Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
ফিচার ডেস্ক
১০:৩৫, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৩৮, ০৬ নভেম্বর ২০২৬
ফিচার ডেস্ক
১০:৩৫, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৩৮, ০৬ নভেম্বর ২০২৬
আরও খবর
ল্যাপটপে ওয়াই-ফাই বারবার ডিসকানেক্ট হলে, যে ২ উপায় চেষ্টা করবেন
নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন আউটলেট, প্রযুক্তিপণ্যে ২০% ছাড়
কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০ উপজেলায় আম্বার আইটির ইন্টারনেট
সস্তা পাওয়ার ব্যাংকেই নষ্ট হতে পারে স্মার্টফোন, কেনার আগে যা দেখবেন
দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের সঙ্গে ফাইভজি, কেমন হলো রেডমি ১৭?

ডেস্কটপের ইউএসবি পোর্ট ব্যবহারে যে বিষয়টি খেয়াল রাখবেন

ফিচার ডেস্ক
১০:৩৫, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৩৮, ০৬ নভেম্বর ২০২৬
ফিচার ডেস্ক
১০:৩৫, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৩৮, ০৬ নভেম্বর ২০২৬

ডেস্কটপ কম্পিউটারের সামনে থাকা ইউএসবি পোর্ট ব্যবহার বেশ সুবিধাজনক। কোনো ডিভাইস সংযোগ দিতে কম্পিউটারের পেছনে গিয়ে পোর্ট খুঁজতে হয় না। সহজেই সামনে থেকে ইউএসবি ডিভাইস সংযোগ ও বিচ্ছিন্ন করা যায়।

তবে এই সুবিধার সঙ্গে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সামনের ইউএসবি পোর্টে ডিভাইস সংযোগ করলে অনেক ক্ষেত্রে সেটির গতি প্রত্যাশার তুলনায় কম পাওয়া যেতে পারে। ফাইল কপি হতে বেশি সময় লাগতে পারে, আবার ফোন চার্জ হতেও তুলনামূলক বেশি সময় লাগতে পারে।

এর অর্থ এই নয় যে কম্পিউটারে সমস্যা হয়েছে। অনেক ক্ষেত্রে ডেস্কটপের সামনের ইউএসবি পোর্ট কীভাবে তৈরি ও সংযুক্ত করা হয়েছে, তার ওপরই গতি ও বিদ্যুৎ সরবরাহের পার্থক্য নির্ভর করে। অবশ্য সব আধুনিক কম্পিউটারের ক্ষেত্রে এমনটা প্রযোজ্য নয়। কিছু আধুনিক কম্পিউটারে সামনের দিকেও উচ্চগতির ইউএসবি পোর্ট থাকে।

সামনের ইউএসবি পোর্ট কেন ধীর হতে পারে

ডেস্কটপের পেছনের ইউএসবি পোর্টগুলো সাধারণত মাদারবোর্ডের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে। ফলে ডেটা ও বিদ্যুৎ তুলনামূলক কম দূরত্ব অতিক্রম করে ডিভাইসে পৌঁছায়। 

অন্যদিকে, সামনের ইউএসবি পোর্টগুলো সাধারণত অতিরিক্ত তারের মাধ্যমে মাদারবোর্ডের ইনপুট-আউটপুট নিয়ন্ত্রকের সঙ্গে সংযুক্ত থাকে। এই অতিরিক্ত সংযোগের কারণে সামান্য হলেও সংকেতের ক্ষতি হতে পারে। ফলে পেছনের সরাসরি সংযুক্ত পোর্টের তুলনায় সামনের পোর্টের কার্যক্ষমতায় পার্থক্য দেখা দিতে পারে।

এ ছাড়া অনেক উচ্চক্ষমতার মাদারবোর্ডে ইউএসবির জন্য একাধিক সংযোগব্যবস্থা বা হেডার থাকে। এর মাধ্যমে একাধিক পোর্ট উচ্চগতিতে কাজ করতে পারে। তবে কম্পিউটারের সামনের প্যানেলের পোর্টগুলো অনেক সময় একটি সংযোগের মাধ্যমে পরিচালিত হয়। ফলে সামনের একাধিক পোর্ট ব্যবহার করলে ডেটা স্থানান্তরের গতি ও বিদ্যুৎ সরবরাহ পরস্পরের মধ্যে ভাগ হয়ে যেতে পারে।

আরেকটি বিষয় হলো, সব ইউএসবি পোর্ট একই মানের নয়। নির্মাতারা অনেক সময় সামনের প্যানেলে অপেক্ষাকৃত কম গতির ইউএসবি পোর্টও দিয়ে থাকেন।

শুধু ডেস্কটপ কম্পিউটার নয়, ম্যাক কম্পিউটারেও সামনের ও পেছনের পোর্টের গতিতে পার্থক্য দেখা যায়। বর্তমান বেসলাইন ম্যাক মিনি মডেলের সামনের দুটি ইউএসবি-সি পোর্টের গতি সর্বোচ্চ ১০ গিগাবিট প্রতি সেকেন্ড। অন্যদিকে পেছনের থান্ডারবোল্ট ৪ পোর্টের গতি সর্বোচ্চ ৪০ গিগাবিট প্রতি সেকেন্ড।

সর্বশেষ ম্যাক স্টুডিওতেও একই ধরনের পার্থক্য রয়েছে। এর বেস মডেলে সামনের দুটি ইউএসবি-সি পোর্ট ১০ গিগাবিট গতির হলেও থান্ডারবোল্ট পোর্টগুলো রয়েছে পেছনে।

তাই কোনো ডিভাইস সংযোগ দেওয়ার আগে কম্পিউটার বা মাদারবোর্ডের ইউএসবি পোর্টগুলোর গতি ও বৈশিষ্ট্য দেখে নেওয়া ভালো। পোর্টের রং বা বিভিন্ন প্রতীক দেখে ধারণা পাওয়া গেলেও সব নির্মাতার ক্ষেত্রে এগুলো একই অর্থ বহন করে না। ফলে নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট কম্পিউটার বা মাদারবোর্ডের স্পেসিফিকেশন যাচাই করাই সবচেয়ে নিরাপদ।

প্রযুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: প্রযুক্তি

০৬ নভেম্বর ২০২৬
ল্যাপটপে ওয়াই-ফাই বারবার ডিসকানেক্ট হলে, যে ২ উপায় চেষ্টা করবেন
০৬ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন আউটলেট, প্রযুক্তিপণ্যে ২০% ছাড়
০৫ নভেম্বর ২০২৬
কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০ উপজেলায় আম্বার আইটির ইন্টারনেট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ল্যাপটপে ওয়াই-ফাই বারবার ডিসকানেক্ট হলে, যে ২ উপায় চেষ্টা করবেন
  2. নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন আউটলেট, প্রযুক্তিপণ্যে ২০% ছাড়
  3. ডেস্কটপের ইউএসবি পোর্ট ব্যবহারে যে বিষয়টি খেয়াল রাখবেন
  4. কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০ উপজেলায় আম্বার আইটির ইন্টারনেট
  5. সস্তা পাওয়ার ব্যাংকেই নষ্ট হতে পারে স্মার্টফোন, কেনার আগে যা দেখবেন
  6. দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের সঙ্গে ফাইভজি, কেমন হলো রেডমি ১৭?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x