Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:২৬, ০৯ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:২৬, ০৯ নভেম্বর ২০২৬
আরও খবর
চীনা গোয়েন্দা-সংশ্লিষ্ট নারীর সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে এনভিডিয়া সিইও
পরাজিত ট্রাম্প পারমাণবিক বিপর্যয় ঘটাতে পারেন, মনোরোগ বিশেষজ্ঞের সতর্কবার্তা!
‘হেরে গিয়ে কেমন লাগছে?’ প্রশ্ন এড়িয়ে নীরবে হাঁটলেন ট্রাম্প
ইরানের একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ, হামলায় অচল বাণিজ্য জাহাজ
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও শক্ত জবাব দেওয়া হবে : আইআরজিসি

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি

ট্রাম্পের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন মাগা সমর্থকেরা

এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:২৬, ০৯ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:২৬, ০৯ নভেম্বর ২০২৬
১ নভেম্বর আইওয়া অঙ্গরাজ্যের ডাবুক শহরের ‘ফাইভ ফ্ল্যাগস সেন্টার’-এ আয়োজিত মধ্যবর্তী নির্বাচনি প্রচারণামূলক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখেন। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা মাগা আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একসময় ট্রাম্পকে এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি মনে করা সমর্থকদের কেউ কেউ এখন তাকেই দলের জন্য দায় হিসেবে দেখছেন। খবর রয়টার্সের।

টেক্সাসের ডালাসে রিপাবলিকান সিনেট প্রার্থী কেন প্যাক্সটনের বিজয় উদ্‌যাপনের আশায় জড়ো হয়েছিলেন ট্রাম্প সমর্থকেরা। কিন্তু নির্বাচনে ভরাডুবির পর তাদের অনেকেই হতাশ হয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে যান। সেখানে ব্যবসায়ী ও তিনবারের ট্রাম্প ভোটার মাইকেল লিটল বলেন, মানুষ ট্রাম্পের ওপর ক্ষুব্ধ। ট্রাম্প আমাদের ক্ষতি করেছেন।

জ্বালানির উচ্চমূল্য, ইরান যুদ্ধ এবং ওয়াশিংটনের দুর্নীতি নিয়ে অসন্তোষের মধ্যে ভোটাররা ডেমোক্র্যাটদের বড় জয় এনে দিয়েছেন। এতে কেবল ট্রাম্পের রাজনৈতিক অবস্থানই নয়, তার গড়ে তোলা মাগা আন্দোলনের ভবিষ্যৎও চ্যালেঞ্জের মুখে পড়েছে।

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প নিজের অবস্থান পরিবর্তনের বদলে আন্দোলনের কঠোর অভিবাসননীতির পক্ষে আরও জোরালো অবস্থান নিয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) তিনি অভিবাসনবিরোধী নীতির অন্যতম প্রধান রূপকার স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন। এর আগে এই দায়িত্বে ছিলেন সুসি ওয়াইলস।

ট্রাম্পের সমর্থকদের একাংশ এই নিয়োগকে স্বাগত জানিয়েছে। ডানপন্থী ইনফ্লুয়েন্সার বেনি জনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আমাদের ঠিক এমন শক্তিই দরকার।

তবে মাগা আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে সমর্থকদের মধ্যে মতভেদ স্পষ্ট হচ্ছে। কেউ আন্দোলনকে আবার পপুলিস্ট ও জাতীয়তাবাদী অবস্থানে ফিরিয়ে নিতে চান। কেউ চান, আন্দোলনটি যেন শুধু ট্রাম্পনির্ভর না থাকে। আবার একটি অংশের মতে, মাগা আন্দোলনের কার্যত সমাপ্তি ঘটেছে।

ট্রাম্পের সাবেক উপদেষ্টা ও মাগা আন্দোলনের অন্যতম প্রভাবশালী মুখ স্টিভ ব্যানন বলেছেন, আন্দোলনকে নতুন করে গড়ে তুলতে হবে। তার মতে, আক্রমণাত্মক জনতুষ্টিবাদী ও জাতীয়তাবাদী কর্মসূচিতে আরও জোর দেওয়া প্রয়োজন।

রয়টার্সের জন্য পিকমেট্রিকসের করা সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণে দেখা গেছে, নিজেদের মাগা সমর্থক বলে পরিচয় দেওয়া ব্যবহারকারীদের ২০ শতাংশের বেশি আন্দোলনের নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের প্রায় অর্ধেক আন্দোলনকে সমর্থন করলেও ট্রাম্পকে আর নেতা হিসেবে চান না। অন্য অংশটি ট্রাম্পের প্রতি অনুগত থাকলেও তার সমালোচনা করছে।

নির্বাচনের পর মাগা সমর্থকদের ক্ষোভের বড় কারণ হিসেবে উঠে এসেছে জীবনযাত্রার ব্যয়, ইরান যুদ্ধ এবং জেফরি এপস্টেইন-সংক্রান্ত সরকারি তদন্ত নথির বড় অংশ প্রকাশ না করার সিদ্ধান্ত। ২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগও এবার আগের মতো গুরুত্ব পাচ্ছে না।

রিপাবলিকান সিনেটর রন জনসন বলেছেন, সরকারের সব শাখায় দুর্নীতি রয়েছে, এমনকি ট্রাম্প প্রশাসনেও। তার অভিযোগ, ভোটাররা ওয়াশিংটনের দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা বদলে দেওয়ার প্রত্যাশা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই ব্যবস্থাই জয়ী হয়েছে।

অন্যদিকে, রিপাবলিকান প্রতিনিধি মারলিন স্টুটজম্যান স্টিফেন মিলারকে চিফ অব স্টাফ করার সিদ্ধান্তকে ‘বড় ভুল’ বলে মন্তব্য করেছেন। তার ভাষ্য, মধ্য-পশ্চিমাঞ্চলের অনেক মানুষ মিলারের বক্তব্য ও আচরণ পছন্দ করেন না।

নির্বাচনের পর ডানপন্থী অনলাইন পরিসরেও মাগা আন্দোলনের প্রতি আগ্রহ কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের অধ্যাপক জেনিফার গোলবেকের বিশ্লেষণ অনুযায়ী, জানুয়ারির পর থেকে ট্রাম্পের সবচেয়ে অনুগত সমর্থকদের অনলাইন সক্রিয়তা কমেছে। জনপ্রিয় মাগা ফোরাম প্যাট্রিয়টস.উইনে পোস্ট ও মন্তব্যের সংখ্যা কমেছে ২৭ শতাংশ।

গোলবেকের মতে, সমর্থকদের মধ্যেও আগের মতো উৎসাহ ও উদ্দীপনা নেই। তাদের কেউ কেউ বলছেন, ‘মাগা এখন পুরোনো হয়ে গেছে।’

তবে সবাই মনে করছেন না যে আন্দোলনটির অবসান ঘটেছে। ট্রাম্পের ঘনিষ্ঠ ইনফ্লুয়েন্সার লরা লুমার বলেছেন, ২০২৮ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হতে চাইলে যেকোনো নেতাকেই ট্রাম্পের সমর্থকগোষ্ঠীর গুরুত্ব দিতে হবে। তার মতে, মাগা এখনও রিপাবলিকান পার্টির বড় অংশের প্রতিনিধিত্ব করে।

মধ্যবর্তী নির্বাচনের ফলাফল মাগা আন্দোলনের অন্যতম ভিত্তি, ২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগকেও বড় ধাক্কা দিয়েছে। ওই নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করা এবং ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগে সরব থাকা বেশ কয়েকজন প্রার্থী এবার পরাজিত হয়েছেন।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাইক ফ্লিনও নির্বাচনের ফল মেনে নিয়েছেন। তিনি পরাজয়কে ‘গণহত্যার মতো বিপর্যয়’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প প্রশাসনের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার সমালোচনা করেছেন। তার মতে, জীবনযাত্রার ব্যয় কমানো থেকে শুরু করে এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশ, বিভিন্ন প্রতিশ্রুতি পূরণ না করাই ডেমোক্র্যাটদের বড় জয়ের অন্যতম কারণ।

মাগা আন্দোলন ট্রাম্পের পরও টিকে থাকবে কি না, তা নিয়েও বিভক্ত খ্রিষ্টীয় জাতীয়তাবাদী নেতারা। তাদের কেউ আন্দোলনকে ব্যক্তিনির্ভরতা থেকে বের করে সীমান্ত নিয়ন্ত্রণ, কর কমানো এবং বিদেশি যুদ্ধে জড়িয়ে না পড়ার মতো বিষয়ে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদের মতে, ইসরায়েলকে সমর্থন, ইরান যুদ্ধ এবং প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার কারণে ট্রাম্প নিজেই আন্দোলনটির ক্ষতি করেছেন।

রয়টার্সের এক ডজনের বেশি মাগা কর্মী, ইনফ্লুয়েন্সার, রাজনৈতিক কৌশলবিদ ও গবেষকের সাক্ষাৎকার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে, নির্বাচনি বিপর্যয়ের পর আন্দোলনটি এখন অভ্যন্তরীণ ক্ষোভ ও নেতৃত্ব নিয়ে বিতর্কের মুখে। তবে মাগা আন্দোলন শেষ হয়ে যাচ্ছে, নাকি নতুন রূপে ঘুরে দাঁড়াবে, তা এখনও স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্র আমেরিকা আন্দোলন মধ্যবর্তী নির্বাচন সমর্থক

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

২ ঘন্টা আগে
চীনা গোয়েন্দা-সংশ্লিষ্ট নারীর সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে এনভিডিয়া সিইও
০৮ নভেম্বর ২০২৬
পরাজিত ট্রাম্প পারমাণবিক বিপর্যয় ঘটাতে পারেন, মনোরোগ বিশেষজ্ঞের সতর্কবার্তা!
০৮ নভেম্বর ২০২৬
‘হেরে গিয়ে কেমন লাগছে?’ প্রশ্ন এড়িয়ে নীরবে হাঁটলেন ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পরাজিত ট্রাম্প পারমাণবিক বিপর্যয় ঘটাতে পারেন, মনোরোগ বিশেষজ্ঞের সতর্কবার্তা!
  2. অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল, আড়াই কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!
  3. প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি
  4. সেনেগাল উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু
  5. ‘হেরে গিয়ে কেমন লাগছে?’ প্রশ্ন এড়িয়ে নীরবে হাঁটলেন ট্রাম্প
  6. বিভক্ত বিরোধীদের নিয়ে সরকার গঠন করতে পারবেন আইজেনকোট?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x