ঘানিভাঙা সরিষার তেলের ঐতিহ্য নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা
বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতি বরাবরই আলাদা আগ্রহ প্রকাশ করে আসছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এরই ধারাবাহিকতায়, ঐতিহ্যবাহী ঘানিভাঙা সরিষার তেল তৈরির একটি সুন্দর মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
আজ রোববার (৩০ আগস্ট) ইউএস অ্যাম্বাসি ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে সরিষার তেল তৈরির এই ঐতিহ্যবাহী পদ্ধতির ছবি পোস্ট করা হয়। ছবির ক্যাপশনে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লিখেছেন, “ঘানিভাঙা সরিষার তেল! সরিষার তেল তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি এখনও সুন্দরভাবে টিকে আছে দেখে ভালো লাগলো।”
বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও গ্রামীণ জনপদের এই প্রাচীন নিদর্শন টিকিয়ে রাখার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন দেশ ও বিদেশের বহু মানুষ। সামাজিক মাধ্যমে পোস্ট করা এই ছবিটি মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের।

ফিচার ডেস্ক