Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • বলিউড ও অন্যান্য
বিনোদন ডেস্ক
০৭:৫০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২১, ২৬ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
০৭:৫০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২১, ২৬ নভেম্বর ২০২৬
আরও খবর
মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে মাহির আবেগঘন পোস্ট
ইতিহাস গড়ে মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী?
নিজ গ্রামেই চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান
গ্র্যান্ড ফিনালের আগে সুখবর দিলেন মাহি
যাকে ভালোবেসেছিলাম তাকে বিয়ে করতে পারিনি : সোহেল খান

দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে এত বিতর্ক কেন, প্রশ্ন করণের

বিনোদন ডেস্ক
০৭:৫০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২১, ২৬ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
০৭:৫০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২১, ২৬ নভেম্বর ২০২৬

কাজের সময় নির্ধারণের স্বাধীনতা শুধু পুরুষ সুপারস্টারদের নয়, নারী তারকাদেরও থাকা উচিত। এমনটাই মনে করেন বলিউড নির্মাতা করণ জোহর। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফট নিয়ে চলমান বিতর্কে এবার তাঁর পাশে দাঁড়িয়েছেন এই নির্মাতা। করণের মতে, নিজের কাজের সময় নির্ধারণ করা দীপিকার অধিকার। এ নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর আসন্ন একটি পর্বের ঝলক। এতে অতিথি হিসেবে দেখা যাবে বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও রবি কিষানকে। তাঁদের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে চলচ্চিত্রশিল্পে কাজের সময়সূচি এবং অক্ষয় কুমারের কর্মনিষ্ঠার প্রসঙ্গ উঠে আসে। সেখানেই দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন করণ।

অনুষ্ঠানের ঝলকের শুরুতে অক্ষয় কুমারের সময়ানুবর্তিতা ও কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন করণ। অভিনেতার সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমি যখন অক্ষয়ের সঙ্গে প্রথম ছবি করি, তখন থেকেই দেখেছিলাম তিনি কঠোর পরিশ্রমী। ভোর পাঁচটায় মিটিং করেন, চিত্রনাট্য মুখস্থ করেন এবং সব সময় পরিচালকদের সমর্থন করেন। প্রযোজকদের ব্যাপারেও ভীষণ সচেতন তিনি। তিনিই একমাত্র সুপারস্টার, যিনি নবাগত পরিচালকদের সুযোগ দেন। এই কাজের জন্য তিনি যথেষ্ট কৃতিত্ব পান না।’

এরপর শুটিংয়ের সময়সূচি নিয়ে কথা বলতে গিয়ে দীপিকার আট ঘণ্টার শিফটের প্রসঙ্গ তোলেন করণ। অভিনেত্রীর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘আমি সব সময় দীপিকা পাড়ুকোনের সিদ্ধান্তকে সমর্থন করি। তিনি যখন এ ধরনের কিছু বলেন, তখন কেন বিষয়টিকে এত বড় করে দেখা হয়, তা বুঝতে পারি না। এটা তাঁর অধিকার। তিনি এই অধিকার অর্জন করেছেন। তিনি ভীষণ পরিশ্রমী একজন নারী। তিনি একজন মা, একজন স্ত্রী এবং একজন পেশাদার নারী। তবে তাঁর ব্যক্তিগত জীবনও রয়েছে।’

করণের মতে, কাজের সময় নির্ধারণের ক্ষেত্রে নারী ও পুরুষ সুপারস্টারদের মধ্যে কোনো পার্থক্য থাকা উচিত নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরুষ সুপারস্টারদের মতো নারী সুপারস্টারদেরও কাজের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণের স্বাধীনতা থাকা উচিত। প্রযোজকেরা দীপিকার মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পছন্দ করেন। শুধু দীপিকা নন, অক্ষয়ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পছন্দ করেন। আর সেটাই হওয়া উচিত। সৃজনশীলতার সঙ্গে আপস না করে যদি কাজটি করা যায়, তাহলে তা সবার জন্যই উপকারী।’

বিনোদন দীপিকা পডুকোন করণ জোহর

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

২৫ নভেম্বর ২০২৬
মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে মাহির আবেগঘন পোস্ট
২৫ নভেম্বর ২০২৬
ইতিহাস গড়ে মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী?
২৫ নভেম্বর ২০২৬
নিজ গ্রামেই চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে মাহির আবেগঘন পোস্ট
  2. ইতিহাস গড়ে মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী?
  3. নিজ গ্রামেই চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান
  4. মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই মাহি, জায়গা পেলেন যাঁরা
  5. গ্র্যান্ড ফিনালের আগে সুখবর দিলেন মাহি
  6. কোটি মানুষের দোয়া ও ভালোবাসা চাইলেন সামিরা খান মাহি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x