তারকার ঘোরাঘুরি
নীল জলরাশির দেশে রোমান্টিক জুটি
পর্দার ব্যস্ততা, লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা জগৎ আর ভক্তদের উন্মাদনা সবকিছুর আড়ালে তারকাদেরও মন চায় একটু স্বস্তি আর মুক্তির স্বাদ নিতে। সাধারণ মানুষের মতো তারাও মাঝেমধ্যে হারিয়ে যেতে চান অজানার সন্ধানে। কখনো পাহাড়ি নির্জনতায়, কখনো সমুদ্রের নীল জলরাশিতে, আবার কখনো বিদেশের কোনো ঐতিহাসিক শহরের গলিতে।
তারকাদের এই ঘোরাঘুরি কেবল ভ্রমণের আনন্দ নয়, বরং ভক্তদের জন্য এক নতুন কৌতূহলের দুয়ার খুলে দেয়। তারা যখন কোনো নতুন দেশ বা শহরে পা রাখেন, তখন তাদের ছবির ফ্রেমের মাধ্যমে ভক্তরাও সেই বিদেশের সৌন্দর্য দেখার সুযোগ পান।
অতি সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী এবং নির্মাতা আদনান আল রাজীবের ইতালির লেক কোমো ভ্রমণ তেমনই এক নতুন আলোচনার সৃষ্টি করেছে। রূপকথার মতো সাজানো সেই নীল হ্রদের তীরে তাদের কাটানো মুহূর্তগুলো যেন মনে করিয়ে দিচ্ছে ভ্রমণই হলো নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম।

ফিচার ডেস্ক