চিত্রগ্রাহক এ আর আজিজ মারা গেছেন
ছবি : ফেসবুক থেকে নেওয়া
চিত্রগ্রাহক এ আর আজিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। বৃহস্পতিবার (০২ নভেম্বর) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা রাশেদ মামুন অপু।
জানা গেছে, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর খুব দ্রুত আজিজকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষে আর বাঁচানো যায়নি, ভোরের দিকে না ফেরার দেশের পাড়ি জমান।
চিত্রগ্রাহক আজিজের স্মৃতিচারণ করে অভিনেতা অপু বললেন, ‘‘খুবই প্রাণবন্ত এক মানুষ ছিলেন আজিজ ভাই। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে সকাল থেকেই মনটা খারাপ হয়ে আছে। কিছুদিন আগেই ‘রাইটার’ মুভিতে তাঁর সঙ্গে কাজ হলো। এর আগে থেকেই কত কত স্মৃতি আমাদের। আল্লাহ তাঁকে বেহেশত নসীব করুক। তাঁর শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া রইল।’’

বিনোদন ডেস্ক