১৩ বছরের সংসারে ইতি, তৃতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ পবন কল্যাণের

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের সংসার ভাঙার খবর সামনে এসেছে। তৃতীয় স্ত্রী আন্না কোনিদালার সঙ্গে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন তাঁরা। সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান দুজন।বিবৃতিতে তাঁরা বলেন, ‘একসঙ্গে জীবনের দারুণ কিছু সময় পার করার পর আমরা দুজন...