Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২০:৫০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৫০, ১৮ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:৫০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৫০, ১৮ নভেম্বর ২০২৬
আরও খবর
মাঠে দর্শক নেই, ফাটল ধরেছে মেসি-আর্জেন্টিনা সম্পর্কেও
নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো
হাজার গোলের মাইলফলক থেকে সামান্য দূরে রোনালদো
ইতিহাস গড়া সেই পুরস্কার বুঝে পেলেন মেসি
মেজাজ হারিয়ে প্রতিপক্ষের মুখে বল মারলেন মেসি!

গ্লোব সকার অ্যাওয়ার্ডস

সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন মেসি ও রোনালদো

স্পোর্টস ডেস্ক
২০:৫০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৫০, ১৮ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:৫০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৫০, ১৮ নভেম্বর ২০২৬
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি : এএফপি

ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে বর্তমান সময়ের অন্যতম দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাঠের পারফরম্যান্সে আলো কাড়ছেন দুজনই। সেই পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নিলেন ২০২৬ সালের গ্লোব সকার অ্যাওয়ার্ডসের মনোনীতদের সংক্ষিপ্ত তালিকায়। আগামী ২৮ ডিসেম্বর দুবাইয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ১৪টি ভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

সৌদি ক্লাব আল নাসরের পর্তুগাল ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো গত বছর ‘সেরা মিডল ইস্ট খেলোয়াড়’-এর পুরস্কারটি নিজের করে নিয়েছিলেন। এবারও একই বিভাগে সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছেন তিনি।

এই ক্যাটাগরিতে তার সঙ্গে দশজনের লড়াইয়ে রয়েছেন জোয়াও ফেলিক্স, সাদিও মানে, আল হিলালের রুবেন নেভেস, আল আহলির ইভান টনি ও এদুয়ার্দ মেন্দি, মরক্কোর ইয়াসিন বুনু ও সুফিয়ান রাহিমি এবং মেক্সিকোর জুলিয়ান কুইনোনেস। এছাড়া আল কাদসিয়াহর মুসাব আল জুয়াইর একমাত্র সৌদি ফুটবলার হিসেবে এই তালিকায় স্থান পেয়েছেন।

এদিকে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আবারও গ্লোব সকার অ্যাওয়ার্ডসের সেরা পুরুষ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। এর আগে ২০১৫ সালে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি জিতেছিলেন তিনি।

এবারের সেরা পুরুষ খেলোয়াড়ের লড়াইয়ে মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, সদ্য ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন এবং গতবারের বিজয়ী ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

ফরাসি ক্লাব পিএসজি টানা দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুবাদে দলটির ১৩ জন ফুটবলারের একজন হিসেবে এই তালিকায় জায়গা পেয়েছেন দেম্বেলে। এছাড়া ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হল্যান্ড ‘সেরা খেলোয়াড়’ এবং ‘সেরা ফরোয়ার্ড’—উভয় বিভাগেই মনোনয়ন পেয়েছেন।

গ্লোব সকারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) তমাসো বেনদোনি এক প্রতিক্রিয়ায় বলেন, ‘বিশ্ব ফুটবলের সেরা তারকাদের আবারও সংযুক্ত আরব আমিরাতে একত্র করতে পেরে আমরা দারুণ সম্মানিত। ফুটবলের বড় বড় নামগুলোর সঙ্গে এই জমকালো উদযাপন দেখার অপেক্ষায় আছি আমরা।’

‘সেরা মিডফিল্ডার’ বিভাগে এমন আটজন তারকা জায়গা পেয়েছেন, যারা আবার সেরা পুরুষ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও রয়েছেন। এই তালিকায় বিশেষভাবে উল্লেখযোগ্য নাম রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম ও ফেদেরিকো ভালভার্দে। অন্যদিকে, সেরা ডিফেন্ডার হওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছেন পাউ কুবার্সি, উইলিয়াম সালিবা ও আশরাফ হাকিমি।

মহিলা বিভাগে সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আলেক্সিয়া পুতেয়াস, ইওয়া পাজোর ও মেলচি ডুমর্নে। তবে বার্সেলোনা ফেমেনির হয়ে ইনজুরির কারণে বেশ কঠিন একটি মৌসুম কাটানোয় টানা তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইতানা বোনমাতি এবার এই তালিকায় স্থান পাননি।

এছাড়া ‘সেরা কোচ’ ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন পিএসজির লুইস এনরিকে, স্পেনের বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে, আর্সেনালের মিকেল আরতেতা, কোমোর সেস্ক ফ্যাব্রিগাস এবং অ্যাস্টন ভিলার উনাই এমেরি।

মোট ১৪টি পুরস্কারের মধ্যে ১২টি বিভাগের জন্য অনলাইন ভোটগ্রহণ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। গ্লোব সকারের অফিশিয়াল ওয়েবসাইটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ফুটবলপ্রেমীরা তাদের পছন্দের তারকাদের পক্ষে ভোট দিতে পারবেন।

মূলত ভক্তদের ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে কারা যাবেন চূড়ান্ত পর্বে। এরপর দ্বিতীয় রাউন্ডে সাধারণ দর্শকদের ভোটের সঙ্গে যুক্ত হবে মার্সেলো লিপ্পি, আন্তোনিও কন্তে, ইকার ক্যাসিয়াস ও লুইস ফিগোর মতো কিংবদন্তিদের নিয়ে গঠিত গ্লোব সকার জুরিবোর্ডের ভোট।

লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো গ্লোব সকার অ্যাওয়ার্ড

সংশ্লিষ্ট সংবাদ: লিওনেল মেসি

২২ নভেম্বর ২০২৬
ইতিহাস গড়া সেই পুরস্কার বুঝে পেলেন মেসি
২১ নভেম্বর ২০২৬
নতুন লড়াইয়ে মেসিকে পেছনে ফেললেন রোনালদো
১৮ নভেম্বর ২০২৬
তিক্ত হয়ে উঠেছে মেসি ও এএফএর সম্পর্ক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চ্যাম্পিয়নস লিগে লজ্জার নতুন ইতিহাস গড়ল স্লাভিয়া প্রাগ
  2. নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো
  3. প্রথমবার এমন আউটের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব!
  4. আড়াই দিনে ম্যাচ হেরে যে দোষ দিলেন শান্ত
  5. ইনফান্তিনোর বিশ্বকাপের স্বত্ব বিক্রির নথি ফাঁস
  6. আবারও সূর্যবংশীর বয়স বিতর্ক, পরীক্ষার জোড়াল দাবি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x