সিলেট টেস্ট
জয়ের স্বপ্ন নিয়ে ব্যাটিং করছে বাংলাদেশ
৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের স্বপ্ন নিয়েই ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। তবে শুরুতেই ধাক্কা খেয়েছে টাইগাররা। ইনজুরির কারণে সাদমান ইসলাম ছিটকে যাওয়ায় ওপেনিংয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দেখা গেছে তামিমের সঙ্গে। শুরুতে দুজনের ব্যাটিংয়ে ছিল ইতিবাচক মনোভাব। তবে ইনিংসের অষ্টম ওভারে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে জশুয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। ফলে শুরুতেই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।
আজ সোমবার (৯ নভেম্বর) দ্বিতীয় ও শেষ টেস্টের শেষ দিনের খেলা চলছে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩০ রানের লিড থাকায় বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৯ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৯ রান। জিততে হলে বাংলাদেশের করতে হবে ৬৪ ওভারে ৩২০ রান ।
এরপর দ্বিতীয় উইকেটও হারায় বাংলাদেশ। ওয়ারিক্যানের বলে এলবিডব্লিউ হন অধিনায়ক শান্ত। আম্পায়ার প্রথমে সাড়া না দিলেও রিভিউ নিয়ে সফল হয় ওয়েস্ট ইন্ডিজ। ২৭ বলে ১৪ রান করে ফেরেন শান্ত। দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে এসেছেন মুশফিকুর রহিম।

স্পোর্টস ডেস্ক