Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:০৯, ১১ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:০৯, ১১ নভেম্বর ২০২৬
আরও খবর
ইরানের হত্যার হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৬৪
ইরান ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ
পারমাণবিক চুক্তিতে থাকার কথা জানাল ইরান, পরিদর্শন নিয়ে অনিশ্চয়তা
হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলো ট্রাম্পের দল

ট্রাম্পের মামলায় খাদের কিনারায় বিবিসি

এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:০৯, ১১ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:০৯, ১১ নভেম্বর ২০২৬
২০২৩ সালের ১১ মার্চ লন্ডনে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)-এর সদর দপ্তরের দৃশ্য। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলায় বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত ট্রাম্পের করা মামলাটি খারিজের আবেদন নাকচ করায় এর বিচারপ্রক্রিয়া চলবে। তবে বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগটি খারিজ করেছেন বিচারক। খবর রয়টার্সের। 

স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) ফ্লোরিডার ফেডারেল আদালতের বিচারক জেফরি কুন্টজ এ আদেশ দেন। তার মতে, বিবিসির সম্পাদিত একটি ভিডিও ট্রাম্পের সুনাম ক্ষুণ্ন করেছে এবং ভিডিওটি বিভ্রান্তিকর- এ বিষয়ে সম্প্রচারমাধ্যমটির জানা ছিল বা জানা উচিত ছিল বলে ট্রাম্প যে অভিযোগ করেছেন, তা মামলা চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।

তবে আদালতের এই সিদ্ধান্তে এখনও প্রমাণিত হয়নি যে বিবিসি মানহানি করেছে। ট্রাম্পের অভিযোগের সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার আগে দেওয়া ট্রাম্পের একটি ভাষণের সম্পাদিত ভিডিও প্রচার করেছিল বিবিসি। ওই ভিডিওতে ভাষণের দুটি আলাদা অংশ জুড়ে দেওয়া হয়। এক অংশে ট্রাম্প সমর্থকদের ক্যাপিটলের দিকে মিছিল করে যাওয়ার আহ্বান জানান। অন্য অংশে বলেন, ‘প্রাণপণ লড়াই করো’। তবে ভাষণের যে অংশে তিনি শান্তিপূর্ণ বিক্ষোভের কথা বলেছিলেন, সেটি বাদ দেওয়া হয়।

ট্রাম্পের অভিযোগ, এভাবে বক্তব্য সম্পাদনা করে তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন তিনি সমর্থকদের ক্যাপিটলে হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। এ ঘটনায় গত ডিসেম্বরে ফ্লোরিডার ফেডারেল আদালতে বিবিসির বিরুদ্ধে অন্তত ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন তিনি।

আদালতের আদেশকে নিজের জন্য ‘বড় বিজয়’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমেরিকান জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে- এমন সবার বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব এবং তাদের পরাজিত করব।

অন্যদিকে বিবিসির এক মুখপাত্র জানিয়েছেন, আদালতের সিদ্ধান্তে তারা বিস্মিত হলেও আদালতের কর্তৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। নিজেদের অবস্থান নিয়েও আত্মবিশ্বাসী তারা।

বিবিসি এর আগে স্বীকার করেছিল, ভিডিও সম্পাদনার ক্ষেত্রে বিভ্রান্তিকর উপস্থাপন করা হয়েছিল। এ জন্য ট্রাম্পের কাছে ক্ষমাও চেয়েছিল সম্প্রচারমাধ্যমটি। তবে মানহানির দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে তারা।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানে ওই সম্পাদিত ভিডিওটি প্রচার করা হয়েছিল। নির্বাচনে জয়ী হন ট্রাম্প। পরে বিবিসির একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ স্মারকে ভিডিও সম্পাদনার বিষয়টি সম্ভাব্য রাজনৈতিক পক্ষপাতের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়। এ ঘটনায় সম্প্রচারমাধ্যমটির মধ্যে বড় ধরনের জনসংযোগ সংকট তৈরি হয় এবং শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেন।

ট্রাম্পের মামলাটি এখন আদালতে এগিয়ে যাওয়ায় বিবিসিকে ভিডিও সম্পাদনা, সম্পাদকীয় সিদ্ধান্ত এবং মানহানির অভিযোগ নিয়ে আইনি লড়াই চালাতে হবে। মামলার চূড়ান্ত রায়ই নির্ধারণ করবে, সম্প্রচারমাধ্যমটি এ ঘটনায় আইনগতভাবে দায়ী কি না।

যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প মামলা বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

২২ মিনিট আগে
ইরানের হত্যার হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী
৪ ঘন্টা আগে
হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলো ট্রাম্পের দল
১০ নভেম্বর ২০২৬
ইরান অবরুদ্ধের দাবি ট্রাম্পের, কতটা কার্যকর হবে মার্কিন টাস্কফোর্স?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান যুদ্ধের ক্ষতিপূরণ দেবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্ররা : ট্রাম্পের এই বার্তার অর্থ কী?
  2. বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ১.৬ শতাংশ
  3. শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে যা জানাল ভারত
  4. সম্মিলিত প্রতিরক্ষা : ৬ আরব দেশের সামরিক দপ্তর হচ্ছে কুয়েতে
  5. ভারতের নিরাপত্তা উপদেষ্টা দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে তলব মার্কিন আদালতের
  6. ফ্রিজে সাইবার হামলায় ইরানকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি ফ্রান্সের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x