Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৫৪, ১০ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৫৪, ১০ নভেম্বর ২০২৬
আরও খবর
ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব
ট্রাম্প বলছেন আলোচনা এগোচ্ছে, ইরানের জবাব ‘ভুয়া খবর’
সাময়িক লকডাউনে হোয়াইট হাউস, ভেতরে ছিলেন ট্রাম্প
ট্রম্পের ‘পরাজয়ের ধাক্কা’ : ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপে নজর ইরানের

ইরান অবরুদ্ধের দাবি ট্রাম্পের, কতটা কার্যকর হবে মার্কিন টাস্কফোর্স?

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৫৪, ১০ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৫৪, ১০ নভেম্বর ২০২৬

ইরানকে কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, দেশটিতে এখন খুব সামান্য পণ্য ও সামগ্রী প্রবেশ করছে এবং বের হচ্ছে। তবে বিশ্লেষকেরা বলছেন, ইরানের বিস্তৃত সীমান্ত ও অস্ত্র সংগ্রহের নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না। 

স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন। এর এক দিন আগে ইরানের সামরিক সরবরাহব্যবস্থা ব্যাহত করতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছিল মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর আল জাজিরার।

সেন্টকমের ঘোষিত নতুন ইউনিটের নাম ‘টাস্কফোর্স আয়রন গেট’। এর লক্ষ্য ইরানের স্থলপথ ও কাস্পিয়ান সাগরকেন্দ্রিক সরবরাহ নেটওয়ার্কে নজরদারি করা এবং উন্নত অস্ত্র ও সংশ্লিষ্ট উপকরণ পরিবহন বাধাগ্রস্ত করা।

ট্রাম্প দাবি করেছেন, টাস্কফোর্সটি ইতোমধ্যে পূর্ণ শক্তিতে কাজ শুরু করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধের পাশাপাশি নতুন এই উদ্যোগের কারণে ইরানে পণ্য প্রবেশ ও বের হওয়ার পথ প্রায় বন্ধ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে বিশ্লেষকদের মতে, আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা ছাড়া ছোট একটি গোয়েন্দা-নির্ভর ইউনিট দিয়ে ইরানের সীমান্ত বন্ধ করা বা দেশটির বিস্তৃত সংগ্রহ ও সরবরাহ নেটওয়ার্ক থামানো সম্ভব নয়। তাদের আশঙ্কা, এসব নেটওয়ার্কে বাধা দেওয়ার চেষ্টা প্রতিবেশী দেশগুলোকে সংঘাতে জড়িয়ে ফেলতে পারে এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টাও ব্যাহত করতে পারে।

লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ আল জাজিরাকে বলেন, টাস্কফোর্স আয়রন গেটকে তিনি ইরানের স্থলভিত্তিক সরবরাহ নেটওয়ার্ক পর্যন্ত মার্কিন নৌ অবরোধের প্রভাব বিস্তারের একটি মরিয়া চেষ্টা হিসেবে দেখছেন। এর মাধ্যমে সীমান্তে মার্কিন সেনা মোতায়েন না করেই ইরানের সরবরাহব্যবস্থায় চাপ তৈরি করতে চায় ওয়াশিংটন।

কীভাবে কাজ করবে টাস্কফোর্স?

মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় আল জাজিরাকে বলেন, এই টাস্কফোর্সের কাজ হবে ইরানে অস্ত্রব্যবস্থা কোথা দিয়ে প্রবেশ করছে, কীভাবে সেসব সরবরাহ বন্ধ করা যায় এবং দেশটি কীভাবে জ্বালানি পরিবহন করছে, তা শনাক্ত করা।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় অবস্থিত এই ইউনিট মার্কিন সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করবে। সেন্টকম জানিয়েছে, ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্রব্যবস্থা, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রী এবং অবৈধ অর্থের প্রবাহ ঠেকানোই তাদের লক্ষ্য।

বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা কার্যকর করা, বিদেশি সরবরাহকারীদের ওপর চাপ সৃষ্টি এবং অংশীদার দেশগুলোর সঙ্গে কাজ করে চোরাচালান নেটওয়ার্ক ব্যাহত করার মতো কাজ করতে পারে টাস্কফোর্সটি।

রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সামরিকবিষয়ক পরিচালক ম্যাথিউ স্যাভিলের মতে, এ অভিযানে স্যাটেলাইটের ছবি, ড্রোন, যোগাযোগের তথ্য আটক, আর্থিক গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্য বিনিময় কাজে লাগানো হতে পারে।

ম্যাথিউ স্যাভিল বলেন, সন্দেহভাজন সরবরাহের উপকরণ জব্দ করতে হামলা বা গোপন স্থল অভিযানও চালানো হতে পারে। এসব অভিযান মার্কিন বাহিনী কিংবা ইসরায়েল পরিচালনা করতে পারে।

তবে পশ্চিমা দেশগুলো থেকে দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি ইরানে গেলে যুক্তরাষ্ট্রের পক্ষে আইনি ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা সহজ হতে পারে। কিন্তু রাশিয়া ও চীন থেকে আসা সরবরাহ বন্ধ করা অনেক কঠিন হবে বলে মনে করেন স্যাভিল।

সেন্টকমের ঘোষণায় রাশিয়ার সঙ্গে ইরানের অস্ত্র বাণিজ্যের কথা সরাসরি উল্লেখ করা হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সরবরাহ নেটওয়ার্কও এই উদ্যোগের লক্ষ্য হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, কাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়া ইরানে ড্রোনের যন্ত্রাংশ ও বিস্ফোরক পাঠিয়েছে। এছাড়া রুশ প্রযুক্তি ইরানকে উন্নত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে বলেও অভিযোগ রয়েছে।

ক্রিগের মতে, টাস্কফোর্সটি মূলত একটি ‘গোয়েন্দা তথ্য সমন্বয় কেন্দ্র’ হিসেবে কাজ করবে। তিনি বলেন, ২০ জন মানুষ কয়েক হাজার কিলোমিটার সীমান্ত পাহারা দিতে পারে না।

তার ভাষায়, প্রতিটি চালান আটকানো এই অভিযানের মূল লক্ষ্য নয়। বরং ইরানের সামরিক সরঞ্জাম সংগ্রহকে ক্রমে আরও ব্যয়বহুল, ধীর ও ঝুঁকিপূর্ণ করে তোলাই এর উদ্দেশ্য।

প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা কতটা মিলবে?

বিশ্লেষকদের মতে, টাস্কফোর্সটির সামনে সবচেয়ে বড় বাধা প্রযুক্তিগত নয়, রাজনৈতিক। ইরানের প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে খুব একটা আগ্রহী হবে না।

ক্রিগ বলেন, ইরাকের ওপর ওয়াশিংটনের কিছুটা প্রভাব থাকলেও দেশটির অর্থনীতি ও নিরাপত্তা কাঠামোর মধ্যে ইরানপন্থী নেটওয়ার্ক গভীরভাবে যুক্ত। আজারবাইজান গোপনে সহযোগিতা করতে পারে। তবে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক এবং নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে তুর্কমেনিস্তান এ ধরনের উদ্যোগে যুক্ত হতে চাইবে না।

পাকিস্তানের পক্ষে প্রকাশ্যে সহযোগিতা করা আরও কঠিন। কারণ, দেশটি বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করছে। অন্যদিকে, ইরানের সঙ্গে সীমান্তকে নতুন সংঘাতের ক্ষেত্র বানানোর আগ্রহ তুরস্কেরও নেই।

ক্রিগের মতে, এসব দেশের সহযোগিতা ছাড়া যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু সরবরাহ নেটওয়ার্কে বাধা দিতে পারবে, কিন্তু ইরানের সীমান্ত কার্যকরভাবে বন্ধ করতে পারবে না।

বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির জননীতি বিশেষজ্ঞ রামি খৌরিও এর আগে আল জাজিরাকে বলেছিলেন, হাজার হাজার বছরের বাণিজ্যিক ইতিহাসের কারণে ইরানের আঞ্চলিক যোগাযোগব্যবস্থা অত্যন্ত বিস্তৃত। ফলে দেশটির সঙ্গে ব্যবসায়ী, অংশীদার ও মিত্রদের সব যোগাযোগ বিচ্ছিন্ন করা যুক্তরাষ্ট্রের জন্য প্রায় অসম্ভব।

তার মতে, পুরো অঞ্চলে ইরানের সঙ্গে বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে এমন অসংখ্য ব্যক্তি ও গোষ্ঠী আছে। কারও সম্পর্ক ঘনিষ্ঠ, আবার কেউ কেবল বাণিজ্যিক কারণে দেশটির সঙ্গে যুক্ত।

সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা

ক্রিগ সতর্ক করেছেন, টাস্কফোর্সের কার্যক্রম ধীরে ধীরে মূল লক্ষ্য ছাড়িয়ে আরও বিস্তৃত সংঘাতের দিকে যেতে পারে। গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ থেকে সন্দেহভাজন সরবরাহ জব্দ, সীমান্ত বন্ধ কিংবা সামরিক স্থাপনায় হামলার মতো পদক্ষেপ নেওয়ার চাপ তৈরি হতে পারে।

এতে প্রতিবেশী দেশগুলোর সার্বভৌম ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এর জবাবে ইরানও অসমমিত কৌশল নিতে পারে বলে মনে করেন ক্রিগ। তার মতে, হরমুজ প্রণালিতে সামুদ্রিক চাপ বাড়ানোর পাশাপাশি ইয়েমেনের হুথিদের ব্যবহার করে বাব আল-মান্দেব প্রণালি ও সৌদি আরবের ওপর চাপ বাড়াতে পারে তেহরান।

যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তা জো কেন্টও নতুন টাস্কফোর্সের সমালোচনা করেছেন। তার অভিযোগ, সেন্টকমের এই উদ্যোগ চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্চে পদত্যাগ করা কেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ভাইস প্রেসিডেন্ট যখন ইরানের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন, তখন সেন্টকমের এই উদ্যোগ তেহরানকে সংঘাত বাড়ানোর সুযোগ দিচ্ছে। তার মতে, সামরিক বাহিনী এমন পদক্ষেপ নিতে পারে, যা সরাসরি প্রেসিডেন্টের নির্দেশ অমান্য না করেও যুদ্ধকে দীর্ঘায়িত বা আরও বিস্তৃত করবে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্টকমের প্রধান ব্র্যাড কুপার এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ কয়েকজন কর্মকর্তা ট্রাম্পকে ইরানে নতুন করে হামলা শুরুর জন্য চাপ দিচ্ছেন।

প্রতীকী উদ্যোগ হয়ে থাকার ঝুঁকি

কাতার বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক ইতিহাস ও রাজনীতির অধ্যাপক মাহজুব জুয়েইরির মতে, কাস্পিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক উপস্থিতি না থাকায় নতুন উদ্যোগটি প্রতীকী পদক্ষেপে সীমাবদ্ধ থাকতে পারে।

মাহজুব জুয়েইরি বলেন, আজারবাইজান, আর্মেনিয়া বা অন্য কোনো প্রতিবেশী দেশ সহযোগিতা না করলে কাস্পিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নেই। তবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় এসব দেশ সহযোগিতা করতে চাইবে না।

জুয়েইরির মতে, কার্যকরভাবে সরবরাহ নেটওয়ার্ক বন্ধ করতে হলে স্থলবাহিনী মোতায়েনের প্রয়োজন হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম।

যুক্তরাষ্ট্র ইরান অবরুদ্ধ ডোনাল্ড ট্রাম্প টাস্কফোর্স

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

১ ঘন্টা আগে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব
০৯ নভেম্বর ২০২৬
সাময়িক লকডাউনে হোয়াইট হাউস, ভেতরে ছিলেন ট্রাম্প
০৯ নভেম্বর ২০২৬
ইরানে অস্ত্র ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নতুন টাস্কফোর্স গঠন যুক্তরাষ্ট্রের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিদেশের বিমানবন্দরের মেঝেতে ভারতীয়দের ভোজ, নেট দুনিয়ায় সমালোচনা
  2. হামলার হুমকির মুখে সর্বোচ্চ সতর্কতায় ইরান, বিক্ষোভ দমনে আরও কঠোর
  3. অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন
  4. ভারি বন্যা ও ইসরায়েলি অবরোধে ‘বসবাসের অযোগ্য’ গাজা : জাতিসংঘ
  5. টিভি উপস্থাপিকা রাবিয়াকে গুলি করে হত্যা
  6. গাজায় ৭৪ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x