মাঠে আঘাত পেয়ে না ফেরার দেশে আর্জেন্টাইন ফুটবলার

চলতি মাসেই ফুটবল মাঠে সংঘর্ষে প্রাণ হারান স্প্যানিশ স্ট্রাইকার হেসুস মিগুয়েল। প্রায় ১৫ দিনের ব্যবধানে আবারও এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। এবার ফুটবল মাঠে সংঘর্ষের পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তরুণ আর্জেন্টাইন ফুটবলার আবেল নুনেজ।আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার তার ক্লাব এফসি এজেইজা এবং মুনিজের মধ্যকার পঞ্চম বিভাগের একটি যুব ম্যাচে মাথায় গুরুতর আঘাত...