Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৩৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ২১:৩৮, ১৯ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৩৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ২১:৩৮, ১৯ জুন ২০২৬
আরও খবর
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় ভেস্তে যাবে সমঝোতা স্মারক?
ইসরায়েলকে দমনের ‘বিরাট ক্ষমতা’ আছে ট্রাম্পের, কিন্তু তিনি কি তা করবেন?
লেবাননে ইসরায়েলি সেনাদের ‘হাত বাঁধা’ : সাবেক প্রধানমন্ত্রী বেনেত
৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করে যুদ্ধে ইরান জয়ী
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত আরও ৩২, সংকটে শান্তি আলোচনা

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ

এনটিভি অনলাইন ডেস্ক
২১:৩৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ২১:৩৮, ১৯ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৩৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ২১:৩৮, ১৯ জুন ২০২৬
লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহ’র মধ্যে সংঘাতে আতঙ্কিত হয়ে দক্ষিণ সীমান্ত এলাকা থেকে নাগরিকরা ছুটছে রাজধানী বৈরুতের দিকে। ছবি : এএফপি 

লেবাননে নতুন করে শুরু হওয়া প্রাণঘাতী সংঘাত মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের ভঙ্গুর শান্তি চুক্তিকে শুরুর দিকেই গভীর সংকটে ফেলে দিয়েছে। তবে আশার কথা হলো আজ শুক্রবার (১৯ জুন) একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল এবং হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।  

নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা জানান, স্থানীয় সময় বিকেল ৪টা (১৩০০ জিএমটি) থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতিটি ইসরায়েল ও ইরানের সাথে আলোচনার পর মার্কিন ও কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। উপসাগরীয় অঞ্চলের একজন কূটনীতিকও এএফপি-র কাছে ইসরায়েল-হিজবুল্লাহর এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিতিতে সুইজারল্যান্ডে পূর্বনির্ধারণ করা আলোচনা স্থগিত হওয়ার পর, লেবাননের এই সংঘাত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধাবসানের চুক্তিটিকে হুমকির মুখে ফেলে দিয়েছিল।

ইরান যুদ্ধে ওয়াশিংটনের মিত্র ও অংশীদার ইসরায়েলের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন ইদানীং ক্রমবর্ধমান বিরক্তি প্রকাশ করে আসছিল।

গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলসহ সব ফ্রন্টে ‘সম্পূর্ণ যুদ্ধবিরতির’ আহ্বান জানান। লেবাননে ইসরায়েলি হামলায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির বিষয়েও তিনি ক্রমশ সমালোচনামুখর হয়ে উঠেছেন।

গত বুধবার ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যখন দুটি ড্রোন মরুভূমিতে গিয়ে পড়ে এবং কোনো ক্ষতি না করেই ভূপাতিত হয়, তখন আপনাদের বৈরুতের ভবনগুলো গুঁড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারা আরও ভালো আচরণ করতে পারত এবং সত্যি বলতে তারা আরও পরিপক্বতার পরিচয় দিতে পারত।’

এদিকে, মার্কিন-ইরান চুক্তির সমালোচনা করার জন্য বৃহস্পতিবার ইসরায়েল সরকারের কট্টরপন্থী মন্ত্রীদের তীব্র তিরস্কার করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি তাঁদের ‘জেগে উঠে বাস্তবতাকে’ মেনে নেওয়ার আহ্বান জানান।

হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে ভ্যান্স বলেন, ‘এই মুহূর্তে পুরো পৃথিবীতে ডোনাল্ড জে. ট্রাম্পই একমাত্র রাষ্ট্রপ্রধান, যিনি ইসরায়েল রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল। আমি যদি ইসরায়েল সরকারের মন্ত্রিসভায় থাকতাম, তবে পুরো বিশ্বে আমার একমাত্র শক্তিশালী যে মিত্রটি অবশিষ্ট আছে, আমি হয়তো তার ওপর আক্রমণ করতাম না।’

বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছিলেন যে, ট্রাম্প ‘হতাশা’ থেকে চুক্তিটি নিশ্চিত করতে সব ধরনের ‘কূটকৌশল’ ব্যবহার করেছেন। এর জবাবে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমরা হতাশা থেকে আলোচনায় বসিনি, ইরান বসেছে।’

প্রেসিডেন্ট ট্রাম্প আরও যোগ করেন, “দীর্ঘমেয়াদি চুক্তি চূড়ান্ত করার জন্য নির্ধারিত ৬০ দিনের প্রক্রিয়াটি মার্কিন যুক্তরাষ্ট্র ‘পর্যবেক্ষণ’ করবে। তারা কোনো টাকা পাচ্ছে না, ১০ সেন্টও না!”

যুক্তরাষ্ট্রে রিপাবলিকান কট্টরপন্থী এবং ডেমোক্র্যাট উভয় পক্ষই ইরানকে নিষেধাজ্ঞা থেকে রেহাই দেওয়া এবং ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল দেওয়ার কারণে এই চুক্তির সমালোচনা করেছে। তবে ট্রাম্প বলেছেন যে, ইরান এখন ‘দুর্বল’ হয়ে পড়েছে।

লেবানন যুদ্ধবিরতি ইসরায়েল হিজবুল্লাহ

সংশ্লিষ্ট সংবাদ: লেবানন

২০ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রকে অবশ্যই সমঝোতা স্মারক মেনে চলতে হবে : ইরান
১৯ জুন ২০২৬
লেবাননে লড়াই ছড়িয়ে পড়ায় শুরুতেই সংকটে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি
১৯ জুন ২০২৬
লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত ১৮
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৮৫ ঘণ্টা পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফিরল ২ শিশু
  2. ফ্রান্সে বিমান বিধ্বস্তে ৫ শিক্ষার্থীসহ নিহত ১১
  3. সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪
  4. ‘সর্বাত্মক যুদ্ধ’ এড়াতে চাইছে যুক্তরাষ্ট্র-ইরান, বাধা কোথায়?
  5. ভারতে বিষ দিয়ে ১৫ হাজার মানুষ হত্যার পরিকল্পনা যুবকের
  6. মহাকাশ গবেষণা প্রোগ্রামে নির্বাচিত ১৪ বছরের মহিমা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x