Skip to main content
NTV Online

ভ্রমণ

ভ্রমণ
  • অ ফ A
  • ট্রাভেলগ
  • কোথায়, কীভাবে
  • দর্শনীয় স্থান
  • টিপস
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ভ্রমণ
  • দর্শনীয় স্থান
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৫৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:২৮, ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৫৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:২৮, ২১ নভেম্বর ২০২৬
আরও খবর
হারিয়ে যেতে বসেছে দেড়’শ বছরের নকিপুর জমিদার বাড়ি
নতুন সাজে ফিরছে ধানমন্ডি লেক
কিংবদন্তি আর ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের লালদিঘি
ভ্রমণের পরিকল্পনা থেকে নিরাপত্তা, পর্যটকদের নতুন ভরসা এআই
মুঘল আমলের স্থাপত্য দেখতে ঘুরে আসুন পারুলিয়ার প্রাচীন মসজিদে

হারানো সাহিত্য-আড্ডার খোঁজে ঘুরে আসুন ‘বিউটি বোর্ডিং’য়ে

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৫৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:২৮, ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৫৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:২৮, ২১ নভেম্বর ২০২৬

পুরান ঢাকার অলিগলিতে ছড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য আর হারিয়ে যাওয়া সময়ের অসংখ্য গল্প। কোথাও পুরোনো ভবনের দেয়ালে লেগে আছে ব্রিটিশ আমলের স্মৃতি, কোথাও আবার কোনো স্থাপনা হয়ে আছে সাহিত্য-সংস্কৃতির এক গৌরবময় অধ্যায়ের সাক্ষী। তেমনই একটি ঐতিহাসিক ঠিকানা বাংলাবাজারের শ্রীশচন্দ্র দাস লেনের বিউটি বোর্ডিং।

বিউটি বোর্ডিং বাইরে থেকে সাধারণ আবাসিক হোটেল ও খাবারের স্থান মনে হলেও এর প্রতিটি দেয়াল, কক্ষ ও আঙিনার সঙ্গে জড়িয়ে আছে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার সমৃদ্ধ ইতিহাস। এক সময় এখানে ছিল কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চলচ্চিত্রকার ও বুদ্ধিজীবীদের প্রাণবন্ত মিলনকেন্দ্র। এখানে বসে চলত সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, গান, রাজনীতি ও সমকালীন সমাজ নিয়ে তর্ক-বিতর্ক।

নতুন লেখকদের সঙ্গে প্রতিষ্ঠিত সাহিত্যিকদের পরিচয় ও ভাববিনিময়ের অন্যতম জায়গাও ছিল এই বিউটি বোর্ডিং। সময়ের পরিবর্তনে সেই নিয়মিত আড্ডা অনেকটাই হারিয়ে গেলেও ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ভবনটি।

বিউটি বোর্ডিংয়ের ইতিহাসের শুরু দেশভাগেরও আগে। ১৯৪৭ সালের আগে এই ভবনে ছিল ‘সোনার বাংলা’ পত্রিকার কার্যালয় ও ছাপাখানা। দেশভাগের পর পত্রিকাটির কার্যালয় কলকাতায় স্থানান্তরিত হলে ভবনটি কিছুদিন খালি পড়ে থাকে। পরে ১৯৪৯ সালে নলিনী মোহন সাহা ও প্রহ্লাদ চন্দ্র সাহা ভবনটি ভাড়া নিয়ে সেখানে আবাসিক হোটেল ও রেস্তোরাঁ চালু করেন।

শুরুর দিকে আবাসিক সুবিধার পাশাপাশি খাবারের ব্যবস্থাও ছিল এখানে। তবে বাংলাবাজারে বইয়ের দোকান, ছাপাখানা ও প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে ওঠায় অল্প সময়ের মধ্যেই বিউটি বোর্ডিং সাহিত্য-সংস্কৃতির মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে। বই প্রকাশ, সম্পাদনা, লেখালেখি কিংবা পত্রিকার কাজে বাংলাবাজারে আসা মানুষের অনেকেই এখানে সময় কাটাতেন। ধীরে ধীরে সাধারণ আবাসিক হোটেলটি পরিণত হয় সাহিত্যিকদের মিলনস্থলে।

কবি শামসুর রাহমান, শহীদ কাদরী, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, আবু হেনা মোস্তফা কামাল, আবুল হাসান, মহাদেব সাহা, আহমদ ছফা, রফিক আজাদ, আসাদ চৌধুরী, বেলাল চৌধুরী, ফজল শাহাবুদ্দিন, হায়াৎ মামুদ ও আখতারুজ্জামান ইলিয়াসসহ বহু কবি-সাহিত্যিকের পাশাপাশি সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী, সন্তোষ গুপ্ত ও ফয়েজ আহমদ এবং চলচ্চিত্র ও শিল্পাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও নিয়মিত এই প্রাঙ্গণে আসতেন।

তাঁদের পাশাপাশি এখানে আসতেন চিত্রশিল্পী, সংগীতশিল্পী, নাট্যকর্মী, সাংবাদিক ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। আড্ডার মধ্য দিয়ে তৈরি হতো নতুন সৃষ্টির ভাবনা, সাহিত্যিক সম্পর্ক ও সাংস্কৃতিক যোগাযোগ।

বিউটি বোর্ডিংয়ের ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর অধ্যায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। ২৮ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী সেখানে হামলা চালায়। এ সময় বোর্ডিংয়ের প্রতিষ্ঠাতা প্রহ্লাদ চন্দ্র সাহাসহ ১৭ জন নিহত হন বলে বিভিন্ন ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে। এই হত্যাকাণ্ডে শুধু একটি পরিবারের ওপর বিপর্যয় নেমে আসেনি, থেমে গিয়েছিল সাহিত্য-সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ মিলনকেন্দ্রের প্রাণচাঞ্চল্যও। স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রহ্লাদ সাহার পরিবারের সদস্যরা ফিরে এসে আবার বিউটি বোর্ডিং চালু করেন।

স্বাধীনতার পরও বিউটি বোর্ডিংয়ের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকে। পুরোনো দিনের সেই আড্ডার স্মৃতি ধরে রাখতে বিভিন্ন সময় এখানে সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সমাগম ঘটেছে। বোর্ডিংয়ের দেয়ালে সংরক্ষিত পুরোনো ছবি ও স্মৃতিচিহ্ন অতীতের প্রাণবন্ত সময়ের কথা মনে করিয়ে দেয়। এক সময় যে টেবিলগুলোতে বসে কবি-সাহিত্যিকেরা সাহিত্য, সমাজ ও রাজনীতি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতেন, সেগুলো এখনো প্রতিষ্ঠানটির ইতিহাসের অংশ হয়ে আছে।

তবে সময়ের সঙ্গে বদলে গেছে বিউটি বোর্ডিংয়ের পরিবেশ। বাংলাবাজারের প্রকাশনা ও মুদ্রণশিল্পের ধরন পরিবর্তন, মানুষের জীবনযাত্রায় ব্যস্ততা এবং সাহিত্যচর্চার নতুন মাধ্যম তৈরি হওয়ায় আগের মতো নিয়মিত আড্ডা আর জমে না। এখন আবাসিক হোটেল ও রেস্তোরাঁ হিসেবেই এর কার্যক্রম বেশি দৃশ্যমান।

পুরোনো দিনের মতো কবি-সাহিত্যিকদের নিয়মিত পদচারণা না থাকলেও ঐতিহ্যের টানে অনেকেই এখানে আসেন। কেউ আসেন ইতিহাস জানতে, কেউ পুরোনো স্মৃতি খুঁজতে, আবার কেউ ঐতিহাসিক এই স্থানের পরিবেশে কিছুটা সময় কাটাতে কিংবা ছবি তুলতে। প্রিয়জনদের সঙ্গে ঘুরতে আসা দর্শনার্থীদেরও দেখা যায় এখানে। বিশেষ করে ছুটির দিন ও শুক্রবারে দর্শনার্থীদের ভিড় তুলনামূলক বেশি থাকে।

বিউটি বোর্ডিংয়ের বিশেষত্ব কেবল এর পুরোনো ভবন কিংবা আবাসিক ও খাবারের ব্যবস্থা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে একসময় যাঁরা আড্ডা দিয়েছেন, তাঁদের অনেকেই বাংলা সাহিত্য, সংগীত, সাংবাদিকতা ও শিল্পকলায় রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান। তাঁদের স্মৃতির সঙ্গে বিউটি বোর্ডিংও হয়ে উঠেছে সাংস্কৃতিক ঐতিহ্যের একটি পরিচিত নাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সোনিয়া পারভীনের মতে, বাংলা সংস্কৃতির ইতিহাসে বিউটি বোর্ডিং একটি বিশেষ স্মৃতিবিজড়িত স্থান। এটি কেবল আবাসিক হোটেল বা খাবারের জায়গা নয়; বাংলা সাহিত্যের বহু কবি, লেখক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের পদচারণায় মুখরিত একটি ঐতিহাসিক প্রাঙ্গণ।

তিনি বলেন, একসময় এখানে বিশিষ্ট ব্যক্তিরা সাহিত্য, রাজনীতি, চলচ্চিত্র ও সংস্কৃতি নিয়ে দীর্ঘ সময় আড্ডা দিতেন। এখানেই বসে আবদুল জব্বার খান ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের পাণ্ডুলিপি তৈরি করেছিলেন।

সোনিয়া পারভীন আরও বলেন, বর্তমানে বিউটি বোর্ডিং তার আগের জৌলুশ অনেকটাই হারিয়েছে। বেশ কিছুদিন আগে সেখানে গিয়ে তিনি ভবনটির দেয়াল, বারান্দা ও অবকাঠামোর বিভিন্ন অংশ জীর্ণ অবস্থায় দেখতে পেয়েছেন। আগের মতো কবি-সাহিত্যিকদের নিয়মিত আড্ডাও আর বসে না। তবে আবাসিক হোটেল ও রেস্তোরাঁর কার্যক্রম এখনো চালু রয়েছে। এখনো মানুষ সেখানে যান—কেউ ইতিহাসের টানে, কেউ সাহিত্যিক স্মৃতির সন্ধানে, আবার কেউ পুরান ঢাকার ঐতিহ্যবাহী পরিবেশ অনুভব করতে। 

তাঁর ভাষায়, বিউটি বোর্ডিংয়ে দাঁড়ালে মনে হয়, পুরোনো দেয়ালগুলোর ভেতরে জমে আছে অনেক না-বলা গল্প। এই প্রাঙ্গণের কোনো এক কোণে বসেই হয়তো রচিত হয়েছে কবিতার পঙক্তি, প্রাণ পেয়েছে গল্পের চরিত্র কিংবা জন্ম নিয়েছে সাহিত্যের নতুন ভাবনা।

বিউটি বোর্ডিংয়ের ঐতিহ্য সংরক্ষণে সরকারি উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্থানটির ঐতিহাসিক ও সাহিত্যিক গুরুত্ব বিবেচনায় নিয়ে এর যথাযথ সংরক্ষণ করা জরুরি। বিউটি বোর্ডিং টিকে থাকুক তার নিজস্ব ঐতিহ্য, সাহিত্যিক গৌরব ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে। আগামী প্রজন্মও যেন এই প্রাঙ্গণে এসে বাংলা সাহিত্যের এক গৌরবময় সময়ের স্পন্দন অনুভব করতে পারে।

বিউটি বোর্ডিং যেন নীরবে মনে করিয়ে দেয়, একটি স্থান শুধু ইট-পাথরের স্থাপনা নয়; কখনো কখনো তা হয়ে ওঠে একটি সময়, একটি প্রজন্ম ও একটি সাংস্কৃতিক ইতিহাসের জীবন্ত সাক্ষী।

ভ্রমণ বিউটি বোর্ডিং

সংশ্লিষ্ট সংবাদ: ভ্রমণ

২ ঘন্টা আগে
হারিয়ে যেতে বসেছে দেড়’শ বছরের নকিপুর জমিদার বাড়ি
২০ নভেম্বর ২০২৬
নতুন সাজে ফিরছে ধানমন্ডি লেক
১৮ নভেম্বর ২০২৬
কিংবদন্তি আর ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের লালদিঘি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হারানো সাহিত্য-আড্ডার খোঁজে ঘুরে আসুন ‘বিউটি বোর্ডিং’য়ে
  2. নতুন সাজে ফিরছে ধানমন্ডি লেক
  3. কিংবদন্তি আর ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের লালদিঘি
  4. মুঘল আমলের স্থাপত্য দেখতে ঘুরে আসুন পারুলিয়ার প্রাচীন মসজিদে
  5. কাঞ্চনজঙ্ঘা দেখতে যাচ্ছেন? পর্যটকদের নতুন ঠিকানা ‘হোমস্টে’
  6. পর্যটনের নতুন ঠিকানা হতে পারে বিরামপুরের শ্রীপুর 

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x