Skip to main content
NTV Online

ভ্রমণ

ভ্রমণ
  • অ ফ A
  • ট্রাভেলগ
  • কোথায়, কীভাবে
  • দর্শনীয় স্থান
  • টিপস
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ভ্রমণ
  • দর্শনীয় স্থান
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৭:৫০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৩৮, ২০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৭:৫০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৩৮, ২০ নভেম্বর ২০২৬
আরও খবর
কিংবদন্তি আর ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের লালদিঘি
ভ্রমণের পরিকল্পনা থেকে নিরাপত্তা, পর্যটকদের নতুন ভরসা এআই
মুঘল আমলের স্থাপত্য দেখতে ঘুরে আসুন পারুলিয়ার প্রাচীন মসজিদে
পর্যটনের নতুন ঠিকানা হতে পারে বিরামপুরের শ্রীপুর 
সুন্দরবনে কাঠের ট্রলারে তিন দিনের ভ্রমণ বন্ধ

নতুন সাজে ফিরছে ধানমন্ডি লেক

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৭:৫০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৩৮, ২০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৭:৫০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৩৮, ২০ নভেম্বর ২০২৬

রাজধানীর ব্যস্ত নগরজীবনে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চান? চারপাশে সবুজের সমারোহ, শান্ত জলরাশি আর মনোরম পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য ধানমন্ডি লেক একসময় ছিল নগরবাসীর অন্যতম প্রিয় গন্তব্য। সকাল কিংবা বিকেল—প্রতিদিনই এখানে ছুটে আসত অসংখ্য মানুষ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চেনা সৌন্দর্যে ছন্দপতন ঘটে। লেকের পানিতে জমতে থাকে ময়লা-আবর্জনা, তলদেশে পলি ও কাদার স্তর বাড়তে থাকে। একপর্যায়ে দুর্গন্ধ ও দূষণে অনেকটাই ম্লান হয়ে পড়ে প্রকৃতির এই আশ্রয়স্থল।

তবে এবার বদলে যাচ্ছে সেই চিত্র। পুরোনো সৌন্দর্য ফিরিয়ে আনার পাশাপাশি আধুনিক বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ধানমন্ডি লেককে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। লেকের নাব্যতা ফিরিয়ে আনা, দুর্গন্ধ ও দূষণ দূর করা এবং আধুনিক নাগরিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে শুরু হয়েছে পুনঃখনন ও সামগ্রিক উন্নয়নকাজ। 

পরিকল্পনা অনুযায়ী, ধানমন্ডি লেক শুধু পরিচ্ছন্ন ও দূষণমুক্ত জলাধার হিসেবেই ফিরবে না, এর সঙ্গে যুক্ত হবে আধুনিক অবকাঠামো, বিনোদন ও সাংস্কৃতিক আয়োজনের নতুন মাত্রা। রবীন্দ্র সরোবরের আদলে এখানে গড়ে তোলা হবে ‘নজরুল সরোবর’ নামে একটি আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র।

সম্প্রতি লেকের পুনঃখননকাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী শেখ রবিউল আলম। এর মধ্য দিয়ে ধানমন্ডি লেকের দীর্ঘদিনের পরিবেশগত সমস্যা সমাধান ও নতুন করে সাজানোর কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, পুনঃখননের মাধ্যমে লেকের নাব্যতা ফিরবে, বাড়বে পানির ধারণক্ষমতা এবং দূষণের মাত্রা কমে আসবে।

ডিএসসিসির পরিকল্পনা অনুযায়ী, ৩ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ৫৬ মিটার প্রশস্ত লেকটির তলদেশ থেকে প্রায় ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার স্লাজ বা জমে থাকা কাদা ও বর্জ্য অপসারণ করা হবে। প্রতিদিন প্রায় ৭০০ ঘনমিটার স্লাজ অপসারণের লক্ষ্যে দুটি ভাসমান এক্সকাভেটর ও চারটি বার্জ ব্যবহার করা হবে। প্রায় এক বছর মেয়াদি এ পুনঃখনন কাজের প্রাথমিক প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি টাকা।

১৯৬০-এর দশকে পুরোনো পাণ্ডু নদীর অবশিষ্টাংশ নিয়ে গড়ে ওঠা প্রায় ৮৬ একর আয়তনের ধানমন্ডি লেকের বর্তমান জলাশয়ের পরিমাণ প্রায় ৫৫ একর। দীর্ঘদিনের পলি, কাদা ও বর্জ্য জমে লেকের স্বাভাবিক পানি প্রবাহ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়েছে। পুনঃখননের মাধ্যমে এসব দূষিত স্লাজ অপসারণ করে লেকের গভীরতা ও পানির ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনা তার নির্বাচনী অঙ্গীকার ছিল। প্রধানমন্ত্রী এ সংক্রান্ত দুটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। এর প্রথম ধাপ হিসেবে লেকের স্লাজ অপসারণের কাজ শুরু হয়েছে। ডিটেইল ডিজাইন অনুযায়ী পুরো লেক সংস্কার করা হবে। তিনি লেকের পরিবেশ রক্ষায় দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানান।

ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ প্রসঙ্গে বাসসকে বলেন, ধানমন্ডি লেকের তলদেশ পরিষ্কারের পরপরই দুর্গন্ধ ও দোষণরোধে পানি শোধন, সাইডওয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জার কাজ শুরু হবে। লেকপাড়ে নগরবাসীর নির্বিঘ্নে হাঁটাচলা ও শরীরচর্চার উপযোগী সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা হবে।

এ লক্ষ্যে হাঁটার পথ আধুনিকায়নের পাশাপাশি স্থাপন করা হবে স্মার্ট এলইডি লাইট, যাতে সন্ধ্যা ও রাতেও দর্শনার্থীরা নিরাপদে লেকপাড়ে চলাচল করতে পারেন। শিশুদের জন্য স্পিডবোটের সুযোগসহ পুরো ধানমন্ডি এলাকার রাস্তা, ফুটপাত ও সার্বিক অবকাঠামো নতুন করে সাজানো হবে। এ ছাড়া রবীন্দ্র সরোবরের আদলে এখানে ‘নজরুল সরোবর’ নামে একটি আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট কাজে জড়িত ডিএসসিসির এক কর্মকর্তা জানান, বছরের পর বছর ধরে জমে থাকা জলাবদ্ধতা, অবকাঠামোগত ক্ষয় ও পরিবেশগত ক্ষতি দূর করে ধানমন্ডি লেককে আধুনিক বিনোদনকেন্দ্রে রূপ দিতে মোট ৭৫ কোটি টাকার একটি মাস্টারপ্ল্যান নেওয়া হয়েছে। এর মধ্যে ৫০ কোটি টাকা ব্যয় হবে লেক ও এর আশপাশের অবকাঠামো সংস্কারে। বাকি ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ‘নজরুল সরোবর’ বা ‘বিদ্রোহী চত্বর’।

তিনি জানান, মাস্টারপ্ল্যানের আওতায় লেকের পাড়ের সুরক্ষা ও ঢালের স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। আধুনিক নিষ্কাশনব্যবস্থা, হাঁটার পথ, স্মার্ট এলইডি আলোকসজ্জা, সীমানা বেষ্টনী ও নিরাপত্তা রেলিং সংস্কার করা হবে। লেকপাড়ের ওয়াকওয়ে সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে সব বয়সী মানুষের হাঁটাচলা ও শরীরচর্চার উপযোগী পরিবেশ তৈরি করা হবে। স্মার্ট এলইডি লাইটের মাধ্যমে রাতেও লেকপাড় আলোকিত ও নিরাপদ রাখার ব্যবস্থা থাকবে। দর্শনার্থীদের নিরাপত্তা ও সেবার মান বাড়াতে সিসিটিভি ক্যামেরা, ঘোষণা ব্যবস্থা এবং নির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে। ফলে লেকের পরিবেশ যেমন পরিচ্ছন্ন ও আকর্ষণীয় হবে, তেমনি বাড়বে নিরাপত্তা ও ব্যবহারবান্ধব সুবিধা।

বিনোদন ও শরীরচর্চার সুযোগ বাড়াতেও রয়েছে নানা পরিকল্পনা। লেকের বিভিন্ন স্থানে তিনটি ভাসমান ডেক, কিয়স্ক, আধুনিক জিম, ক্যাফেটেরিয়া, ব্যাডমিন্টন কোর্ট, উন্মুক্ত ব্যায়ামাগার এবং পার্কিং সুবিধা গড়ে তোলা হবে।

দর্শনার্থীদের জন্য নিরাপদ খাবার পানি ও জনবান্ধব শৌচাগারের ব্যবস্থাও থাকবে। লেকের সবুজ পরিবেশ ও বৃক্ষসম্পদ রক্ষায় উদ্ভিদের চিকিৎসার জন্য বিশেষায়িত ‘ট্রি হাসপাতাল’ স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

এ উন্নয়ন পরিকল্পনার অন্যতম আকর্ষণ ‘নজরুল সরোবর’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও বিদ্রোহী চেতনাকে কেন্দ্র করে গড়ে উঠবে এ সাংস্কৃতিক পরিসর। কবি নজরুল ইনস্টিটিউটের ঠিক বিপরীতে ধানমন্ডির ১৩/এ ও ৮/এ সড়কের পাশে ৫০ দশমিক ৯৬৭ কাঠা জমিতে ২৫ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হবে।

এখানে নজরুলসংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজনের জন্য থাকবে উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটার ও গ্রিনরুম। পাশাপাশি কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে বুক কর্নার, লাইব্রেরি, তথ্যফলক, নগর বন, প্লাজা এবং লেকের ঘাট নির্মাণ করা হবে। কবি কাজী নজরুল ইসলামের পছন্দের খাবার পরিবেশনের জন্য বিশেষ রেস্তোরাঁ ও ক্যাফে স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

নজরুলের বিদ্রোহী চেতনা, মানবতাবাদ ও সাম্যের দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি উন্মুক্ত ক্ষেত্র তৈরি করবে এ উদ্যোগ। ফলে ধানমন্ডি লেক শুধু হাঁটাচলা বা অবসর কাটানোর স্থান থাকবে না, হয়ে উঠতে পারে সাহিত্য, সংগীত, সংস্কৃতি ও নাগরিক বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল।

নগর পরিকল্পনাবিদদের কাছে শহরের জলাধার কেবল সৌন্দর্যের উপাদান নয়; এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃষ্টির পানি ধারণ, নগরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে বিবেচনায় ধানমন্ডি লেকের পুনরুদ্ধার ঢাকা শহরের পরিবেশগত উন্নয়নের জন্যও তাৎপর্যপূর্ণ। তবে শুধু খনন ও অবকাঠামো নির্মাণ করলেই লেকের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত হবে না। লেকে বর্জ্য ফেলা বন্ধ, দূষিত পানি প্রবেশ নিয়ন্ত্রণ, নিয়মিত পরিচর্যা এবং দর্শনার্থীদের সচেতন অংশগ্রহণও জরুরি।

ডিএসসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম জয় বাসসকে জানান, লেকের তলদেশ স্লাজমুক্ত করার পরপরই মূল সংস্কার ও ‘নজরুল সরোবর’ নির্মাণের কাজ একযোগে বাস্তবায়ন করা হবে। সব কাজ শেষ হলে ধানমন্ডি লেক ফিরে পাবে তার স্বাভাবিক সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য।

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বুধবার জাতীয় সংসদে জানান, ধানমন্ডি লেকের উন্নয়ন ও পানিদূষণমুক্ত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৭৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে, যা অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। ইতোমধ্যে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে।

একটি দূষিত জলাধারকে পরিচ্ছন্ন, প্রাণবন্ত ও নান্দনিক নাগরিক পরিসরে রূপান্তরের এ উদ্যোগ সফল হলে ধানমন্ডি লেক হয়ে উঠবে রাজধানীর অন্যতম আকর্ষণীয় বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্র। উন্নয়নের এ নতুন যাত্রায় শুধু লেকের সৌন্দর্য নয়, এর পরিবেশ ও স্বাভাবিক জলজ প্রতিবেশও ফিরে আসবে বলে নগরবাসীর প্রত্যাশা।

ভ্রমণ

সংশ্লিষ্ট সংবাদ: ভ্রমণ

১৮ নভেম্বর ২০২৬
কিংবদন্তি আর ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের লালদিঘি
১৭ নভেম্বর ২০২৬
ভ্রমণের পরিকল্পনা থেকে নিরাপত্তা, পর্যটকদের নতুন ভরসা এআই
১৭ নভেম্বর ২০২৬
মুঘল আমলের স্থাপত্য দেখতে ঘুরে আসুন পারুলিয়ার প্রাচীন মসজিদে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কিংবদন্তি আর ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের লালদিঘি
  2. মুঘল আমলের স্থাপত্য দেখতে ঘুরে আসুন পারুলিয়ার প্রাচীন মসজিদে
  3. কাঞ্চনজঙ্ঘা দেখতে যাচ্ছেন? পর্যটকদের নতুন ঠিকানা ‘হোমস্টে’
  4. হিমালয়ের লবুচে ইস্ট জয় করলেন তিন পর্বতারোহী
  5. পর্যটনের নতুন ঠিকানা হতে পারে বিরামপুরের শ্রীপুর 
  6. সাঙ্গু নদীর তীরে প্রকৃতির অপার বিস্ময় রিজুক জলপ্রপাত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x