Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:১৭, ১২ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:১৭, ১২ নভেম্বর ২০২৬
আরও খবর
নারী পুলিশ সদস্যকে বাসায় ফেরার পথে তুলে নেওয়ার চেষ্টা
আশুলিয়ায় থেমে থেমে সংঘর্ষ, বেশ কয়েকটি কারখানায় ছুটি
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবি মোতায়েন
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১০
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনে ধর্মঘট, বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ

এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:১৭, ১২ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:১৭, ১২ নভেম্বর ২০২৬
১১ নভেম্বর দক্ষিণ স্পেনের মালাগায় আবাসন সংকটের প্রতিবাদে আয়োজিত ধর্মঘটের সময় বিক্ষোভকারীরা মিছিল করেন। ছবি: এএফপি

আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর প্রথমবারের মতো সাধারণ ধর্মঘটে নেমেছেন স্পেনের শ্রমিকেরা। স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) দেশটির প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকা এ ধর্মঘটে লাখো মানুষ অংশ নেন। তবে দিনভর শান্তিপূর্ণ বিক্ষোভের পর বার্সেলোনায় মুখোশধারী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর বিবিসির। 

রাজধানী মাদ্রিদে প্রায় এক লাখ ২০ হাজার এবং বার্সেলোনায় ৫০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। বার্সেলোনায় মুখোশধারী কয়েকজনকে রাস্তায় ময়লার পাত্রে আগুন দিতে ও দোকানের জানালা ভাঙচুর করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এদিকে দেশজুড়ে পরিবহনসহ বিভিন্ন সরকারি সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়।

বার্সেলোনার কেন্দ্রীয় এলাকায় বুধবার সন্ধ্যায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের সদস্যদের হেলমেট ও দাঙ্গা নিয়ন্ত্রণের ঢাল নিয়ে অবস্থান করতে দেখা যায়। শহরের বিখ্যাত প্লাসা দে কাতালুনিয়ার কাছের পাসেই দে গ্রাসিয়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, একদল বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়ে এবং লেগোসহ কয়েকটি দোকানে লুটপাট চালায়। অ্যাপল স্টোরে ঢোকার চেষ্টাও করেন কয়েকজন।

তবে বিক্ষোভে অংশ নেওয়া এক নারী বিবিসিকে জানিয়েছেন, দিনের বেশির ভাগ সময় কর্মসূচি ছিল শান্তিপূর্ণ ও আনন্দমুখর। আবাসন ব্যয়ের প্রতিবাদে তিনি বিক্ষোভে যোগ দিয়েছিলেন। তার ভাষায়, সেখানে অনেক শিশু ও বয়স্ক মানুষও ছিলেন। সন্ধ্যায় লাস রামব্লাস এলাকায় আগুন জ্বলতে দেখেন তিনি। তার ভাষায়, রাস্তায় সর্বত্র আগুন ছিল, পরিস্থিতি ছিল খুবই উত্তেজনাপূর্ণ।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ঘটনায় বেশকিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েকটি আবাসন প্রতিষ্ঠানের কার্যালয়েও হামলা হয়েছে। দিনের শুরুতে মাদ্রিদ ও বার্সেলোনার কয়েকটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মাদ্রিদে বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি রয়টার্সকে বলেন, আমরা পুরো শহর অচল করে দিয়েছি। বৃষ্টির মধ্যেও ব্যাপক মানুষের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, সাধারণ ধর্মঘটের প্রতি মানুষের সমর্থন রয়েছে।

৩৭ বছর বয়সী শিক্ষক ওলগা ডোমিঙ্গো বলেন, আবাসন পরিস্থিতি ভয়াবহ। বর্তমান জীবনযাত্রার ব্যয়ের তুলনায় বেতন দিয়ে টিকে থাকা একেবারেই অসম্ভব।

সাশ্রয়ী আবাসনের দাবিতে দীর্ঘদিনের ক্ষোভ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ থেকেই এ ধর্মঘটের সূত্রপাত। মাদ্রিদে সাত দশক ধরে বসবাস করা ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে তার বাসা থেকে উচ্ছেদের ঘটনার পর বিক্ষোভ আরও জোরালো হয়। উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে মারা যান তিনি।

নতুন বাড়িওয়ালারা তার বাসাভাড়া তিন গুণ বাড়িয়ে দিয়েছিলেন বলে জানা গেছে।

সম্পত্তি-বিষয়ক ওয়েবসাইট আইডিয়ালিস্তার তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে মাদ্রিদে বাড়িভাড়া উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অক্টোবরে রাজধানীতে ৫০ বর্গমিটারের একটি অ্যাপার্টমেন্টের গড় মাসিক ভাড়া ছিল ১ হাজার ১৭০ ইউরো। অন্যদিকে স্পেনে গড় মাসিক মোট বেতন প্রায় ২ হাজার ৪৬০ ইউরো।

অর্থাৎ গড় মোট বেতনের প্রায় অর্ধেকই ব্যয় হচ্ছে বাসাভাড়ায়। আবাসন বিশেষজ্ঞ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সুপারিশ করা সাশ্রয়ী ভাড়ার সীমা, আয়ের ৩০ শতাংশের তুলনায় এ হার অনেক বেশি।

সংসদে আবাসন সংস্কার পরিকল্পনা অনুমোদন না হওয়ায় গত মাসে আগাম নির্বাচনের ঘোষণা দেন দেশটির সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০১২ সালে রক্ষণশীল প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের সরকারের সময় সর্বশেষ স্পেনে সাধারণ ধর্মঘট হয়েছিল। তবে এবারের ধর্মঘটের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। প্রধানমন্ত্রী সানচেজ ও তার মন্ত্রীরা বরং শ্রমিকদের ধর্মঘটে অংশ নিয়ে সাশ্রয়ী আবাসনের দাবি জানানোর প্রতি সমর্থন জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সানচেজ আগের ধর্মঘটগুলোতে অংশ নেওয়া শ্রমিকদের প্রশংসা করে লেখেন, আপনাদের আট ঘণ্টার কর্মদিবস, পেনশন ও সরকারি স্বাস্থ্যসেবা, এসবই সম্মিলিত আন্দোলনের অর্জন।

তবে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পিপলস পার্টি (পিপি) অভিযোগ করেছে, নির্বাচনে রাজনৈতিক সুবিধা পেতে সরকার ধর্মঘটকে ব্যবহার করছে। দলটির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো ধর্মঘটকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন। তিনি শ্রমিক সংগঠনগুলোকে ‘মাফিয়া’ ও ‘আবর্জনা’ বলেও আখ্যা দিয়েছেন।

জনমত জরিপে এগিয়ে থাকা পিপির মুখপাত্র মিগেল তেয়াদো অভিযোগ করেন, ডানপন্থী সরকার গঠনের সম্ভাবনার বিরুদ্ধে ভোটারদের সতর্ক করতে সরকার ধর্মঘটকে কাজে লাগাচ্ছে।

জবাবে সানচেজ স্পেনের টেলিভিশনকে বলেন, অর্থহীন বিষয় হলো শ্রমিকদের ধর্মঘট করার অধিকার নিয়ে প্রশ্ন তোলা।

ধর্মঘটে অংশ নেওয়া ২৭ বছর বয়সী গনসালো আলভারেজ মাদ্রিদের বিভিন্ন পিকেটিং কর্মসূচিতে ঘুরে ঘুরে অংশ নেন। তিনি বিক্রয়কর্মী হলেও ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় কাজ করা একটি আবাসন সংগঠনের স্বেচ্ছাসেবক।

আবাসকালকে উচ্ছেদের ঘটনাকে এই আন্দোলনের ‘স্ফুলিঙ্গ’ হিসেবে উল্লেখ করেন তিনি। আলভারেজের ভাষ্য, নতুন বাড়িওয়ালারা ওই বৃদ্ধার ভাড়া তিন গুণ বাড়িয়ে দিয়েছিলেন। ঘটনাটি তাকে গভীরভাবে ব্যথিত করেছে।

আলভারেজ বলেন, বর্তমান বেতন ও বাড়ির দামের মধ্যে ব্যবধান এত বেশি যে নিজের বাড়ি কেনার স্বপ্ন দেখা প্রায় অসম্ভব।

তবে স্পেনের সবচেয়ে বড় ব্যবসায়ী সংগঠন সিইওইর ভাইস প্রেসিডেন্ট মিগেল গারিদো ধর্মঘটের সমালোচনা করেছেন। তার মতে, আবাসন ব্যয়ের সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সরাসরি সম্পর্ক নেই। তিনি বলেন, এটি শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট ধর্মঘট নয়; বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আগাম নির্বাচনের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

স্পেন ধর্মঘট বার্সেলোনা পুলিশ সংঘর্ষ

সংশ্লিষ্ট সংবাদ: স্পেন

২৯ অক্টোবর ২০২৬
স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক
২৯ অক্টোবর ২০২৬
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৮
২৮ অক্টোবর ২০২৬
স্পেনে দুই হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
  2. আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
  3. ‘মাদার অব অল বোম্বস’ ফেলতে পারে যুক্তরাষ্ট্র, জবাবে যা বললেন ইরানের প্রেসিডেন্ট
  4. বড় পতনের পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  5. বিশ্বনেতাদের জীবাশ্ম জ্বালানির আসক্তি দূর করার আহ্বান জাতিসংঘ প্রধানের
  6. জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x