Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৪৮, ১২ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৪৮, ১২ নভেম্বর ২০২৬
আরও খবর
সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলায় অনলাইন এডিটরস সোসাইটির প্রতিবাদ
রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা, বাবা-মাকে মারধর
ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!
টিভি উপস্থাপিকা রাবিয়াকে গুলি করে হত্যা
‘২০২৯ সালে মোদি সরকারের পতন নিশ্চিত’

মোদিকে প্রশ্ন ছুড়ে দেওয়া সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৪৮, ১২ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৪৮, ১২ নভেম্বর ২০২৬
নরওয়ের সাংবাদিক হ্যালে লিং। ছবি : ভিডিও থেকে নেওয়া

চলতি বছরের মাঝামাঝি সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অসলো সফরের সময় নরওয়ের সাংবাদিক হ্যালে লিং প্রশ্ন রেখেছিলেন কেন মোদি তার প্রশ্ন গ্রহণ করছেন না। তবে, সে সময় ওই প্রশ্নের কোনো জবাব দেননি ভারতের প্রধানমন্ত্রী। বিষয়টি আবারও আলোচনায় এসেছে এই কারণে যে, সেই প্রশ্ন ছুড়ে দেওয়া সাংবাদিক একটি সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের হায়দরাবাদের প্লেন ধরার মাত্র কয়েক ঘণ্টা আগে জানতে পারলেন ভারত সরকার তার ভিসা বাতিল করে দিয়েছে। খবর দি ওয়্যারের।   

গতকাল বুধবার (১১ নভেম্বর) নরওয়ের রাজধানী অসলো থেকে হায়দরাবাদ যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত থাকা হ্যালে লিংয়ের ভারতীয় ভিসা তাঁর ফ্লাইটের মাত্র কয়েক ঘণ্টা আগে বাতিল করা হয়। ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত তেলেঙ্গানা রাজ্য সরকার আয়োজিত ‘ভারত সামিট’ শিরোনামে একটি সম্মেলনে ‘গণমাধ্যমের ভবিষ্যৎ’ শীর্ষক প্যানেল বক্তব্য দেওয়ার জন্য লিং ভারত সফরে যেতে চেয়েছিলেন।

সম্মেলনে যোগ দেওয়ার জন্য অনুষ্ঠান চলাকালীন সময় পর্যন্ত মেয়াদযুক্ত বৈধ সিঙ্গেল-এন্ট্রি ভিসা ছিল লিংয়ের। তবে তিনি বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার ঠিক আগমুহূর্তে নরওয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে তাঁর কাছে একটি ফোন আসে। ফোনে তাঁকে বলা হয় যে, তাঁর ভিসা বাতিল করা হয়েছে এবং তিনি ভারতে ভ্রমণ করতে পারবেন না। পরে ভিসাটি বাতিল করার জন্য তাঁকে দূতাবাসে যাওয়ার অনুরোধও জানানো হয়।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার সংবাদমাধ্যম 'দ্য ওয়্যার'-কে হ্যালে লিং বলেন, ‘এটি অত্যন্ত বিস্ময়কর এবং পাগলামি। আমার কাছে রাজনৈতিক ছাড়পত্র ছিল এবং সেই ছাড়পত্রের ভিত্তিতেই ভিসা পেয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে, আমাকে ওই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। আমার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন প্রাসঙ্গিক হয়ে উঠল, তা আমি কিছুতেই বুঝতে পারছি না। এই সপ্তাহে মাত্র কয়েক দিনের জন্য একটি সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা ছিল আমার।’

হ্যালে লিং যে ‘রাজনৈতিক ছাড়পত্রের’ কথা উল্লেখ করেছেন, তা ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে প্রদান করেছিল। গত ৩ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সামিটে যোগদানকারী বিদেশি নাগরিকদের নামের তালিকা অনুমোদন করেছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই ছাড়পত্রে উল্লেখ ছিল যে, অনুমোদনের অন্যতম শর্ত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়া।

ভারত সামিটের অন্যতম আয়োজক পুষ্পরাজ দেশপান্ডে এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে মিস হ্যালে লিং আমাদের সঙ্গে ভারত সামিটে যোগ দিতে পারবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর শাসনামলে ‘গণতন্ত্রের জননী’ দেখতে ঠিক এমনই।”

চলতি বছরের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অসলো সফরকালে গণমাধ্যমের প্রশ্ন নেবেন কি না—এমন প্রশ্ন করে ভারতে সংবাদ শিরোনাম হয়েছিলেন লিং; সে সময় মোদি কোনো উত্তর না দিয়েই হেঁটে চলে গিয়েছিলেন। মোদি এবং তাঁর নরওয়েজিয়ান সমকক্ষ জোনাস গাহর স্টোর একটি যৌথ সংবাদ বিবৃতি পাঠ করার পর হ্যালে লিং প্রশ্ন করেছিলেন, ‘প্রধানমন্ত্রী মোদি, বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদমাধ্যমের কাছ থেকে কেন আপনি কিছু প্রশ্ন নিচ্ছেন না?’

পরে অবশ্য লিং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সিবি জর্জকেও প্রশ্ন করেন। ভারতে কথিত মানবাধিকার লঙ্ঘন এবং সাংবাদিকদের মুখোমুখি না হওয়ার বিষয়ে মোদির সিদ্ধান্ত নিয়ে লিংয়ের প্রশ্নের জবাবে সিবি জর্জ অন্যান্য বিষয়ের পাশাপাশি মোদি সরকারের কোভিড-১৯ মোকাবিলার সাফল্যের কথা তুলে ধরেছিলেন।

ভিসা বাতিল হওয়ার পর গতকাল বুধবার ভারেতর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে হ্যালে লিং একটি ভিডিও বার্তা প্রকাশ করেন, যেখানে তিনি শেষ মুহূর্তে তাঁর ভিসা বাতিল করার কারণ জানতে চান। লিং বলেন, ‘আমার মনে হচ্ছে, ২০২৬ সালের মে মাসে নরওয়ের অসলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করার জন্য আমি যে সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ ব্যবহার করেছিলাম, এর সাথে হয়তো এই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে।’ লিং আরও বলেন, মোদি সরকারের সমালোচনা এবং ভারতের প্রভাবশালী ধনকুবের মুকেশ আম্বানি ও গৌতম আদানিকে নিয়ে তাঁর প্রশ্ন তোলার বিষয়টিও এক্ষেত্রে ভূমিকা রেখে থাকতে পারে।

ভারতে এটিই হ্যালে লিংয়ের প্রথম সফর হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যেতে না পারায় তিনি হতাশা প্রকাশ করেছেন। 'দ্য ওয়্যার'-কে লিং বলেন, ‘ভারতে আমার সাংবাদিক বন্ধুরা বলছেন, এর কারণ হতে পারে মোদি একজন প্রতিহিংসাপরায়ণ মানুষ যিনি সহজে কিছু ভোলেন না। তারা কী ভাবছেন তা আমি ঠিক বুঝতে পারছি না। তারা কি ভেবেছিলেন আমি এ নিয়ে কিছু লিখব না?’

সাংবাদিক ভিসা বাতিল নরেন্দ্র মোদি প্রশ্ন

সংশ্লিষ্ট সংবাদ: সাংবাদিক

১১ নভেম্বর ২০২৬
সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলায় অনলাইন এডিটরস সোসাইটির প্রতিবাদ
১১ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা, বাবা-মাকে মারধর
০৩ নভেম্বর ২০২৬
ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শর্ত মানবে কি ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের পরিষ্কার বার্তার অপেক্ষায় ইরান
  2. ইউরোপে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের
  3. পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত
  4. বোমা হামলার হুমকি, ইতালিজুড়ে ৩ শতাধিক স্কুল খালি
  5. শর্ত না মানলে যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেবে না ইরান
  6. সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x