Skip to main content
NTV Online

জীবনধারা

জীবনধারা
  • অ ফ A
  • ফ্যাশন
  • রূপচর্চা
  • রেসিপি ও রেস্তোরাঁ
  • গৃহসজ্জা
  • সম্পর্ক
  • আদবকেতা
  • শখ ও সংগ্রহ
  • কেনাকাটা
  • রাশিফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • জীবনধারা
  • অন্যান্য
ফিচার ডেস্ক
১০:১৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:২৭, ২১ নভেম্বর ২০২৬
ফিচার ডেস্ক
১০:১৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:২৭, ২১ নভেম্বর ২০২৬
আরও খবর
বিশ্ব টেলিভিশন দিবস আজ
বিশ্ব পুরুষ দিবস আজ 
মুম্বাইয়ের রাস্তায় গলি ক্রিকেট, ই-রিকশা আর কাটিং চায়ে মাতলেন প্রিন্স উইলিয়াম-কেট
বন্ধু তালিকা থেকে অপ্রয়োজনীয়দের বাদ দেওয়ার দিন আজ
শ্রীলঙ্কায় প্রভার মনমাতানো ভ্যাকেশন

বিশ্ব হ্যালো দিবস আজ

ফিচার ডেস্ক
১০:১৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:২৭, ২১ নভেম্বর ২০২৬
ফিচার ডেস্ক
১০:১৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:২৭, ২১ নভেম্বর ২০২৬

‘হ্যালো’ শব্দটি ছোট্ট হলেও এর গুরুত্ব অনেক। প্রতিদিন অসংখ্যবার আমরা শব্দটি ব্যবহার করি। মুঠোফোনে কারও সঙ্গে কথা বলার শুরুতে, নতুন কারও সঙ্গে পরিচিত হতে কিংবা দূরত্ব ঘুচিয়ে যোগাযোগের প্রথম ধাপ হিসেবে ‘হ্যালো’ যেন আমাদের অভ্যাসের অংশ হয়ে উঠেছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, এই সাধারণ শব্দটি শুধু সম্ভাষণ নয়, বরং মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তির বার্তাও ছড়িয়ে দিতে পারে? প্রতিবছর ২১ নভেম্বর পালিত হয় বিশ্ব হ্যালো দিবস। 

হ্যালো শব্দের প্রচলন যেভাবে

টেলিফোনে কথা বলার শুরুতে ‘হ্যালো’ বলার রীতি দীর্ঘদিনের। প্রচলিত তথ্য অনুযায়ী, টেলিফোনের উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল প্রথমে সম্ভাষণ হিসেবে ‘আহয়’ শব্দটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন। পরে টমাস আলভা এডিসন টেলিফোনে কথোপকথন শুরুর আনুষ্ঠানিক শব্দ হিসেবে ‘হ্যালো’ ব্যবহারে উৎসাহিত করেন। শব্দটির উৎস পুরোনো জার্মান ‘হ্যালা’ বা ‘হোলা’। ফেরি নৌকার মাঝির দৃষ্টি আকর্ষণ করতেও একসময় এ শব্দ ব্যবহার করা হতো।

অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুসারে, ১৮২৬ সালে ‘নরউইচ কুরিয়ার’ পত্রিকায় শব্দটির প্রথম লিখিত ব্যবহার পাওয়া যায়। তবে তখন এটি মূলত কারও দৃষ্টি আকর্ষণের জন্য ব্যবহৃত হতো, সরাসরি শুভেচ্ছা জানানোর জন্য নয়। সময়ের সঙ্গে সঙ্গে শব্দটির ব্যবহার বদলেছে। একপর্যায়ে এটি হয়ে উঠেছে বিশ্বজুড়ে পরিচিত সম্ভাষণ।

 বিশ্ব হ্যালো দিবসের সূচনা

 ১৯৭৩ সালে বিশ্ব হ্যালো দিবসের সূচনা হয়। সত্তরের দশকে মিসর ও ইসরায়েলের মধ্যে সংঘাত বেশ গুরুতর ছিল। ফলে বিশ্ববাসী আরও একটি বড় যুদ্ধ শুরুর আশঙ্কা করে। সে বিষয়টিকে সামনে রেখে বিশেষ করে, মধ্যপ্রাচ্যের মানুষদের মধ্যে যোগাযোগের গুরুত্ব বাড়ানোর জন্য হ্যালো দিবসের প্রচলন। 

১৯৭৩ সালের অক্টোবরে শেষ হওয়া ইয়ম কিপুর যুদ্ধের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে তৈরি করা হয়েছিল এ দিবস। সেই যুদ্ধে হাজার হাজার সেনা এবং নিরীহ বেসামরিক লোক নিহত হয়েছিল। কিছু সেনা হয়েছিল নির্যাতনের শিকার, আর বেশ কিছু সেনাকে দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড। যুদ্ধের শেষে অনুষ্ঠিত শান্তি আলোচনাটি ছিল ২৫ বছর পর আরব-ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে প্রথম বৈঠক। সে বৈঠকে বন্ধ হয়েছিল এক রক্তক্ষয়ী যুদ্ধ।

বিশ্ব হ্যালো দিবসের ধারণা দেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গ্র্যাজুয়েট ব্রায়ান ম্যাককর্ম্যাক এবং হার্ভার্ডের গ্র্যাজুয়েট মাইকেল ম্যাককর্ম্যাক। প্রতিষ্ঠার পর থেকে দিবসটি বিশ্বের ১৮০টিরও বেশি দেশে পালিত হয়েছে। ৩১ জন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দিবসটির গুরুত্বের কথা স্বীকার করেছেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

কেন গুরুত্বপূর্ণ দিবসটি

একটি ছোট্ট সম্ভাষণ কখনো কখনো মানুষের মধ্যে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। অপরিচিত দু‘জন মানুষের পরিচয় থেকে শুরু করে দীর্ঘদিনের অভিমান ভাঙা—সবকিছুর শুরু হতে পারে একটি আন্তরিক শুভেচ্ছা দিয়ে। আর সেই শুভেচ্ছার সবচেয়ে পরিচিত শব্দগুলোর একটি হলো ‘হ্যালো’।

মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক টিকিয়ে রাখতে যোগাযোগের বিকল্প নেই। কথা না বলা, ভুল বোঝাবুঝি কিংবা পারস্পরিক দূরত্ব অনেক সময় সম্পর্কের অবনতি ঘটায়। একইভাবে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যোগাযোগের অভাবও বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে। তাই বিশ্ব হ্যালো দিবস শুধু একটি শব্দ উদ্‌যাপনের দিন নয়; এটি পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের কথাও মনে করিয়ে দেয়।

হ্যালো নিয়ে মজার কিছু তথ্য

উনিশ শতকে ‘হ্যালো’ শব্দটি সামাজিক সাম্যের প্রতীক হিসেবে প্রচলিত ছিল। ফলে টেলিফোনের প্রচলন বাড়ার সঙ্গে সঙ্গে শব্দটির ব্যবহারও দ্রুত ছড়িয়ে পড়ে। ১৮৭৮ সালে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউ হ্যাভেনে ডিস্ট্রিক্ট টেলিফোন কোম্পানি প্রথম ফোন ডিরেক্টরি প্রকাশ করে। সেখানে টেলিফোন ব্যবহারকারীদের কথোপকথন শুরুর নির্দেশনা হিসেবে ‘হ্যালো’ শব্দটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল। এরপর ধীরে ধীরে শব্দটি টেলিফোনে কথা বলার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।

প্রতিদিনের ব্যস্ততায় আমরা হয়তো অসংখ্যবার ‘হ্যালো’ বলি, কিন্তু শব্দটির তাৎপর্য নিয়ে ভাবি না। অথচ একটি আন্তরিক সম্ভাষণই হতে পারে নতুন সম্পর্কের শুরু, ভুল বোঝাবুঝি দূর করার উপলক্ষ কিংবা শান্তির পথে প্রথম পদক্ষেপ। বিশ্ব হ্যালো দিবস তাই আমাদের মনে করিয়ে দেয় বড় কোনো পরিবর্তনের সূচনা করতে সব সময় বড় আয়োজনের প্রয়োজন হয় না। কখনো কখনো একটি ছোট্ট শব্দই যথেষ্ট।

সূত্র: ডেজ অব দ্য ইয়ার, ইকোনমিক টাইমস ও ন্যাশনাল টুডে।

বিশ্ব হ্যালো দিবস
সর্বাধিক পঠিত
  1. বিশ্ব হ্যালো দিবস আজ
  2. বিশ্ব টেলিভিশন দিবস আজ
  3. শীতের বৃষ্টিতে মজাদার ভুনা খিচুড়ি, রইল রেসিপি
  4. বিশ্ব পুরুষ দিবস আজ 
  5. মুম্বাইয়ের রাস্তায় গলি ক্রিকেট, ই-রিকশা আর কাটিং চায়ে মাতলেন প্রিন্স উইলিয়াম-কেট
  6. বলিউডের রঙে ব্রিটিশ রাজপরিবার! মুম্বাইয়ে কেট-উইলিয়ামের সেরা ফ্যাশন মোমেন্ট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x