Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ১৬ অক্টোবর ২০২৪
আপডেট: ১১:২৪, ১৬ অক্টোবর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ১৬ অক্টোবর ২০২৪
আপডেট: ১১:২৪, ১৬ অক্টোবর ২০২৪
আরও খবর
কসবায় কর্তব্যরত স্টেশন মাস্টারের ওপর হামলায় যুবক আটক
খুলনার ১১ দলের সমাবেশে যাওয়ার পথে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত আরও ৩২, সংকটে শান্তি আলোচনা
যুক্তরাষ্ট্রকে অবশ্যই সমঝোতা স্মারক মেনে চলতে হবে : ইরান
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ভেস্তে দিতে চায় ইসরায়েল

বৈরুতের দক্ষিণে ইসরায়েলের বিমান হামলা

এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ১৬ অক্টোবর ২০২৪
আপডেট: ১১:২৪, ১৬ অক্টোবর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ১৬ অক্টোবর ২০২৪
আপডেট: ১১:২৪, ১৬ অক্টোবর ২০২৪
লেবাননের দক্ষিণে তোউল গ্রামে ইসরায়েলের হামলার পর উদ্ধারকর্মীদের তৎপরতা। ছবি : এএফপি

ইসরায়েলি সামরিক বাহিনী আজ বুধবার (১৬ অক্টোবর) লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবানন ভিত্তিক মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনাকে নাকচ করে দেওয়ার ঘোষণার পরপরই এই হামলা শুরু হয়। খবর এএফপির।

রাজধানী বৈরুতের হারেত হারেইক এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী হামলার আগে সেখানকার অধিবাসীদের সরে যেতে নির্দেশ দেয়। নির্দেশের পরে চালানো হামলায় বেশ কয়েকটি বহুতল ভবন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

গাজা ও লেবাননে যুদ্ধের বিষয়ে ইসরায়েলকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি তারা বৈরুতে হামলার কড়া সমালোচনা করে এবং গাজায় সাহায্যপণ্যবাহী ট্রাক বহর প্রবেশের মাধ্যমে ত্রাণ কাজ বাড়ানোর জন্য জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানায়। তবে এসব কিছু ছাড়িয়ে নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনঢ়।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি দেশটির সঙ্গে লেবাননের সীমান্তে একটি ‘বাফার জোন’ প্রতিষ্ঠার বিষয়ে জোর তাগিদ দিয়ে আসছে। ইসরায়েল চায় হিজবুল্লাহমুক্ত একটি এলাকায় হবে এই বিশেষ জোনটি।

এদিকে, এক টেলিভিশন বক্তৃতায় হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাশেম বলেছেন, এই মুহূর্তে সমাধানের একটিমাত্র উপায় আছে আর তা হলো যুদ্ধবিরতি। যদি যুদ্ধবিরতি না হয় হবে তা ইসরায়েলে আরও ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। নাইম কাশেম বলেন, ‘যেদিন থেকে ইসরায়েলি বাহিনী লেবাননে হামলা শুরু করেছে তখন থেকেই আত্মরক্ষার খাতিরে যে কোনো ইসরায়েলি অবস্থানকে টার্গেট করার অধিকার আমাদের আছে।’

আজ বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে ৫০টিরও বেশি রকেট দেশটির উত্তরে ছোড়া হয়েছে। তবে এতে কোনো হাতহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।

এর আগে গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ব্যাপক হামলা চালায়। ওই হামলায় তিন শিশুসহ মোট ১৪ জন নিহত হওয়ার খবর দিয়েছে লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি।

লেবানন বৈরুত ইসরায়েলি হামলা ইসরায়েল-ফিলিস্তিন হামলা
১৯ জুন ২০২৬
লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত ১৮
১৯ জুন ২০২৬
ট্রাম্পের চুক্তির পরও লেবাননে ইসরায়েলি বোমাবর্ষণ, ক্ষুব্ধ ফ্রান্স
১৮ জুন ২০২৬
লেবাননে হিজবুল্লাহর বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত
১৩ জুন ২০২৬
লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, ২০টিরও বেশি এলাকা খালি করার নির্দেশ
০৫ জুন ২০২৬
লেবানন-ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ 
০২ জুন ২০২৬
মার্কিন প্রস্তাবে হিজবুল্লাহর সম্মতি, নেতানিয়াহুর হুঁশিয়ারি
০১ জুন ২০২৬
লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখল করল ইসরায়েল
৩১ মে ২০২৬
লেবাননের নাবাতিয়েহ শহরের দিকে ইসরায়েলি সেনারা, যুদ্ধে নতুন মোড়
২৭ মে ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, স্থল অভিযান জোরদার
২৭ মে ২০২৬
লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৩১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মৈত্রী ভাঙতে ইরানের সামনে বড় সুযোগ
  2. সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু, মধ্যস্থতায় কারা?
  3. যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে কার লাভ? বিস্তারিত জানালেন ইরানের প্রেসিডেন্ট
  4. লেবাননে চলমান সংঘাত প্রধান আলোচ্য বিষয় : ইরান
  5. ট্রাম্প-মেলোনির ঝগড়া থামছেই না
  6. হরমুজ প্রণালি ফের বন্ধ, সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x