আইএসআইএলের দ্বিতীয় শীর্ষ নেতা নিহতের দাবি ট্রাম্পের

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত পরিকল্পিত ও জটিল একটি অভিযানের মাধ্যমে ‘বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীদের একজনকে’ হত্যা করেছে।...