয়কারী শুক্রবার (২১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।এই ইবোলা প্রাদুর্ভাবটি ইতোমধ্যেই দেশটির ইতিহাসে সবচেয়ে বড় এবং রেকর্ডকৃত যেকোনো...