ডেস্কটপের ইউএসবি পোর্ট ব্যবহারে যে বিষয়টি খেয়াল রাখবেন

ডেস্কটপ কম্পিউটারের সামনে থাকা ইউএসবি পোর্ট ব্যবহার বেশ সুবিধাজনক। কোনো ডিভাইস সংযোগ দিতে কম্পিউটারের পেছনে গিয়ে পোর্ট খুঁজতে হয় না। সহজেই সামনে থেকে ইউএসবি ডিভাইস সংযোগ ও বিচ্ছিন্ন করা যায়।তবে এই সুবিধার সঙ্গে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সামনের ইউএসবি পোর্টে ডিভাইস সংযোগ করলে অনেক ক্ষেত্রে সেটির গতি প্রত্যাশার তুলনায় কম পাওয়া যেতে পারে। ফাইল কপি হতে বেশি সময় লাগতে পারে, আবার ফোন চার্জ হতেও...