Skip to main content
NTV Online

জীবনধারা

জীবনধারা
  • অ ফ A
  • ফ্যাশন
  • রূপচর্চা
  • রেসিপি ও রেস্তোরাঁ
  • গৃহসজ্জা
  • সম্পর্ক
  • আদবকেতা
  • শখ ও সংগ্রহ
  • কেনাকাটা
  • রাশিফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • জীবনধারা
  • অন্যান্য
ফিচার ডেস্ক
১৪:৩০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৪০, ১১ নভেম্বর ২০২৬
ফিচার ডেস্ক
১৪:৩০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৪০, ১১ নভেম্বর ২০২৬
আরও খবর
হাতে কফি,মনে প্রশান্তি আর ভাইব একদম তুঙ্গে...
জয়া লিখলেন, পিরিতের কি বেদনা...
প্রীতমের সঙ্গে বিচ্ছেদের পর ক্যামেরাবন্দি হয়ে কী ছবি শেয়ার করলেন শেহতাজ?
পূজায় কেমন কাটছে মিমের সময় ?
অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী কল্পনা, শারীরিক অবস্থার উন্নতি

শ্রীলঙ্কায় প্রভার মনমাতানো ভ্যাকেশন

ফিচার ডেস্ক
১৪:৩০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৪০, ১১ নভেম্বর ২০২৬
ফিচার ডেস্ক
১৪:৩০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৪০, ১১ নভেম্বর ২০২৬

দৈনন্দিন ব্যস্ততা আর গ্ল্যামার দুনিয়ার কোলাহল থেকে দূরে প্রকৃতির স্নিগ্ধ কোলে সময় কাটানো কার না ভালো লাগে। কাজের ফাঁকে নিজের মতো করে একটু ঘুরে আসার এই আনন্দই আলাদা।

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জামান প্রভা বর্তমানে তেমনই এক ফুরফুরে মেজাজে রয়েছেন। শ্রীলঙ্কার সবুজ পাহাড়, কুয়াশাচ্ছন্ন প্রকৃতি আর ঐতিহাসিক স্থাপত্যের মাঝে একান্তে সময় কাটিয়ে তিনি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন দারুণ কিছু মুহূর্ত।  

প্রকৃতির টানে এবং নিজের মতো করে সময় কাটাতে গত অক্টোবর থেকেই শ্রীলঙ্কা ভ্রমণে রয়েছেন অভিনেত্রী সাদিয়া জামান প্রভা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি তাঁর এই ভ্রমণ অভিজ্ঞতার নতুন অধ্যায় সবার সামনে এনেছেন।

প্রকাশিত ছবিগুলোতে তাকে কালো পোশাক ও মানানসই সানগ্লাসে বেশ আনন্দিত ও ফুরফুরে মেজাজে দেখা গেছে। তবে ছবির পেছনের দৃশ্যগুলোই সবার নজর কেড়েছে সবচেয়ে বেশি। পাহাড়ি পথ, চারপাশের সবুজ বনায়ন আর ঐতিহ্যবাহী এক নান্দনিক পরিবেশে ক্যামেরাবন্দি হয়েছেন এই তারকা।

প্রভার এই ছবিগুলোর মূল আকর্ষণ ছিল শ্রীলঙ্কার বিখ্যাত পর্যটনকেন্দ্র ‘নাইন আর্চ ব্রিজ’। দেশটির কেন্দ্রীয় পাহাড়ি অঞ্চলের এলা ও ডেমোদারা রেলওয়ে স্টেশনের মাঝে ঘন সবুজ চা বাগান এবং পাহাড়ি বনাঞ্চলের কোলে এই সেতুটি অবস্থিত। স্থানীয়ভাবে এটি ‘আহাস নামায়ে পালামা’ বা আকাশের সেতু নামে পরিচিত। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত এই ঐতিহাসিক সেতুটিতে মোট নয়টি বিশাল খিলান বা আর্চ রয়েছে, যার নিচ থেকে তাকালে আকাশের নীলিমা দেখা যায়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, প্রথম বিশ্বযুদ্ধের সময় লোহার সংকটের কারণে ব্রিটিশ প্রকৌশলী হারোল্ড কাথবার্ট মারউড এবং স্থানীয় স্থপতি পি. কে. আপুহামির তত্ত্বাবধানে সেতুটিতে কোনো প্রকার লোহ বা স্টিল ব্যবহার না করেই এটি সম্পূর্ণ পাথর, ইট ও সিমেন্ট দিয়ে সফলভাবে তৈরি করা হয়েছিল।

সেতুর ওপর দিয়ে যখন পাহাড়ি ট্রেন চলে যায়, সেই দৃশ্য পর্যটকদের হৃদয়ে এক অন্যরকম রোমাঞ্চ তৈরি করে।

অভিনয়ের জগতে সাদিয়া জামান প্রভা অত্যন্ত পরিচিত ও জনপ্রিয়  মুখ। দীর্ঘ সময় ধরে ছোটপর্দার বিভিন্ন নাটক ও টেলিফিল্মে নিজের অনবদ্য অভিনয় দিয়ে তিনি দর্শকদের মনে পাকাপোক্ত স্থান করে নিয়েছেন। মিষ্টি হাসি আর সাবলীল অভিনয়শৈলীর সুবাদে তিনি খুব অল্পতেই দর্শকের মন জয় করেছিলেন। বর্তমানে অভিনয়ে কিছুটা নিয়মিত কম থাকলেও সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি বেশ জোরালো। নিজের দৈনন্দিন জীবন, ব্যক্তিগত উপলব্ধি, নানা ধরনের সৃষ্টিশীল চিন্তা এবং সুন্দর মুহূর্তগুলো তিনি নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। আর এবার শ্রীলঙ্কার এই নান্দনিক ও ঐতিহাসিক ট্যুর দিয়ে তিনি আবারও খবরের শিরোনামে চলে এসেছেন।

শ্রীলঙ্কা অভিনেত্রী সাদিয়া জামান প্রভা

সংশ্লিষ্ট সংবাদ: শ্রীলঙ্কা

২১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কায় ভয়াবহ খরা, পানি সংকটে হাজারো মানুষ
০৫ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কায় প্রবল বর্ষণে পাহাড়ধস ও বন্যা, নিহত ৭
০৬ জুলাই ২০২৬
শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হঠাৎ এক্সের সঙ্গে দেখা হলে কী করবেন?
  2. উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে কীভাবে ব্যবহার করবেন ওটমিল?
  3. তিন সিংহের সামনে হাঁটু গেড়ে আলিয়াকে রণবীরের প্রপোজ! ঠিক কী ঘটেছিল সেদিন?
  4. প্রোপোজ করতে চান? জেনে নিন ‘হ্যাঁ’ শোনার গোপন ১৩ টিপস!
  5. সঙ্গীর এক্সের সঙ্গে বন্ধুত্ব, মেনে নিতে কষ্ট হলে কী করবেন?
  6. নুসরাত জাহান লিখলেন, গাছ থেকে তাজা কমলা ছেঁড়ার আনন্দই আলাদা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x