গ্রামবাংলা থেকে হারিয়ে যেতে বসা পুঁথি পাঠের আসর। পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামে। গত বৃহস্পতিবার রাতে প্রয়াত কিতাব প্রামাণিকের বাড়ির উঠোনে বসেছিল লোকজ ঐতিহ্যের এই পুঁথি পাঠের আসর। গ্রামীণ পরিবেশে ফিরে এসেছিল যেন আশি-নব্বইয়ের দশকের কোনো এক রাত।