Skip to main content
NTV Online

জীবনধারা

জীবনধারা
  • অ ফ A
  • ফ্যাশন
  • রূপচর্চা
  • রেসিপি ও রেস্তোরাঁ
  • গৃহসজ্জা
  • সম্পর্ক
  • আদবকেতা
  • শখ ও সংগ্রহ
  • কেনাকাটা
  • রাশিফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • জীবনধারা
  • অন্যান্য
ফিচার ডেস্ক
১১:৫৫, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:২১, ১১ নভেম্বর ২০২৬
ফিচার ডেস্ক
১১:৫৫, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:২১, ১১ নভেম্বর ২০২৬
আরও খবর
উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে কীভাবে ব্যবহার করবেন ওটমিল?
আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস
রমজানের প্রস্তুতি শুরু হোক এখনই, বদলে ফেলুন ৫ অভ্যাস
সত্তরের দশকের রেট্রো ভাইবে মাধুরী
দেশি লুকে প্রিয়াঙ্কা! জুঁই ফুলের খোপা,মায়াবী চাহনিতে নেটদুনিয়ায় ঝড়

সিঙ্গেলদের জন্য বিশেষ দিন আজ, যেভাবে শুরু হলো দিবসটি

ফিচার ডেস্ক
১১:৫৫, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:২১, ১১ নভেম্বর ২০২৬
ফিচার ডেস্ক
১১:৫৫, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:২১, ১১ নভেম্বর ২০২৬

প্রেমের সম্পর্ক কিংবা দাম্পত্য জীবন—এসবের বাইরে একা থাকাটাও যে উদ্‌যাপনের বিষয় হতে পারে, তা অনেকের কাছেই অজানা। তবে চীনে এ ধারণাকে ঘিরেই রয়েছে বিশেষ একটি দিবস, যার নাম ‘সিঙ্গেলস ডে’। প্রতি বছর ১১ নভেম্বর দিবসটি উদ্‌যাপন করা হয়। দিনটি শুধু অবিবাহিত বা সঙ্গীহীন মানুষের আনন্দ উদ্‌যাপনের উপলক্ষ নয়, বরং নিজেকে ভালোবাসা, নিজের স্বাধীনতা উপভোগ এবং পছন্দের জিনিস কেনাকাটারও একটি বিশেষ দিন।

সিঙ্গেলস ডে কী?

অনেকেই একা থাকাকে নেতিবাচকভাবে দেখেন। কারও কারও কাছে সঙ্গীহীন জীবন মানেই নিঃসঙ্গতা। কিন্তু সিঙ্গেলস ডে সেই ধারণার বাইরে গিয়ে একা থাকার ইতিবাচক দিকগুলো তুলে ধরে। এই দিনটি মনে করিয়ে দেয়, সম্পর্কে না থেকেও নিজের জীবন উপভোগ করা যায়। বরং একা থাকার সময় নিজের পছন্দ, আগ্রহ ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে।

নিজেকে ভালোবাসা এবং নিজের প্রতি যত্নশীল হওয়ার গুরুত্বও তুলে ধরে দিনটি। তাই একা থাকাকে ছোট করে না দেখে বরং নিজের স্বাধীনতা ও স্বতন্ত্র পরিচয় উদ্‌যাপন করাই সিঙ্গেলস ডের মূল উদ্দেশ্য। চীনে শুরু হলেও বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় দিনটি পরিচিতি পেয়েছে।

যেভাবে শুরু হলো দিবসটি

সিঙ্গেলস ডের সূচনা নব্বইয়ের দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র অবিবাহিত জীবন উদ্‌যাপনের জন্য দিনটি পালনের উদ্যোগ নেন। তারিখ হিসেবে বেছে নেওয়া হয় ১১ নভেম্বর বা ১১/১১। তারিখটিতে চারটি ‘১’ থাকায় একা বা সিঙ্গেল মানুষের প্রতীক হিসেবে দিনটি বিশেষ তাৎপর্য পায়।

শুরুর দিকে দিনটির নাম ছিল ‘ব্যাচেলর্স ডে’। প্রথমে পুরুষ শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। পরে এটি চীনের মূলধারার সংস্কৃতির অংশ হয়ে ওঠে। সময়ের সঙ্গে নারী-পুরুষ নির্বিশেষে সবাই দিনটি পালন করতে শুরু করেন।

বর্তমানে দিনটি শুধু আড্ডা, পার্টি কিংবা সামাজিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নেই। চীনের অন্যতম বড় কেনাকাটার উৎসব হিসেবেও পরিচিতি পেয়েছে সিঙ্গেলস ডে।

সিঙ্গেলস ডের জনপ্রিয়তা বাড়ার পেছনে বড় ভূমিকা রেখেছে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। ২০১৭ সালে প্রতিষ্ঠানটি সিঙ্গেলস ডে উপলক্ষে এক দিনে ২৫ বিলিয়ন ডলারের বেশি পণ্য বিক্রি করে, যা ২০১৬ সালের ১৭ দশমিক ৬ বিলিয়ন ডলারের রেকর্ড ছাড়িয়ে যায়।

যেভাবে উদ্‌যাপন করবেন দিনটি

সিঙ্গেলস ডে উদ্‌যাপনের জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। নিজের মতো করে দিনটি উপভোগ করাই এর মূল কথা। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, একসঙ্গে খাবার খাওয়া কিংবা ছোটখাটো পার্টির আয়োজন করতে পারেন। চাইলে নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে ডেটিং প্ল্যাটফর্মেও যুক্ত হতে পারেন।

নিজের সঙ্গে সময় কাটিয়েও দিনটি বিশেষ করে তোলা যায়। পছন্দের সিনেমা দেখতে যাওয়া, ভালো কোনো রেস্তোরাঁয় খেতে যাওয়া কিংবা একা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কোনো সম্পর্কে না থাকায় নিজের আনন্দ বা পছন্দকে সীমাবদ্ধ রাখার প্রয়োজন নেই।

এ ছাড়া নিজের জন্য পছন্দের কোনো উপহার কেনা, নতুন পোশাক বা প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ কিংবা দীর্ঘদিনের কোনো শখ পূরণের পরিকল্পনাও করতে পারেন। চাইলে বিলাসবহুল কোনো ভ্রমণের আয়োজনও হতে পারে। তবে নিজের সামর্থ্য ও প্রয়োজন বিবেচনা করেই খরচ করা ভালো।

সব মিলিয়ে ‘সিঙ্গেলস ডে’-তে কেবল কেনাকাটা কিংবা অবিবাহিতদের আনন্দ করার দিন নয়। এটি নিজের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস ও স্বাধীনতাকে গুরুত্ব দেওয়ার একটি উপলক্ষ। জীবনে সঙ্গী থাকুক কিংবা না থাকুক, নিজের আনন্দ ও ভালো থাকার দায়িত্ব যে নিজেরই—দিনটি সেই বার্তাই দেয়।

সূত্র: ডেজ অব দ্য ইয়ার

জীবনধারা সিঙ্গেলস ডে

সংশ্লিষ্ট সংবাদ: জীবনধারা

১১ নভেম্বর ২০২৬
উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে কীভাবে ব্যবহার করবেন ওটমিল?
০৯ নভেম্বর ২০২৬
আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস
০৫ নভেম্বর ২০২৬
রমজানের প্রস্তুতি শুরু হোক এখনই, বদলে ফেলুন ৫ অভ্যাস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হঠাৎ এক্সের সঙ্গে দেখা হলে কী করবেন?
  2. উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে কীভাবে ব্যবহার করবেন ওটমিল?
  3. তিন সিংহের সামনে হাঁটু গেড়ে আলিয়াকে রণবীরের প্রপোজ! ঠিক কী ঘটেছিল সেদিন?
  4. শ্রীলঙ্কায় প্রভার মনমাতানো ভ্যাকেশন
  5. সিঙ্গেলদের জন্য বিশেষ দিন আজ, যেভাবে শুরু হলো দিবসটি
  6. কারিনার গলায় ৩৫ ক্যারেট পান্না! রাজকীয় লুকের আড়ালে কোন গুপ্তধন?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x